CUET Islamic Mahfil, 2025

CUET Islamic Mahfil, 2025 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক দ্বিতীয় বারের মত আয়োজিত বৃহৎ দ্বীনি মাহফিল।

ফিরে দেখা: ফেব্রুয়ারি ২০২৪–২০২৫২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো চুয়ে...
24/02/2026

ফিরে দেখা: ফেব্রুয়ারি ২০২৪–২০২৫

২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো চুয়েট ক্যাম্পাসে আয়োজিত হয় ইসলামিক মাহফিল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম শায়খ আহমদুল্লাহ। তাঁর প্রজ্ঞাপূর্ণ আলোচনা ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করেছিল এক অনন্য আধ্যাত্মিক আবহ।

এই ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ইসলামিক সেমিনার, যেখানে অতিথি ছিলেন প্রখ্যাত আলেম শায়খ হারুন ইজহার। জ্ঞান ও দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলেন।

এর পরের দিন আয়োজিত হয় চুয়েটের দ্বিতীয় ইসলামিক মাহফিল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আ ফ ম খালিদ হোসাইন এবং শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তাঁদের মূল্যবান বক্তব্য ও নসিহত ক্যাম্পাসের ধর্মীয় ও নৈতিক চেতনাকে আরও সমৃদ্ধ করে।

আল্লাহ আমাদের এই সুন্দর ও কল্যাণকর ধারা অব্যাহত রাখার তৌফিক দান করুন।

27/02/2025

ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ও আজকের মাহফিলের প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসাইন।
বক্তব্য রাখছেন বিশেষ আলোচক শায়েখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

27/02/2025

📣আসসালামুয়ালাইকুম,
আজকের মাহফিল শেষে শহরগামী শিক্ষার্থীদের জন্য বাসের ব্যাবস্থা থাকবে।
মাহফিলে সকলের উপস্থিতি কাম্য।

চুয়েট ইসলামিক মাহফিল ২০২৫সকলের প্রতীক্ষার অবসান! সপ্তাহ ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আমরা উপনিত হয়েছি এবারের ই...
27/02/2025

চুয়েট ইসলামিক মাহফিল ২০২৫

সকলের প্রতীক্ষার অবসান! সপ্তাহ ব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আমরা উপনিত হয়েছি এবারের ইসলামিক উৎসবের শেষ মুহূর্তে। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত “চুয়েট ইসলামিক মাহফিল ২০২৫”। মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সবাই মিলেমিশে চেষ্টা করব। তাই, আপনাদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

✅ সঠিক সময়ে উপস্থিতি: মাহফিলস্থলে যথাসময়ে পৌঁছানোর চেষ্টা করুন, যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করা যায়।

✅ বন্ধু ও সহপাঠীদের আমন্ত্রণ: মাহফিলে একা না এসে বন্ধু, সহপাঠী এবং পরিচিতজনদের সঙ্গে নিয়ে আসুন, যেন সকলে মিলেমিশে এই সুমহান আয়োজনকে উপভোগ করতে পারি।

✅ দাওয়াতের আমল: মাহফিলে আসার পথে অন্যদেরও দাওয়াত দিন এবং তাদের মাহফিলে যোগ দিতে উৎসাহিত করুন। আপনার একটি আমন্ত্রণ হয়তো অন্য কারও জন্য হিদায়াতের মাধ্যম হতে পারে।

✅ ক্লাস/ল্যাব সংক্রান্ত বিষয়: যাদের বিকেলে ক্লাস বা ল্যাব রয়েছে, তারা যথাযথভাবে শিক্ষককে অনুরোধ করে বিকেল ৪টার মধ্যে শেষ করার চেষ্টা করুন, যেন সবাই নির্বিঘ্নে মাহফিলে অংশ নিতে পারে।

আসুন, সবাই মিলে এই মাহফিলকে সফল করি এবং নিজেদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন!

আসসালামু আলাইকুম,আজ চুয়েটে অনুষ্ঠিতব্য মাহফিল উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং জলসাকে আরো প্রাণবন্ত ও ...
27/02/2025

আসসালামু আলাইকুম,
আজ চুয়েটে অনুষ্ঠিতব্য মাহফিল উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং জলসাকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করতে আমরা রেখেছি প্রশ্নোত্তর পর্ব।

আপনাদের যাবতীয় প্রশ্নাবলী নিচের গুগল ফর্মে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ফর্ম লিংক: https://bit.ly/askYourQuestion

বি.দ্রঃ শুধুমাত্র চুয়েটের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবে। এক্ষেত্রে চুয়েটের একাডেমিক ইমেইল ব্যবহার করতে হবে। অন্যকোন ইমেইল থেকে এক্সসেস পাওয়া যাবে না।

এবারের মাহফিলে আসন গ্রহণ করবেন সহীহ বুখারির ব্যাখ্যাগ্রন্থ মিন্নাতুল বারীর লেখক, উপমহাদেশে উলুমূল হাদিসের সিলসিলার বর্তম...
26/02/2025

এবারের মাহফিলে আসন গ্রহণ করবেন সহীহ বুখারির ব্যাখ্যাগ্রন্থ মিন্নাতুল বারীর লেখক, উপমহাদেশে উলুমূল হাদিসের সিলসিলার বর্তমান জামানার সিপাহসালার আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক (হাফি)।

আগামীকাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক মাহফিলে ইনশাআল্লাহ্‌....

আগামীকালের মাহফিলটি এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ্‌ । আপনারা যারা প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নানারকম ...
26/02/2025

আগামীকালের মাহফিলটি এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ্‌ । আপনারা যারা প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নানারকম ব্যস্ততার কারণে সেমিনারে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, আপনারা চাইলেই পেজ থেকে সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ্‌ ।
🔴সময়: বাদ আসর

কিছুক্ষণের মধ্যেই বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে নাশীদ সন্ধ্যা ও সুন্নাহ প্রদর্শনী।সবাইকে সাদর আমন্ত্রণ।
26/02/2025

কিছুক্ষণের মধ্যেই বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে নাশীদ সন্ধ্যা ও সুন্নাহ প্রদর্শনী।
সবাইকে সাদর আমন্ত্রণ।

25/02/2025

মাগরিবের নামাজের পরপরই সেন্ট্রাল অডিটোরিয়ামে ইসলামি সেমিনার শুরু হবে, ইন শা আল্লাহ।

চুয়েটিয়ান সকল শিক্ষার্থী উক্ত আয়োজনে আমন্ত্রিত।

বি.দ্র: চুয়েটিয়ান ব্যাতিত বহিরাগত কেউ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন না।
উক্ত ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য।

25/02/2025

আসসালামু আলাইকুম।

প্রিয় চুয়েটিয়ান,
মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে "চুয়েট ইসলামিক মাহফিল-২০২৫" এর আয়োজনে ইসলামিক সেমিনার আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হতে যাচ্ছে!

উক্ত আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন শাইখ হারুন ইজহার (হাফিজাহুল্লাহু)

সময়সূচি:
তারিখ: ২৫-০২-২০২৫
সময়: বাদ মাগরিব
স্থান: সেন্ট্রাল অডিটোরিয়াম, চুয়েট

প্রোগ্রামটিকে সফল করতে আপনাদের অংশগ্রহন ও সহযোগিতা একান্ত কাম্য।

বিঃ দ্রঃ সেমিনারটি শুধুমাত্র চুয়েটের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত।

আগামীকালের সেমিনারটি এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ্‌ । আপনারা যারা প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নানারকম...
24/02/2025

আগামীকালের সেমিনারটি এই পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ্‌ । আপনারা যারা প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নানারকম ব্যস্ততার কারণে সেমিনারে সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, আপনারা চাইলেই পেজ থেকে সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ্‌ ।
🔴সময়: বাদ মাগরিব

আসসালামু আলাইকুম,আগামী ২৫ ফেব্রুয়ারি চুয়েটে অনুষ্ঠিতব্য সেমিনার উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং জলসাক...
23/02/2025

আসসালামু আলাইকুম,
আগামী ২৫ ফেব্রুয়ারি চুয়েটে অনুষ্ঠিতব্য সেমিনার উপলক্ষ্যে সকলের অংশগ্রহণের দ্বার উন্মুক্ত করতে এবং জলসাকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করতে আমরা রেখেছি প্রশ্নোত্তর পর্ব।

আপনাদের যাবতীয় প্রশ্নাবলী নিচের গুগল ফর্মে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ফর্ম লিংক: https://bit.ly/askYourQuestion

বি.দ্রঃ শুধুমাত্র চুয়েটের শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবে। এক্ষেত্রে চুয়েটের একাডেমিক ইমেইল ব্যবহার করতে হবে। অন্যকোন ইমেইল থেকে এক্সসেস পাওয়া যাবে না।

Address

Chittagong University Of Engineering And Technology
Raozan
4349

Website

Alerts

Be the first to know and let us send you an email when CUET Islamic Mahfil, 2025 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category