14/06/2025
শোকবার্তা
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সংসদের সাবেক সদস্য প্রকৌশল নির্মল চন্দ্র সিনহা গতকাল (১৩ জুন, ২০২৫) রাত ১০ টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি ৬ জুন ঢাকা থেকে ঠাকুরগাঁও ভ্রমণকালে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে লড়ছিলেন।
প্রকৌশলী নির্মল চন্দ্র সিনহা আমৃত্যু সমাজ প্রগতির লড়াইয়ে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। প্রগতিশীল ও সাম্যবাদী ধারার প্রকৌশলীদের সংগঠন 'ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস ফর ইনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্টের' (ইএইডি) সদস্য ছিলেন নির্মল চন্দ্র সিনহা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ প্রকৌশলী নির্মল চন্দ্র সিনহার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তা প্রেরক,
মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন