Gen - Z Rohanpur

Gen - Z Rohanpur সকল ধরনের অন্যায় ,দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি অরাজনৈতিক সংগঠন

দুলাভাইয়ের হাতে হত্যাকাণ্ডের শিকার ছোট্ট শিশু শরিফা! তথ্য সংগৃহীত:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়ন...
05/04/2026

দুলাভাইয়ের হাতে হত্যাকাণ্ডের শিকার ছোট্ট শিশু শরিফা!

তথ্য সংগৃহীত:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের যোগিবাড়ি এলাকার নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের মর্মান্তিক পরিণতি মিলেছে। নিখোঁজের একদিন পর অবশেষে ঘাতক দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৫ এপ্রিল, রবিবার) দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুলাভাই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং তার দেখানো স্থান থেকেই শরিফার নিথর দেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুরে তাফসির মাহফিল শুনতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশু শরিফা। পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় জিডি করার পর পুলিশ ও ফায়ার সার্ভিস দীর্ঘ সময় তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি।
তবে তদন্তের এক পর্যায়ে শিশুটির দুলাভাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। নিবিড় জিজ্ঞাসাবাদে পাষণ্ড দুলাভাই শরিফাকে হত্যার কথা স্বীকার করলে এই রহস্যের জট খোলে।গোমস্তাপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিজের আত্মীয়ের হাতে এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Congratulations Bangladesh U-20 Football team for winning SAFF U20 championship. They beat India by 4-3 goals in Penalty...
03/04/2026

Congratulations Bangladesh U-20 Football team for winning SAFF U20 championship. They beat India by 4-3 goals in Penalty shootout.




31/03/2026

রাজনীতি আসলেই কি এমন? ক্ষমতার নেশায় কত কিই না হয়। হায়রে ক্ষমতা!

প্রিয় সমাজ পাশে থাকবেন তো?
31/03/2026

প্রিয় সমাজ পাশে থাকবেন তো?

31/03/2026

চারদিকে হামের প্রকোপ। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বাচ্চা নিয়ে অপ্রয়োজনীয় বাইরে ঘোরাঘুরি থেকে বিরত থাকুন।

জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায়  ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার : অবৈধ মজুদদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে...
27/03/2026

জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার : অবৈধ মজুদদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা;সচেতন নাগরিকগণকে সুনির্দিষ্ট অভিযোগ / পরামর্শ প্রদানের অনুরোধ
📞01318320104

Natural death is becoming rare in Bangladesh.
26/03/2026

Natural death is becoming rare in Bangladesh.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য...
25/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি—আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।

Inna lillahi wa inna ilayhi raji’un.
Keeping every person affected in my prayers and hoping Allah grants their families patience and healing.

25/03/2026

* ফেরিতে সম্ভব হলে গণপরিবহন থেকে নেমে হেঁটে উঠুন।
* পাম্পে গ্যাস নেয়ার সময় গাড়ি থেকে নেমে দূরে দাড়ান।
* রেলের লেভেল ক্রসিং এর উপর গাড়ি বন্ধ হয়ে গেলে কিংবা যানজটে পড়লে দ্রুত নেমে যান।
* ট্রেন কিংবা বাসের ছাদে উঠবেন না।
* লাফ দিয়ে কিংবা নৌকায় চড়ে লঞ্চে ওঠার চেষ্টা করবেন না।
* অতিরিক্ত গতিতে মোটরসাইকেল ও গাড়ি চালাবেন না।
* হেলমেট ছাড়া কখনই বাইক চালাবেন না ও চড়বেন না।
* ঘুম ঘুম চোখে কখনই গাড়ি চালাবেন না।
* মহাসড়কে ছোট গাড়ি নিয়ে উঠবেন না।
* আইন মেনে বাহন চালান।
* চালককে আইন মানতে উৎসাহিত ও বাধ‍্য করুন।
আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।

তেলের কি সত্যিকারের সংকট নাকি সিন্ডিকেট?সংকট সৃষ্টি হলে, পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জনগনকে পরিস্থিতির সাথে মানিয়ে চলার ন...
25/03/2026

তেলের কি সত্যিকারের সংকট নাকি সিন্ডিকেট?

সংকট সৃষ্টি হলে, পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জনগনকে পরিস্থিতির সাথে মানিয়ে চলার নির্দেশনা ও পরামর্শ রাষ্ট্রীয়ভাবে জারি করতে হবে।

আর সিন্ডিকেট বা এধরণের কোনো বিষয় থাকলে সরকার কি পারবে শক্তহাতে দমন করতে???

Address

Rohanpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen - Z Rohanpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category