Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার

Al-Islah Library  আল-ইসলাহ পাঠাগার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার, Library, আল-ইসলাহ পাঠাগার/Al-Islah Library, https://maps. app. goo. gl/3Br91ishD2S9XiJX 8, Sandwip.

বিশুদ্ধ বইয়ের বিশ্বস্ত ঠিকানা। আলোকিত বইয়ের আলোমাখা পাঠশালা। বই ও ব্যক্তির নূরানী মজমা। প্রত্যয় ও প্রত্যাশায় দেদীপ্যমান যুগ ছুঁই ছুঁই 'বইবাড়ি'। সবাইকে স্বাগতম!

01/06/2026

পাঠাগারের প্রধানতম কাজ ||
🎤 আবু আইয়ুব সাখাওয়াত।

* সন্দ্বীপস্থ আল-ইসলাহ পাঠাগার এখন দেশব্যাপী সুপরিচিত। এর কার্যক্রম এক যুগব্যাপী চলন্ত। প্রতিষ্ঠানটির প্রধানতম কাজ কী — তা নতুন করে চিহ্নিত করেছেন খোদ পাঠাগারটির পরিচালক সাহেব। ঈদুল আযহাপূর্ব জুমাবারে [ ২২ মে ২০২৬ ] অনুষ্ঠিত সাপ্তাহিক মজলিসে তিনি এ নিয়ে বিস্তারিত আলাপ করেন। প্রয়োজনীয় দ্বীনী বইপত্র নিজে পড়ে ঘরে-বাইরে এর ব্যাপক প্রচার-প্রসার এর মূল কাজ। এতে করে দ্বীনচর্চার ব্যাপ্তি বাড়বে, দ্বীনের আলো ছড়িয়ে পড়বে — ইনশাআল্লাহ! এ বার্তা এখানে সুস্পষ্ট।

https://youtu.be/FOp9wIGsM_o?si=8vcSe917X8qpAy2N

01/06/2026

আগামী জুমাবার সকালবেলা অনুষ্ঠিতব্য Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার এর ১০৬ তম মাসিক মজলিসে আপনি আমন্ত্রিত!

সম্পদ ও সন্তান মানবজীবনের পরীক্ষা — হয়তো রহমত, হয়তো গজব। দুটোর ক্ষেত্রেই কথা অভিন্ন — ইসলামের আলোকে এগুলোর পরিচর্যা ও যত...
31/05/2026

সম্পদ ও সন্তান মানবজীবনের পরীক্ষা — হয়তো রহমত, হয়তো গজব। দুটোর ক্ষেত্রেই কথা অভিন্ন — ইসলামের আলোকে এগুলোর পরিচর্যা ও যত্ন করতে পারলে নেয়ামত ও রহমত হিসেবে বিবেচিত হবে। অন্যথা দুনিয়া ও আখেরাতের অকল্যাণের কারণ হতে পারে। ‘আপনার সন্তানকে কেমন দেখতে চান’ — নামক ১৬০ পৃষ্টার বইটি সন্তানকে কল্যাণকর বানানোর পথ বাতলাবে। সন্তানের সঠিক তারবিয়াত ও লালনপালনের গাইডলাইন এ বইটি। মুমিন পরিবারের আদ্যোপান্ত জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ এ সময়ের দরদী মানুষ আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি এ বিষয়ক প্রচুর অধ্যাবসায় নিজেকে প্রস্তুত করেছেন। অতঃপর বিষয়টি নিয়ে ভাবছেন ও লিখে চলেছেন। এ বইয়ে তিনি আপন চিরচেনা চেহারা প্রকাশ করে আবারো ঈমানদার মাতা-পিতার পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তা‘আলা তাঁকে জাযায়ে খাইর দান করুন!

#শুভাগমন : মঙ্গলবার দুপুর —
৮ যিলহজ্ব ১৪৪৭, ২৬ মে ২০২৬।

29/05/2026

🔴 #সাপ্তাহিক_মজলিস🔴
াহ_লাইভ_অডিও_বয়ান।

জ্বী হ্যাঁ, আজকের মজলিসে ঈদের অতিথিরাও থাকুক!
29/05/2026

জ্বী হ্যাঁ, আজকের মজলিসে ঈদের অতিথিরাও থাকুক!

 #কুরবানীর_পয়গাম |
27/05/2026

#কুরবানীর_পয়গাম |

26/05/2026

ছাব্বিশতম নাশীদ-আসর [ সম্পাদিত ]
[ প্রভুপ্রেম, মদীনা, আযান ও কারবালা ]

* ২০২৫ সালের ১৮ জুলাই শুক্রবার রাত সোয়া দশটায় পাঠাগারে বসেছিল নাশীদ-আসরের ছাব্বিশতম পর্ব। এক ঘণ্টা ব্যাপ্ত উক্ত মজলিসে নাশীদ পরিবেশন করেছিলেন মুহাম্মদ আশেক এলাহী, মুহাম্মদ আল-আমীন, মুহাম্মদ আহসান উল্লাহ ও মাসঊদুর রহমান। পরিবেশিত আটটি নাশীদ হতে সম্পাদিত এ ভিডিওতে ছয়টি নাশীদ স্থান পেয়েছে। তন্মধ্যে মুহাম্মদ আশেক এলাহীর কণ্ঠে কারবালা বিষয়ক ‘মুঝে কূফা ওয়ালো’ ও আযান বিষয়ক ‘তাওহীদের সুরধ্বনি’। মুহাম্মদ আল-আমীনের কণ্ঠে মদীনা শরীফ নিয়ে ‘হারা গুম্বাদ জো দেখোগে’ ও ‘ডাকছে আমায় মদীনা’। আহসান উল্লাহর কণ্ঠে ‘মাওলার এশকে জ্বলে আগুন’। এবং মাসঊদুর রহমানের কণ্ঠে ‘নহে রঙ-তামাশা।’ ২৩ মুহাররম ১৪৪৭ তে অনুষ্ঠিত উক্ত আসর ছিল যথেষ্ট উপকারী। আল্লাহ তা‘আলা ভরপুর কবুল করুন!

https://youtu.be/qR8lyjEN24c?si=ZHne8r0kiefJxHru

আলহামদুলিল্লাহ — সদ্য প্রকাশিত ত্রৈমাসিক নারী আঠারোতম সংখ্যা [ জুন-আগস্ট — ২০২৬ ] পাঠাগারের তাকে শোভা পাচ্ছে। বিগত সংখ্য...
25/05/2026

আলহামদুলিল্লাহ — সদ্য প্রকাশিত ত্রৈমাসিক নারী আঠারোতম সংখ্যা [ জুন-আগস্ট — ২০২৬ ] পাঠাগারের তাকে শোভা পাচ্ছে। বিগত সংখ্যাসমূহের মতো চলতি সংখ্যাও প্রয়োজনীয় অনেক রচনায় সমৃদ্ধ। মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেবের এবার প্রকাশিত বয়ানটি বেশ দিকনির্দেশনা সম্বলিত। এছাড়াও আছে নারীর হজ্জ, দানশীলতা, শিশুযত্নশীলতা ইত্যাদি নানা প্রসঙ্গের নানা কলাম। আরও আছে আল্লাহর জন্য ত্যাগ, হিংসামুক্তি, বিনয়, দুনিয়াবিমুখতাসহ বহু বিষয়ক আলোচনা।

আর হ্যাঁ, আলকাউসার জুন ২০২৬ সংখ্যাটিও অগ্রীম চলে এসেছে। নিয়মিত গ্রাহকদের বাইরেও সাথীরা আলকাউসার পাঠমুখী হলে কল্যাণকর হবে — ইনশাআল্লাহ!

প্রয়াত মরহুম প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান। হাকীমুল উম্মতের দুই খলীফার সান্নিধ্য ও সৌরভধন্য পুরুষ। হাফেজ্জী হুজুর...
24/05/2026

প্রয়াত মরহুম প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান। হাকীমুল উম্মতের দুই খলীফার সান্নিধ্য ও সৌরভধন্য পুরুষ। হাফেজ্জী হুজুর ও হারদুঈ হযরতের ফয়েযপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। অসংখ্য আলেম-উলামা ও দ্বীনদার শ্রেণীর অভিভাবক। উলামাপ্রীতি ও কুরআনপ্রেমের চমৎকার উদাহরণ যিনি। মক্তব ও মজলিসের মহান মানুষ যিনি। মনোরম উত্তম চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তাঁকে নিয়ে মাকতাবাতুল আশরাফের প্রায় হাজার পৃষ্ঠার আয়োজন — ‘স্মৃতি ও অভিব্যক্তি।’

পরিবারের সব স্তরের সদস্যের মধুর স্মৃতি, বরেণ্য উলামা ও দ্বীনদার ব্যক্তিদের স্মৃতিকথা — প্রফেসর হযরতের স্মরণে আলোচিত এসব কথকতা ঢাউস সাইজের গ্রন্থটির বড় অংশজুড়ে বিস্তৃত। দেশের বাইরের বরিতদের স্মৃতিবাণী গ্রন্থটির শোভা বৃদ্ধি করেছে নিশ্চয়ই। গ্রন্থটিতে আরও যুক্ত আছে হযরতের নানা বয়ান ও সাক্ষাৎকারের সংগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রফেসর রহিমাহুল্লাহকে নিয়ে ব্যক্ত অনুভূতিসমূহের সংগ্রহের সংযুক্তিও দারুণ।

এ মহান খেদমতের জন্য ধন্যবাদ পাওয়ার বিশেষ হকদার মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেব ও মাওলানা হাবীবুর রহমান খান সাহেব। গ্রন্থটির পরবর্তী সংস্করণ আরও সুন্দর হোক — এই কামনা। আর হ্যাঁ, গ্রন্থটি পাঠাগারে এসেছে এই কিছুদিন আগে।

#শুভাগমন — প্রথম দশক :
যিলহজ্জ ১৪৪৭ হিজরী।

https://www.youtube.com/live/oCVoR_tb0i8?si=XkTcdNWrdOekyClG
23/05/2026

https://www.youtube.com/live/oCVoR_tb0i8?si=XkTcdNWrdOekyClG

সরাসরি সম্প্রচার : চৌত্রিশতম নাশীদ-আসর 🔴 🎙️ মুহাম্মদ আশেক এলাহী ও মুহাম্মদ মাসঊদুর রহমান। রাত সাড়ে দশটা — ২২ মে ২...

Address

আল-ইসলাহ পাঠাগার/Al-Islah Library, Https://maps. App. Goo. Gl/3Br91ishD2S9XiJX 8
Sandwip

Telephone

+8801867298891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার:

Share

Category