Saghata Thana-সাঘাটা থানা

Saghata Thana-সাঘাটা থানা wlcame to Saghata Thana

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে  মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে...
12/07/2026

গাইবান্ধার সাঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ মো. শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য মানুষের স্বপ্ন আর বহু জল্পনা-কল্পনার পর অবশেষে গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে জামালপুরে...
09/07/2026

দীর্ঘদিনের অপেক্ষা, অসংখ্য মানুষের স্বপ্ন আর বহু জল্পনা-কল্পনার পর অবশেষে গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত প্রস্তাবিত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে সয়েল টেস্টের কাজ শুরু হয়েছে।

এটি শুধু একটি সেতুর সূচনা নয়, বরং উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রথম পদক্ষেপ।

স্বপ্নের এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হোক—এটাই আমাদের প্রত্যাশা।

কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ। এবং লাল সালাম!​সাঘাটা ও ফুলছড়ির সর্বস্তরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।​আপনাদের সবার...
01/06/2026

কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ। এবং লাল সালাম!
​সাঘাটা ও ফুলছড়ির সর্বস্তরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।

​আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভূতপূর্ব সমর্থনে গতকাল ৩১ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত আমাদের স্বপ্নের ‘তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে 'মহা মানববন্ধন ও নৌকা মিছিল' কর্মসূচিটি বিপুলভাবে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ!

​যমুনার বুকে শত শত সুসজ্জিত নৌকার বহর আর ক্রস বাঁধে হাজার হাজার মানুষের এই বজ্রকণ্ঠ প্রমাণ করেছে—এই সেতু আমাদের বিলাসিতা নয়, এটি আমাদের বাঁচা-মরার অধিকার।

​আমি অন্তরের অন্তস্তল থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সাঘাটা-ফুলছড়ির সর্বস্তরের সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক ভাইদের প্রতি, যারা তীব্র রোদ-গরম উপেক্ষা করে মাঠে এসেছিলেন। বিশেষ ধন্যবাদ জানাই ঢাকা ফেরত আমাদের তরুণ, ছাত্র ও চাকরিজীবী ভাইদের, যারা এই আন্দোলনের মূল শক্তি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। ধন্যবাদ উপজেলার সকল সুধী সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং কলমযোদ্ধা সাংবাদিক ভাইদের—যাঁদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই কণ্ঠস্বর আজ দেশজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।

​এই জনজোয়ার নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস চলবে। আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, এই ঋণ শোধ করার নয়।
​সাঘাটা-ফুলছড়ির জয় হোক, আমাদের স্বপ্নের সেতু বাস্তবায়ন হোক!

​বিনীত,
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান (বাবু)
সদস্য সচিব, তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি।

17/05/2026
‎গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া রেলস্টেশনে আহত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।‎‎জানা যায়, গতকাল রাত স...
17/05/2026

‎গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া রেলস্টেশনে আহত অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

‎জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেন বোনারপাড়া রেলস্টেশনে পৌঁছালে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানা পুলিশ তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
‎সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

‎এদিকে, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কোনো স্বজন বা ওয়ারিশের সন্ধানও পাওয়া যায়নি।

‎বোনারপাড়া রেলওয়ে থানার এসআই দেলোয়ার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ তাকে চিনে থাকলে বা পরিচয় সম্পর্কে তথ্য জানলে ০১৭২১৭৮৮০৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Address

Bazer
Saghata
5751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saghata Thana-সাঘাটা থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category