Beautiful Island Sandwip

Beautiful Island Sandwip সন্দ্বীপের প্রাকৃতিক সুন্দর্য এবং ঐতিহ্য সবার কাছে ছড়িয়ে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস।

আমাদের ডামি এমপি
21/08/2026

আমাদের ডামি এমপি

17/08/2026

এরকম ফেরিই আমাদের দরকার!

সন্দ্বীপের গুপ্তছড়া সড়কের এনাম নাহার মোড় সংলগ্ন নবনির্মিত ২৪ ফিট আরসিসি ঢালাই সড়কে মাত্র পাঁচ মাসের মাথায় ছোট-বড় খানাখন্...
07/08/2026

সন্দ্বীপের গুপ্তছড়া সড়কের এনাম নাহার মোড় সংলগ্ন নবনির্মিত ২৪ ফিট আরসিসি ঢালাই সড়কে মাত্র পাঁচ মাসের মাথায় ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই দ্রুত বেহাল দশায় কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

​দীর্ঘকাল ১২ ফুট সরু থাকায় সড়কটি ভারী যান চলাচলের অনুপযোগী ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সন্দ্বীপে ফেরি সার্ভিস চালুর উদ্দেশ্যে সড়কটি প্রশস্ত ও উপযোগী করতে বিশেষ বাজেট বরাদ্দ করা হয়। সওজ ও এলজিইডির যৌথ অর্থায়নে বাস্তবায়িত এই কাজের বড় অংশ প্রায় শেষ হওয়ার পর গত ২০২৫ সালের ২৪ মার্চ থেকে এতে নিয়মিত যানবাহন চলাচল শুরু হয়েছিল।

​ফেরি চালুর পর যাতায়াতে স্বস্তি মিললেও মাত্র কয়েকমাসের মধ্যে এনাম নাহার মোড়ের ঢালাই ভেঙে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি সংস্থার জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে এর টেকসই সংস্কার দাবি করেছেন এলাকাবাসী।

সীতাকুণ্ডের সৈয়দপুর সমুদ্র সৈকতে দেখা গেলো হরিণ।
02/08/2026

সীতাকুণ্ডের সৈয়দপুর সমুদ্র সৈকতে দেখা গেলো হরিণ।

আমরা সন্দ্বীপের সকল যাত্রী যদি সব সময় ফেরিতে আর জাহাজে আসা যাওয়া করি তাহলে এভাবে স্পীড বোট ছাগল পরিবহণ করতে বাধ্য হবে।
01/08/2026

আমরা সন্দ্বীপের সকল যাত্রী যদি সব সময় ফেরিতে আর জাহাজে আসা যাওয়া করি তাহলে এভাবে স্পীড বোট ছাগল পরিবহণ করতে বাধ্য হবে।

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে অনেকেই দেখছেন এই মানুষটাকে। খুবই সহজ সরল মানুষ ছিলেন,আজ রাত ৯:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেনইন্...
29/07/2026

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে অনেকেই দেখছেন এই মানুষটাকে। খুবই সহজ সরল মানুষ ছিলেন,
আজ রাত ৯:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
উনার নাম রাজা মিয়া।

প্রবাসীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংশোধনের কাজ করে দেওয়ার নামে অভিনব কায়দায় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সন্দ্ব...
27/07/2026

প্রবাসীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংশোধনের কাজ করে দেওয়ার নামে অভিনব কায়দায় ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সন্দ্বীপ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। টাকা নেওয়ার সময় কর্মকর্তা নিজে সরাসরি না নিয়ে বেসিনে টাকা রেখে আসার নির্দেশ দেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেছেন এক ওমান প্রবাসী। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​ভিডিও বার্তায় ওই ওমান প্রবাসী জানান, তিনি ওমান থেকে সন্দ্বীপে এসে তার এনআইডি কার্ড সংশোধনের জন্য নির্বাচন অফিসে যান। সেখানে দায়িত্বরত কর্মকর্তা মো. নজরুল ইসলামের শরণাপন্ন হলে শুরু হয় চরম হয়রানি। তিন-চার দিন অফিসে ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি।

উল্টো ওই কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করে বলেন,

"তোমাদের এই বিদেশ না গেলে আমাদের সমস্যা কী?"

"এনআইডি সংশোধন না করলে পাসপোর্ট করা যাবে না, আর পাসপোর্ট ছাড়া প্রবাসে ফিরে যাওয়াও অসম্ভব। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।" — ভুক্তভোগী প্রবাসী

ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর বর্ণনা দিয়ে প্রবাসী বলেন, টাকা নেওয়ার সময় ওই কর্মকর্তা সরাসরি নিজের হাতে নেননি। তিনি অফিসে ডিউটির জায়গায় থাকা একটি বেসিনের দিকে ইশারা করে বলেন, "টাকাটা বেসিনে রেখে আসো।" কথামতো সেই বেসিনের ওপর টাকা রেখে তার প্রমাণস্বরূপ ছবিও তুলে রাখেন প্রবাসী। প্রবাসীর ভাষ্যমতে, শুধু তিনি নন, অফিসের এমন দু/র্নী/তি/বাজ চ/ক্রে/র কারণে সাধারণ গরিব ও প্রবাসীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন এবং বাধ্য হয়ে জমানো টাকা বা ঋণ করে ঘুষ দিচ্ছেন।

​অভিযোগের তীব্র নিন্দা ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তি এবং চাকরি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীসহ এলাকাবাসী।

​ভিডিওটির শেষ পর্যায়ে ওই প্রবাসী আকুল আবেদন জানিয়ে বলেন, তিনি ও দেশের অন্যান্য প্রবাসীরা যেন এই দুর্নীতির কবল থেকে মুক্তি পান, সেজন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন। অভিযুক্ত কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে সন্দ্বীপ থেকে স্থায়ীভাবে অপসারণের দাবি জানিয়েছেন তিনি।

,তথ্য সুত্রে আনিশার বাবা সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের শিশু আনিশা অপহরণ ও অলৌকিক উদ্ধারের রোমহর্ষক সত্য ঘটনা!প্রিয় সন্দ্বী...
24/07/2026

,তথ্য সুত্রে আনিশার বাবা
সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের শিশু আনিশা অপহরণ ও অলৌকিক উদ্ধারের রোমহর্ষক সত্য ঘটনা!

প্রিয় সন্দ্বীপবাসী,
আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত এবং একই সাথে স্বস্তিদায়ক একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। গতকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জেনেছেন যে, রহমতপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, আমাদের সবার পরিচিত মোহাম্মদ শাহাদাত ভাইয়ের একমাত্র মেয়ে আনিশাকে গতকাল বিকেল ৪টায় তার 'আনন্দ পাঠশালা' স্কুল থেকে অপহরণ করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এবং সবার অক্লান্ত পরিশ্রমে মেয়েটিকে নিরাপদ শরীরে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পেছনের আসল ঘটনাটি যা ছিল:
শাহাদাত ভাই একজন অত্যন্ত সরল মনের ও পরোপকারী মানুষ। ব্যবসার কারণে তিনি প্রায়ই ব্যস্ত থাকতেন। তার এই সরলতার সুযোগ নিয়ে তার বাড়ির পাশে বন্ধুর ফার্মে কর্মরত এক কর্মচারী এই জঘন্য চক্রান্তটি ফাঁদে। দীর্ঘদিন চাকরি করার সুবাদে বন্ধু ফার্মের কর্মচারী হিসাবে, শাহাদাত ভাই তাকে বিশ্বাস করতেন এবং মাঝে মাঝে সেই ছেলেই আনিশাকে স্কুলে আনা-নেওয়া করতো। বিশ্বাসী সেজে থাকা এই কালসাপের মনে যে এমন কুৎসিত উদ্দেশ্য ছিল, তা কেবল আল্লাহই জানতেন। সে বুঝতে পেরেছিল আনিশাই শাহাদাত ভাইয়ের একমাত্র ভরসা। তাকে অপহরণ করতে পারলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যাবে।

যেভাবে অপহরণ করা হয়:
গতকাল স্কুল ছুটির পর ওই অপহরণকারী আনিশাকে মিথ্যা তথ্য দেয়। সে বলে, "তোমার আম্মু এক্সিডেন্ট করেছেন এবং তোমার আব্বুসহ সবাই তাকে চিকিৎসার জন্য চিটাগং নিয়ে গেছেন। আমাকে বলেছেন তোমাকে নিয়ে যেতে।" মায়ের এক্সিডেন্টের কথা শুনে ছোট্ট আনিশা দিশেহারা হয়ে ওই ছেলের সাথে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর আনিশা যখন বুঝতে পারে ঘটনাটি মিথ্যা, তখন সে কান্নাকাটি শুরু করে। কিন্তু অপহরণকারী তাকে জোরপূর্বক কুমিল্লার দিকে নিয়ে যায়।

প্রযুক্তির ব্যবহার ও উদ্ধার অভিযান:
অপহরণের পর থেকেই আনিশার পরিবার ও এলাকাবাসী ভেঙে পড়েননি। বর্তমান আধুনিক তথ্য-প্রযুক্তির যুগকে কাজে লাগিয়ে গতকাল বিকেল থেকে মোহাম্মদ আজাদ ভাই, আরিফ ভাই এবং স্বয়ং শাহাদাত ভাই অক্লান্ত পরিশ্রম শুরু করেন। নিখুঁত ট্র্যাকিং এবং প্রযুক্তির সর্বোচ্চ সহায়তায় অবশেষে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়।

যেভাবে উদ্ধার হলো আমাদের সন্তান:
অপহরণকারী যখন মেয়েটিকে নিয়ে কুমিল্লার কাবিলা বাজারে পৌঁছায়, তখন আনিশার কান্না ও আচরণ

🚨 জরুরি আপডেট 🚨নিখোঁজ শিশু আনিশাকে নিয়ে এখনো কোনো ভালো খবর পাওয়া যায়নি।পরিবারের কাছে ইমুর মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছ...
23/07/2026

🚨 জরুরি আপডেট 🚨
নিখোঁজ শিশু আনিশাকে নিয়ে এখনো কোনো ভালো খবর পাওয়া যায়নি।
পরিবারের কাছে ইমুর মাধ্যমে মুক্তিপণ দাবি করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
সকলের কাছে অনুরোধ, কোনো গুজব ছড়াবেন না এবং যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
সবাই আনিশার দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য দোয়া করবেন। 🤲
হে আল্লাহ, শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন। আমিন।

আজ দুপুরে 'আনন্দ পাঠশালা' থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ/ছিনতাই করে নিয়ে যাওয়ার একটি সংবাদ শোনা যাচ্ছে। সন্দ্বীপের ...
23/07/2026

আজ দুপুরে 'আনন্দ পাঠশালা' থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ/ছিনতাই করে নিয়ে যাওয়ার একটি সংবাদ শোনা যাচ্ছে। সন্দ্বীপের মতো একটি শান্ত ও নিরাপদ জায়গায় এমন দুঃসাহসিক ও উদ্বেগজনক ঘটনা সত্যিই অত্যন্ত নিন্দনীয় ও আশঙ্কাজনক।
​খবরটির সত্যতা দ্রুত যাচাই করা প্রয়োজন। যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, তবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে এই অপরাধী চক্রকে চিহ্নিত করে গ্রেফতার করা হোক এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
​আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (সন্দ্বীপের সংশ্লিষ্ট কতৃপক্ষের) দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি।

Address

Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Island Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share