16/06/2025
কবিতা: সোজা পথ
চলবো আমি সোজা পথে, বাঁকব না আর হায়,
যে পথে নেই ছলনা, মিথ্যার কোন ছায়।
ঝড়ে পড়ুক পাতা যত, তবু মনটা ঠান্ডা,
সত্য বলে গড়ি জীবন, তাতেই মেলে শান্তা।
লোভে পাপ, পাপে জ্বালা — এই তো জীবনধারা,
সোজা পথে হাঁটলে পাই আকাশ জয় করার সাহারা।
কাঁটা থাকুক যতোই পথের, পা তবু টলে না,
ভালোবাসা, ন্যায়ের আলো — হৃদয়েতে জ্বলে না।
চল সবে ঐ পথে যাই, যে পথে নেই ভয়,
সোজা পথে সত্যের ডাকে মিলবে চূড়ান্ত জয়।
💖মিজান মিতা 💖