Jamaat Mithapukur Upazila

Jamaat Mithapukur Upazila সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ!! আধাঁর তাড়াতে এসেছি আমরা
আমাদের নেই কোনো ভয়!!
দ্বীন কায়েমের পথে এগিয়ে যাবো
সত্যের একদিন হবে বিজয়।।

পিলখানা ট্র্যাজেডি: সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি : মিয়া গোলাম পরওয়ার২০০৯ সালে পিলখানায় সেনাহ...
25/02/2026

পিলখানা ট্র্যাজেডি: সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি : মিয়া গোলাম পরওয়ার

২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করে। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী সরকার এই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। তাদেরকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি।

২৪-এর আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন ঘটে। দেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করেছে। নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। আমরা বর্তমান সরকারের নিকট দেশপ্রেমিক সকল সেনা হত্যার ‘প্রকৃত রহস্য’ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

যে সব নিরীহ-নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন তাদেরকে অবিলম্বে মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এ উপলক্ষে সারাদেশে জামায়াতে ইসলামীর শাখা সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানাচ্ছি।”

15/02/2026

জামায়াতের করা মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

তীব্র নিন্দা এবং প্রতিবাদ।ধানের শীষে ভোট না দেয়ায় ভবানীপুরে জামায়াত কর্মী নুরুল আফসারের ওপর হা’ম’লা চালিয়ে দাঁ’ড়ি টেনে ছ...
15/02/2026

তীব্র নিন্দা এবং প্রতিবাদ।
ধানের শীষে ভোট না দেয়ায় ভবানীপুরে জামায়াত কর্মী নুরুল আফসারের ওপর হা’ম’লা চালিয়ে দাঁ’ড়ি টেনে ছিড়ে ফেলে বি এন পি'র স’ন্ত্রা*সী বাহিনী।

খুনের রাজনীতি জারী রেখেছে বিএনপি!!
13/02/2026

খুনের রাজনীতি জারী রেখেছে বিএনপি!!

নির্বাচন পরবর্তী ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক অনুষ্ঠিতসারাদেশে ১১ দলীয় নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেয়া...
13/02/2026

নির্বাচন পরবর্তী ১১ দলীয় ঐক্যজোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত

সারাদেশে ১১ দলীয় নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেয়ার মতো ফ্যাসিবাদী কার্যক্রম বন্ধ না করলে কঠোর সিদ্ধান্ত

আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও নির্বাচন পরবর্তী অবস্থা পর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ।

এছাড়াও বৈঠকে নির্বাচনে আপত্তির বিষয়গুলোর মধ্যে, ভোট কারচুপি, নির্বাচনী এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম নিয়ে আলোচনা হয়। সারা দেশে ১১ দলীয় নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা ও বাড়িতে আগুন দেয়ার মতো ফ্যাসিবাদী কার্যক্রমের বিষয়ে আলোচনা ও নিন্দা জানানো হয় এবং এসব বন্ধের দাবি জানানো হয়। আর তা না হলে কঠোর সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ঐকমত্য হন নেতারা।

বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটে ঘষামাজা করা, কারচুপি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয়ী করা, কিছু আসনে দ্বৈত নীতি গ্রহণ, সেন্টার দখল, ঢাকা-১৩, খুলনা-৫ আসনসহ যেসব স্থানে অন্যায় করা হয়েছে সেসব আসনে প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। সুনির্দিষ্ট সময়ে প্রতিকার না পেলে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে। দেশে শান্তিশৃঙ্খলা ও ঐক্যবদ্ধ বাংলাদেশর পক্ষে থাকবে ১১ দলীয় ঐক্য। ফ্যাসিবাদের বিষয়ে আপসহীন থাকবে ১১ দলীয় ঐক্য।

বৈঠকে আরও আলোচনা হয় যে, দেশে পুরানো ধারার কালো অধ্যায়ের রাজনীতি আর নয় নতুন ধারার সুস্থ রাজনীতির পক্ষে থাকবে ১১ দলীয় জোট। নির্বাচনের আগের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য লড়াই চালিয়ে যাওয়া হবে এবং কোনো ছাড় দেয়া হবে না। কোনো দল নয় আপামর জনগণের পক্ষে অবস্থান নেয়া হবে। সকল অপকর্ম দ্রুতই বন্ধের দাবিসহ তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে এসবের প্রতিকার দাবি করা হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আরপিওতে যেটির সুযোগ নেই এমন ঋণখেলাপি অবস্থায় নির্বাচিত ঘোষণা করা প্রার্থীদের ফলাফল স্থগিত রাখার দাবি জানানো হয় নির্বাচন কমিশনের প্রতি। আরপিওর লঙ্ঘন ১১ দলীয় ঐক্য মানবে না। গণভোটে হ্যাঁ এর পক্ষে যে রায় এসেছে তা বাস্তবায়ন করতে হবে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও নব-নির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নব-নির্বাচিত এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নব-নির্বাচিত এমপি জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি জনাব রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল হোসেন মিয়াযী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলতাফ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুনিরা শারমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মিরাজুল ইসলাম ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

বৈঠক শেষে আমীরে জামায়াত ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ব্রিফ করেন।

আলহামদুলিল্লাহ। মিঠাপুকুরবাসী অনেক বছর পর একটি শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যক্ষ করেছে। এজন্য আমি এবং আমা...
13/02/2026

আলহামদুলিল্লাহ। মিঠাপুকুরবাসী অনেক বছর পর একটি শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যক্ষ করেছে। এজন্য আমি এবং আমার দল ও মিঠাপুকুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

আমরা নির্বাচনে পরস্পর প্রতিযোগী ছিলাম; প্রতিদ্বন্দ্বী ছিলাম না। আমরা কেউই কারোর বিরোধী নই। আমরা সকলে একসাথে মিলে মিঠাপুকুরের উন্নয়নের লক্ষ্যে কাজ করব। ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলারআমির জনাব মোঃ আসাদুজ্জামান শিমুল হঠাৎ পায়ের গোড়ালি ফ্যাকসার হয়ে যায়। তিন...
13/02/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলার
আমির জনাব মোঃ আসাদুজ্জামান শিমুল হঠাৎ পায়ের গোড়ালি ফ্যাকসার হয়ে যায়।
তিনি অসুস্থ অবস্থায় আছেন। তার সুস্থতা কামনার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

Address

Rangpur
5420

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Mithapukur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share