রহিমা সঃ প্রাঃ বিদ্যালয়

রহিমা সঃ প্রাঃ বিদ্যালয় Rohima Govt. Primary School is a organisation who work under Bangladesh Goverment.

10/03/2026
07/09/2025
31/07/2024

রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৮/২০২৪ ইং রোজ রবিবার থেকে বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালু হবে, তাই আপনার সন্তানকে যথাসময়ে বিদ্যালয়ে পাঠিয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
..........................
অনুরোধক্রমে
সামসাদ বেগম
প্রধান শিক্ষক,
রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলহামদুলিল্লাহ! মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি( ২০২৩ খ্রিঃ) পরীক্ষায় অংশগ্রহণ করে রহিমা সঃ প্রাঃ বিদ্যালয় হতে ১ জন ...
14/07/2024

আলহামদুলিল্লাহ! মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি( ২০২৩ খ্রিঃ) পরীক্ষায় অংশগ্রহণ করে রহিমা সঃ প্রাঃ বিদ্যালয় হতে ১ জন টেলেন্টপুল ও ৩জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

26/05/2024

রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী কাল ২৭/০৫/২০২৪ খ্রীষ্টাব্দ সোমবার বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪খ্রিঃ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের চিত...
17/03/2024

১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪খ্রিঃ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের চিত্র।

বই উৎসব -২০২৪বছরের প্রথম দিনে বই পাওয়া শিক্ষা জীবনের বড় অর্জনের একটি।
01/01/2024

বই উৎসব -২০২৪
বছরের প্রথম দিনে বই পাওয়া শিক্ষা জীবনের বড় অর্জনের একটি।

29/12/2023

সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম।

যাদের বয়স ৫+থেকে ১০+ তাদেরকে সরকারি অনুমোদনহীন কোন প্রতিষ্ঠানে ভর্তি করালে সে ইউনিক আইডি থেকে বঞ্চিত হবে। সে অনেক রাষ্ট্রীয় সুযোগ সুবিধাও হারাবে। ইউনিক আইডি অনেকটা জাতীয় পরিচয় পত্রের ন্যায় কাজ করবে। যারা সচেতন অভিভাবক তাদেরকে অনুরোধ করবো ইউনিক আইডি সম্পর্কে জানুন তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। আবেগ নয়,বিবেক দিয়ে কাজ করুন।
টাকার বিনিময়ে অনুমোদনহীন স্কুল/কেজি স্কুলে ভর্তি করাবেন না।
ইউনিক আইডি আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনে সকল কাজে লাগবেই। ইউনিক আইডি ছাড়া রাষ্ট্রের কোন সুযোগ ভোগ করতে পারবেনা ভবিষ্যৎ প্রজন্ম । হাইস্কুলে, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি,বিদেশ গমন,জমি সংক্রান্ত কার্যক্রম, বিবাহ, ব্যাংক একাউন্ট থেকে শুরু করে চলার পথে আপনার সন্তানের ইউনিক আইডির বিকল্প নেই। আপনার যেমন এনআইডি কার্ড ছাড়া চলতে পারেননা।তেমনি আপনার সন্তান ও ভবিষ্যতে ইউনিক আইডি ছাড়া চলতে পারবেনা এরকম সম্ভাবনা রয়েছে । সচেতন হোন এবং সচেতন থাকুন। আপনার শিশুর নিশ্চিত ভবিষ্যত আপনার হাতেই।

শুভকামনা সকল শিশুর জন্য।
সামসাদ বেগম
প্রধান শিক্ষক
রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আগামী ১ লা জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার রহিমা সঃ প্রাঃ বিদ্যালয়   'বই উৎসব ' অনুষ্ঠিত হবে। প্রাক-প্রাথমিক,প্রথম শ্রেণি থ...
28/12/2023

আগামী ১ লা জানুয়ারি ২০২৪ ইং রোজ সোমবার রহিমা সঃ প্রাঃ বিদ্যালয় 'বই উৎসব ' অনুষ্ঠিত হবে। প্রাক-প্রাথমিক,প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান করা হবে। সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।
10/12/2023

মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়।

07/12/2023

রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০-১২-২০২৩ ইং রবিবার সকাল ১০:৩০ ঘটিকার সময় মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক (বার্ষিক পরীক্ষা) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
সকল শিক্ষার্থী ও অভিভাবকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
সন্দ্বীপ,চট্টগ্রাম।

Address

Baten Market
Sandwip
4300

Opening Hours

Monday 09:00 - 03:30
Tuesday 09:00 - 15:15
Wednesday 21:00 - 03:15
Thursday 09:00 - 02:30
Saturday 09:00 - 15:15
Sunday 09:00 - 03:15

Telephone

+8801815665221

Website

Alerts

Be the first to know and let us send you an email when রহিমা সঃ প্রাঃ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রহিমা সঃ প্রাঃ বিদ্যালয়:

Share