বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-তারাগঞ্জ,রংপুর

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-তারাগঞ্জ,রংপুর

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-তারাগঞ্জ,রংপুর ঐক্য শিক্ষা শান্তি প্রগতি

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩৩ তম কাউন্সিল এর নির্বাচিত সভাপতি মেহেদী হাসানসাধারণ সম্পাদক আবির ইয়ামান, সাংগঠ...
28/08/2023

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩৩ তম কাউন্সিল এর নির্বাচিত সভাপতি মেহেদী হাসান
সাধারণ সম্পাদক আবির ইয়ামান,
সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান

নব-নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটি কে অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংস...
24/04/2023

প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এর সাবেক সভাপতি -পংকজ ভট্টাচার্য্য এর মৃত্যুতে আমরা শোকাহত..

মাছ মাংস চাইলের স্বাধীনতার দাবিতে,ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে, সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তির দাবিতে ও...
02/04/2023

মাছ মাংস চাইলের স্বাধীনতার দাবিতে,
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে,
সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তির দাবিতে ও র‍্যাব হেফাজতে জেসমিন হত্যাকান্ডের বিচারের দাবিতে গতকাল সন্ধ্যায় টিএসসি-কাটাবন-শাহবাগ-রাজুতে ছাত্র জনতার মশাল মিছিল...

30/03/2023
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ঐক্যবদ্ধ ৪১ তম জাতীয় সম্মেলন সফল করতে ছাত্র ইউনিয়ন তারাগঞ্জ উপজেলা শাখার পোস্টারিং.......
15/03/2023

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ঐক্যবদ্ধ ৪১ তম জাতীয় সম্মেলন সফল করতে ছাত্র ইউনিয়ন তারাগঞ্জ উপজেলা শাখার পোস্টারিং.......

সংবাদ বিজ্ঞপ্তি ।। ১০ মার্চ, ২০২৩কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার নতুন কমিটি “জয় বাংলা স্লোগানটাকেও মানুষ খুনের সাথে ম...
10/03/2023

সংবাদ বিজ্ঞপ্তি ।। ১০ মার্চ, ২০২৩

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার নতুন কমিটি

“জয় বাংলা স্লোগানটাকেও মানুষ খুনের সাথে মিলিয়ে ফেললো”- উদ্বোধনী সমাবেশে তানজীমউদ্দিন খান

“চাই বাণিজ্যমুক্ত শিক্ষাব্যবস্থা আর দেশজুড়ে গণতন্ত্রের সংস্কৃতি” স্লোগানকে ধারণ করে গতকাল, ০৯ মার্চ, ২০২৩ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার ৭ম সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার, সহ-সভাপতি মাঈন আহমেদ ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ হেল বুবুন।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান। তিনি তার বক্তব্যে তার সাথে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করেন ও এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটিকে শুভকামনা জানান। তিনি বলেন, “আপনারা নিশ্চয়ই দেখেছেন, তানভীর হাসান সৈকত ওখানে(ফেসবুকে) কিভাবে ভয়ংকর উস্কানিমূলক, এমনকি প্রচ্ছন্ন জীবননাশের হুমকি দিয়েছেন। আমি শুধু একটা অংশ বলছি, রক্তের বদলে রক্ত আদায়; জয় বাংলা। জয় বাংলা স্লোগানটাকেও মানুষ খুনের সাথে মিলিয়ে ফেললো। যে জয় বাংলা’র মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্লোগানকে ব্যবহার করে সে একজন শিক্ষককে জীবননাশের হুমকি দিয়েছে প্রচ্ছন্নভাবে এবং সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পর্যায় থেকে আমার সাথে যোগাযোগ করা হয়নি কিংবা সেই রাতে আমি নিরাপদ আছি কিনা সেইটাও আমার কাছে জানতে চাওয়া হয়নি। বরং আমার বিভাগের এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে।”

সমাবেশ সমাপ্ত হওয়ার পর, বিদায়ী কমিটির সভাপতি নিসর্গ নিলয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেঘমল্লার বসুর পরিচালনায় মুনীর চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিল অধিবেশনে জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট উথাপনের পর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সাদ আহমেদকে সভাপতি, কাশফিয়া হাসান মৌরিকে সাধারণ সম্পাদক ও রেহমান খালেদকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার ৭ম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গঠিত কার্যনির্বাহী পরিষদঃ

সভাপতিঃ সাদ আহমেদ
সহ-সভাপতিঃ রাফায়াতুল্লাহ সোহান, আনিসা মেহেদি, অর্ণি আনজুম

সাধারণ সম্পাদকঃ কাশফিয়া হাসান মৌরি
সহ-সাধারণ সম্পাদকঃ অ্যান্টন চাকমা, মাহবুব খালাশি

সাংগঠনিক সম্পাদকঃ রেহমান খালেদ
কোষাধ্যক্ষঃ দূর্জয় রায়
দপ্তর সম্পাদকঃ তানভিরুল ইসলাম
শিক্ষা ও গবেষণা সম্পাদকঃ মাহাথির খান নিনাদ
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ লামিয়া নওরিন লাবণ্য
সাংস্কৃতিক সম্পাদকঃ আহমেদ জারিফ ইনান
ক্রীড়া সম্পাদকঃ পৃথ্বিং মারমা

সদস্যঃ
তানহা তানজিন
তানজিনা ইসলাম
নাফিস ফুয়াদ
মুস্তাকিম আহমেদ
মাঈন আহমেদ
মেঘমল্লার বসু

(পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।)

বার্তাপ্রেরক,
তানভিরুল ইসলাম,
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

শুভ জন্মদিন কমরেড🌻আপনার সম্পর্কে বলতে গেলে খুব কম হয়ে যাবে।ভালো থাকবেন সবসময়।❤️
26/02/2023

শুভ জন্মদিন কমরেড🌻
আপনার সম্পর্কে বলতে গেলে খুব কম হয়ে যাবে।
ভালো থাকবেন সবসময়।❤️

শিক্ষা সামগ্রীর দাম কমাও,অনুন্নত ও ভূলে ভরা পাঠ্যপুস্তক বাতিল, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক চিন্তার অনুপ্রবেশ বন্ধ এবং পাবল...
05/02/2023

শিক্ষা সামগ্রীর দাম কমাও,অনুন্নত ও ভূলে ভরা পাঠ্যপুস্তক বাতিল, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক চিন্তার অনুপ্রবেশ বন্ধ এবং পাবলিক পরীক্ষার কেন্দ্র বাণিজ্য বন্ধ করার দাবিতে রংপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর সমাবেশ অনুষ্ঠিত।

আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান,শিক্ষার অধিকার,সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস ও জনজীবনের সমস্যা-সংকট ন...
30/11/2022

আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান,শিক্ষার অধিকার,সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস ও জনজীবনের সমস্যা-সংকট নিরসনের লক্ষ্যে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ঐক্যমতের মাধ্যমে আন্দোলনের নতুন জোট ' গণতান্ত্রিক ছাত্র জোট '-এর সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল আজ অনুষ্ঠিত হয়।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-তারাগঞ্জ,রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-তারাগঞ্জ,রংপুর:

Share