DC Office, Kurigram

DC Office, Kurigram জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রাম

জেলা প্রশাসক, কুড়িগ্রাম আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,কুড়িগ্রাম পরিদর্শন করেন।...
08/09/2026

জেলা প্রশাসক, কুড়িগ্রাম আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,কুড়িগ্রাম পরিদর্শন করেন। এসময় সিভিল সার্জন, কুড়িগ্রাম; নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম; তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং আরএমও-সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬"নজরুল বর্ষ" উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে৩১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে ক...
03/09/2026

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬"নজরুল বর্ষ" উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে

৩১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের "স্বপ্নকুঁড়ি" মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সহায়তায় এবং জেলা প্রশাসন, কুড়িগ্রাম-এর ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক "জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা"এর শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী একযোগে উদ্বোধন হওয়া এই প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ৮টি ইভেন্টে- সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় পর্যায়ক্রমে অংশগ্রহণ করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত পবিত্র ঈ-ই-মিলাদুন্নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)/২৬উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয...
26/08/2026

কুড়িগ্রাম জেলা প্রশাসন আয়োজিত পবিত্র ঈ-ই-মিলাদুন্নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)/২৬
উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।আবেদনপত...
24/08/2026

সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম-এ।

আবেদন ফরম কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট (http://www.moa.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। শূন্য ডিলার ইউনিটের তালিকা উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের ওয়েবসাইট (http://www.dae.kurigram.gov.bd) থেকেও সংগ্রহ করা যাবে।

**প্রশিক্ষণ কর্মসূচি জেলা প্রশাসন, কুড়িগ্রাম**আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের সম্ম...
19/08/2026

**প্রশিক্ষণ কর্মসূচি জেলা প্রশাসন, কুড়িগ্রাম**

আজ ১৯ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের সম্মেলন কক্ষে "মানব সম্পদ উন্নয়নে জেলা প্রশাসনের আওতাধীন কর্মকর্তা/কর্মচারীগণের বাৎসরিক ৬০ ঘণ্টা প্রশিক্ষণ কর্মসূচি" অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়নের লক্ষ্যে একটি প্রশিক্ষণ-পরবর্তী মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#জেলাপ্রশাসনকুড়িগ্রাম
#গণশুনানি
#মানবসম্পদউন্নয়ন
#প্রশিক্ষণকর্মসূচি

"নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে দেশব...
19/08/2026

"নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন অধিদপ্তর-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রথমবারের মত মোটরচালিত নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারি আগামী ২০-২৯ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকল অংশীজনদের সম্মিলিত সমর্থন ও সহযোগিতায় আগামী ২০–২৯ আগস্ট ২০২৬ তারিখে দেশব্যাপী প্রথমবারের মতো একটি সফল ও সুসমন্বিত নৌ শুমারি পরিচালনা করার লক্ষ্যে জেলা পরিসংখ্যান অফিস, কুড়িগ্রামের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামে নৌযান শুমারি ২০২৬-এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি আয়োজিত হয়।

✅সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিদ্যুৎ বিভাগের নির্দেশনা-"বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০টা থেকে রাত ৮:০০টা ...
19/08/2026

✅সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিদ্যুৎ বিভাগের নির্দেশনা-

"বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং সকল আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭:০০টার মধ্যে বন্ধ করতে হবে। খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এর আওতাবহির্ভূত"

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ক্ষতিকর ঘনচিনির বিরুদ্ধে জেলা প্রশাসন কুড়িগ্রামের মোবাইল কোর্ট অভিযান১৭/০৮/২০২৬ খ্রি. তারিখে...
18/08/2026

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ক্ষতিকর ঘনচিনির বিরুদ্ধে জেলা প্রশাসন কুড়িগ্রামের মোবাইল কোর্ট অভিযান

১৭/০৮/২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরের দাদা মোড় সংলগ্ন বড় বাজারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আনুমানিক ১১১ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং অর্থদণ্ড আরোপ করা হয়।

একই দিনে কুড়িগ্রাম সদরের ভোগডাংগা ইউনিয়নের কুরিয়ার বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযানকালে বাসার ভেতর নির্মিত ফ্যাক্টরিতে মানুষের জন্য ক্ষতিকর ঘনচিনি ও ফুডকালার ব্যবহার করার কারণে এবং পোড়াতেল, বাসি চিনির সিরাপ সংরক্ষণ করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১ জন ব্যক্তিকে অর্থদন্ড আরোপ করা হয়। এছাড়াও, কুড়িগ্রাম সদরের দাদামোড় এলাকায় রজনীগন্ধা বেকারিকে অননুমোদিত ফুডকালার ও ফুড ফ্লেভার ব্যবহার করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, কুড়িগ্রাম এর এরকম অভিযান চলমান থাকবে।

আজ ১৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কুড়িগ্রামে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে চিলমার...
17/08/2026

আজ ১৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে কুড়িগ্রামে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত ও পরিদর্শন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব অন্নপূর্ণা দেবনাথ বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং কার্যক্রম পরিদর্শন করেন।

🔹 ফ্রি স্বাস্থ্য ক্যাম্প: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিলমারীর আয়োজনে নয়ারহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ব্লাড প্রেসার পরীক্ষা, মেডিসিন, শিশু, চর্ম, আর্থোবেটিক চিকিৎসা, এক্স-রে, ডায়াবেটিস নির্ণয় (RBS) সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যাতে সহযোগিতা করে আরডিআরএস বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ।

🔹 ইপিআই টিকাদান কর্মসূচি পরিদর্শন: শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন।

🔹 ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প: জেলা প্রাণিসম্পদ অফিসারের নেতৃত্বে গবাদিপশু ও পাখির রোগ প্রতিরোধ ও চিকিৎসার লক্ষ্যে একটি ফ্রি ভ্যাকসিনেশন ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি ও কবুতরসহ বিভিন্ন গবাদিপশু ও পাখিকে বিনামূল্যে টিকা প্রদান ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

🔹 সচেতনতামূলক সভা: বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে বাল্যবিবাহের কুফল ও এর আইনি দিক এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করেন।

🔹 পুষ্টি সচেতনতা ক্যাম্প: ফ্রেন্ডশিপের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে একটি কমিউনিটি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে মা ও শিশুদের পুষ্টি বিষয়ক প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা করা হয়।

সার্বিকভাবে, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সমন্বিত এই উদ্যোগ চিলমারী উপজেলার জনগণের স্বাস্থ্য, পুষ্টি, শিশু টিকাদান কার্যক্রম, প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আয়োজনেঃ জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তর কু...
16/08/2026

জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালন উপলক্ষে বর্নাঢ্য
র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজনেঃ জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তর কুড়িগ্রাম।

Address

Kurigram District
Rangpur
5600

Alerts

Be the first to know and let us send you an email when DC Office, Kurigram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share