03/06/2026
_*আরপিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক নির্দেশনায় তাজহাট থানার অভিযানে জুয়া খেলার অভিযোগে ৫ জন এবং নারী নির্যাতন ও চাঁদাবাজি মামলার ৩ আসামি গ্রেফতার*_
প্রেস রিলিজ
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর
তারিখ: ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
রংপুর মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক নির্দেশনায় তাজহাট থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তাজহাট থানার পৃথক দুটি অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
প্রথম অভিযানে তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় টাকার বিনিময়ে তাস খেলার প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আনিছুর রহমান ওরফে ঘুটু (৩৫), পিতা-মৃত আব্দুল লতিফ; মোঃ বাহারুল ইসলাম (৪০), পিতা-মৃত নুর ইসলাম; মোঃ সোলেমান (৬৫), পিতা-মৃত জনাব আলী; মোঃ আমিনুর ইসলাম (৫৪), পিতা-মোঃ আবুল কাশেম, সর্ব সাং-কলেজপাড়া, থানা-তাজহাট, মহানগর রংপুর এবং মোঃ জহুরুল ইসলাম (৫৬), পিতা-মৃত করিম উদ্দিন, সাং-টেপা মধুপুর, থানা-কাউনিয়া, জেলা-রংপুর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন রঙের ৪০টি তাস এবং নগদ ৬৮০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন আইন, ২০১৮ এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করা হয়েছে।
অপরদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়েরকৃত নারী নির্যাতন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অবৈধভাবে আটক রাখার অভিযোগের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আশিক (২৩), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-আশরতপুর (মডার্ন মোড়), থানা-তাজহাট, রংপুর; রিজু বাবু (২৬), পিতা-মোঃ রাজু, স্থায়ী ঠিকানা-নারিকেলবাড়ী (তেলীপাড়া), থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম, বর্তমান ঠিকানা-মডার্ন মোড়, থানা-তাজহাট, রংপুর এবং মোঃ নাজিম (১৯), পিতা-মোঃ মজিদুল ইসলাম, সাং-আশরতপুর (কোর্টপাড়া), থানা-তাজহাট, রংপুর। অভিযোগে উল্লেখ করা হয়, ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন, শ্লীলতাহানি, অবৈধভাবে আটক রাখা এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা সংঘটিত হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে জুয়া, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ