সলংগা বাজার

সলংগা বাজার ঐতিহাসিক সলংগা বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী
(1)

শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশচন্দ্ররে ছেলে উজ্জ্বল চন্দ্র এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।উপজেলার ধুবিল ইউনিয়...
14/06/2025

শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশচন্দ্ররে ছেলে উজ্জ্বল চন্দ্র এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।উপজেলার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্র এর সাথে পরিচয় হয়।

ভূক্তভোগী ওই নারী জানান, পরিচয়ের এক পর্যায় উজ্জ্বল চন্দ্ররের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেলে কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র । সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।

এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্ররের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমে সম্পর্ক নেই।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এনিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সলংগা বাজার

Happy New Year 2025সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই! 🎉🎉🎉🌺🌺🌺🎉🎉🎉        .সলংগা বাজসলংগা বাজার
01/01/2025

Happy New Year 2025
সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই!
🎉🎉🎉🌺🌺🌺🎉🎉🎉
.
সলংগা বাজসলংগা বাজার

দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা ❝ ঈদ মুবারক ❞ #ঈদ
17/06/2024

দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা
❝ ঈদ মুবারক ❞
#ঈদ

❝মুজিব❞
22/10/2023

❝মুজিব❞

আগামী ২৩,২৪,২৫ শে অক্টোবর ২০২৩ইং তারিখে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ❝ মুজিব একটি জাতির রূপকার ❞ দেখার আমন্ত্রণ রইলো।
সৌজন্যেঃ ইসাবেলা ফাউন্ডেশন।

#মুজিব #মুজিব_একটি_জাতির_রূপকার #মুজিবসিনেমা #মুজিব_একটি_জাতির_রূপকার_ট্রেলার #মুজিবিয়_শুভেচ্ছা #মুজিব_সৈনিক

আরবি নববর্ষ ১৪৪৫ হিজরির শুভেচ্ছা।
20/07/2023

আরবি নববর্ষ ১৪৪৫ হিজরির শুভেচ্ছা।

20/07/2023
17/07/2023

গোলাম রাব্বানী স্যার আর নেই!

একটি শোক সংবাদ! সলঙ্গা থানার অন্তর্গত বনবাড়ীয়া গ্রাম নিবাসী জনাব মোঃ গোলাম রাব্বানী (বি,এস,সি) ভারতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত রৌহাদহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। মহান আল্লাহ পাক শ্রদ্ধেয় স্যারের জীবনের সমস্ত গুণাহ ক্ষমা করে জান্নাতের সুমহান আসন দান করুন।আমীন!

16/07/2023

চান্দাইকোনা (রায়গঞ্জ) সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যু

রায়গঞ্জে চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২ নারী নিহত হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডে সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন এলাকায় ঢাকা গামী গরু বোঝাই করা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই নিহত হয় বগুড়া জেলার ধুনোট উপজেলার শ্যামগাতি এলাকার জহির রায়হানের মেয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)। এলাকাবাসি ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোস্যাল ইসলামি ব্যাংক সংলগ্ন থেকে নাম্বার বিহীন মোটরসাইকেল যোগে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী গরু বোঝায় একটি ট্রাকের সনংগে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই খাদিজা বেগম (২৫) মারা যান।
মোটরসাইকেলে থাকা কলেজ শিক্ষার্থী ফাতেমা খাতুন জিম (১৮) ট্রাকের সাথে ঝুলন্ত অবস্থায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় পৌছালে সাধারণ জনতা মৃত ব্যক্তিসহ ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ট্রাকটি হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে।

16/07/2023

সলংগায় রহমতের বৃষ্টি হচ্ছে...!

Address

সলংগা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
Salanga
৬৭২১

Website

Alerts

Be the first to know and let us send you an email when সলংগা বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share