Burirhat, Rangpur

Burirhat, Rangpur বুড়িরহাট ফার্ম, পোস্ট কোড ৫৪০০, থানাঃ পরশুরাম, রংপুর মহানগর, রংপুর।
(1)

★ বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত ★আসসালামু আলাইকুম,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিডিবি কর্তৃক গংগাচড়া উপজেলার ল...
02/06/2026

★ বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত ★

আসসালামু আলাইকুম,
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পিডিবি কর্তৃক গংগাচড়া উপজেলার লোড শেড কমানোর জন্য তারাগঞ্জ গ্রীড হতে আনুমানিক ০২ মে:ও: লোড শিফটিং করে উত্তম/আকিজ ৩৩/১১ কেভি সাব- স্টেশনে দেওয়ার জন্য আগামিকাল ০৩/০৬/২৬ ইং তারিখ সকাল ৯:০০ টা হতে দুপুর ২:০০ টা পর্যন্ত বুড়িরহাট ৩৩ কেভি লাইনের আওতায় গংগাচড়া উপজেলার(আংশিক) ও সিটি কর্পোরেশনের ২,৫,৬,৭ নং ওয়ার্ডে বিদ্যুৎ বন্ধ থাকবে।

এই সময়ে ঝড় বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরী মেইনটেনান্স কাজ (পোল সোজাকরণ,নষ্ট ইনসুলেটর ও ক্রস আর্ম পরিবর্তন) ও Row (গাছ পালা কর্তন) কাজ করা হবে।
এই সময় তারাগঞ্জ গ্রীড হতে নোহালি(আংশিক), বড়বিল(আংশিক),কোলকোন্দ(আংশিক),আলমবিদিতর (আংশিক) ইউনিয়ন সমুহে ও গংগাচড়া হাসপাতাল,থানা,উপজেলা পরিষদ,বাজার,ফায়ার সার্ভিস,সরকারী কলেজে বিদ্যুৎ সরবরাহ থাকবে।

উল্লেখ্য, কাজ সমাপ্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বেই লাইন চালু করা হবে।

ধন্যবাদান্তে,

কর্তৃপক্ষ
গংগাচড়া জোনাল অফিস
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২

এ পর্যন্ত হামের প্রকোপে সারাদেশে মারা গেছে ৩১৭ জন শিশু, কেবল গত ২৪ ঘন্টায় ১২ টি শিশু মারা গেছে — আক্রান্ত হয়েছে আরো ২৯০...
08/05/2026

এ পর্যন্ত হামের প্রকোপে সারাদেশে মারা গেছে ৩১৭ জন শিশু, কেবল গত ২৪ ঘন্টায় ১২ টি শিশু মারা গেছে — আক্রান্ত হয়েছে আরো ২৯০ জন। ইউনিসেফ ইতোমধ্যেই তাঁদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণেই এই বিপর্যয় ঘটেছে।

কেবল তাই নয়, ইপিআই কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ছয়টি টিকার (বিসিজি, পেন্টা, বিওপিভি, পিসিভি, এমআর ও টিডি) কেন্দ্রীয় গুদামে মজুত শূন্য।

আইপিভি ও টিসিভির বর্তমান মজুত চলবে জুন ২০২৬ পর্যন্ত এবং এইচপিভির ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণ এই পরিস্থিতির উদ্ভব হলেও সেই সরকারের প্রধান ড.ইউনূসের মধ্যে কোন অনুশোচনাবোধ পরিলক্ষিত হচ্ছেনা।

৩১৭ শিশুর মৃত্যুর কারণ যে তার সরকারের গাফিলতি এটা স্বীকার করা তো দূরের বিষয়, তিনি এখনো পর্যন্ত এ শিশুদের অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনাও করেননি।

তবে গতকাল নিজ বন্ধু মার্কিন ব্যবসায়ী সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যুতে, নিজ ফেসবুক প্রোফাইলে বিশাল এক শোক বার্তা লিখতে তিনি কোন ভুল করেননি।

@জুলকারনাইন সায়ের

বুড়িরহাট এলাকার সন্তান হিমেল কে বাঁচাতে এগিয়ে আসুন।দেশে-বিদেশে থাকা সকল  আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ার স...
04/05/2026

বুড়িরহাট এলাকার সন্তান হিমেল কে বাঁচাতে এগিয়ে আসুন।

দেশে-বিদেশে থাকা সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ার সকলের কাছে সহযোগিতার জন্য অনুরোধ করছি 🙏 যে যার অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করেন 🙏 দয়া করে হিমেল কে বাঁচাতে আল্লাহর অছিলা হিসেবে এগিয়ে আসুন।

ব্যাংক একাউন্ট: (হিমেলের ভাই)
Bank Name: City Bank Ltd
Branch: Rangpur
Account Name
MD.HOSENUR RHAMAN HOSEEN
Account Number
2303626035001
বড় ভাই
যোগাযোগ নাম্বার হিমেলের বড় ভাই
01869-179082
বিকাশ ও নগদ একাউন্ট:
01717618920 (হিমেল)
ঢাকা পিজি হাসপাতাল,শাহবাগ (BMU)
বেড নং( MNP-2),১২ তলা কার্ডিয়াক সার্জারী ওয়ার্ড।

★ বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত ★সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পিডিবি কর্তৃক রংপুর গ্রীডে জরুরি রক্ষণাবেক্ষণ কা...
24/04/2026

★ বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত ★

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
পিডিবি কর্তৃক রংপুর গ্রীডে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামিকাল ২৫/০৪/২৬ ইং তারিখ সকাল ৬:০০ টা হতে দুপুর ৩:০০ টা পর্যন্ত বুড়িরহাট ৩৩ কেভি লাইনের আওতায় গংগাচড়া উপজেলার(আংশিক) ও সিটি কর্পোরেশনের ২,৫,৬,৭ নং ওয়ার্ডে বিদ্যুৎ বন্ধ থাকবে।

এই সময়ে ঝড় বৃষ্টি ও চলমান এসএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরী মেইনটেনান্স কাজ (পোল সোজাকরণ,নষ্ট ইনসুলেটর ও ক্রস আর্ম পরিবর্তন) ও Row (গাছ পালা কর্তন) কাজ করা হবে।
এই সময় তারাগঞ্জ গ্রীড হতে নোহালি(আংশিক), বড়বিল(আংশিক),কোলকোন্দ(আংশিক),আলমবিদিতর (আংশিক) ইউনিয়ন সমুহে ও গংগাচড়া হাসপাতাল,থানা,উপজেলা পরিষদ,বাজার,ফায়ার সার্ভিস,সরকারী কলেজে বিদ্যুৎ সরবরাহ থাকবে।

উল্লেখ্য, উক্ত কাজ আগে সমাপ্ত হলে নির্ধারিত সময়ের পূর্বেই লাইন চালু করা হবে।

ধন্যবাদান্তে,

কর্তৃপক্ষ
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২
গংগাচড়া জোনাল অফিস।

১ টাকার ভরসা ম্যাচ মালিকেরজীবন বৃত্তান্ত -১৯৩৫ রংপুরের হারাগাছের দারার পাড় এলাকায় জন্ম গ্রহণ করেন রহিম উদ্দিন ভরসা। দুই ...
14/04/2026

১ টাকার ভরসা ম্যাচ মালিকের
জীবন বৃত্তান্ত -
১৯৩৫ রংপুরের হারাগাছের দারার পাড় এলাকায় জন্ম গ্রহণ করেন রহিম উদ্দিন ভরসা। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি বড়। পিতা মনের উদ্দিন পাইকার ও মা নবীজন নেছা। ছোট বেলায় কি এক কঠিন অসুখ দেখা দিলে বিভিন্ন রকম চিকিৎসাতেও যখন রহিমউদ্দিন সুস্থ হন না তখন তাঁর মমতাময়ী মা প্রিয় সন্তানকে আল্লাহ্‌পাকের ভরসায় হাওলা করে দেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। মা জননী সেই থেকে ডাকা শুরু করেন ‘ভরসা’ বলে । ধীরে ধীরে এ নাম মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি পরিচিতি লাভ করেন রহিম উদ্দিন ভরসা নামে। এখন এই ‘ভরসা’ নামটি পরিবারের সদস্যদের উপাধি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি ১৯৪৪ সালে হারগাছা প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন
ছোট কাল থেকেই দূরদর্শী রহিম উদ্দিন ভরসা প্রথমে তামাকের ব্যবসা শুরু করেন। ১৯৭৩ সালে ঢাকার শ্যামপুরে জায়গা ক্রয় করে ভরসা ম্যাচ ইন্ড্রাস্টিজ লিমিটেড গড়ে তুলেন
চলার পথে তাঁর দূরদর্শিতার সাথে সাথে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মানুষ ও পরিবেশ চেনার অদ্ভুত অলৌকিক গুণ, সততা এবং সর্বোপরি দৃঢ় মানসিক শক্তি তাঁকে করে তুলেছে অনন্য - অসাধারণ । তাঁকে করে তুলেছে রহিম উদ্দিন ভরসা করে। তিনি নিজেই একটা বড় প্রতিষ্ঠান।
আলহাজ্ব রহিম উদ্দিন ভরসাকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখবে দৈনিক যুগের আলো পত্রিকা। ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর রংপুরের সংবাদপত্রের ইতিহাসে সূচিত হলো এক নব অধ্যায়ের, সে সময়ের সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে যাত্রা শুরু হয় দৈনিক যুগের আলোর। যা রংপুর অঞ্চলের প্রথম অফসেট প্রিন্ট পত্রিকা। প্রতিষ্ঠাকালে সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশ ছিলেন আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা। যুগের আলো এখনো রংপুরের অন্যতম প্রধান দৈনিক পত্রিকা।
ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবা ও রাজনীতিতে আত্মনিয়োগ করেন। ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে হারাগাছ-কাউনিয়া- পীরগাছা আসন থেকে এমপি নির্বাচিত হন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক, সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দুই মেয়াদে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি। এছাড়া তিনি পিপলস ইন্সিওরেন্স এর চেয়ারম্যানও ছিলেন বেশ কিছুদিন। তাঁর ভাই করিম উদ্দিন ভরসা রংপুর-৪ আসনের সাবেক এমপি।
জনাব ভরসা যেন আজন্ম মানবদরদী । মানুষের বিভিন্ন উপকারে তিনি ছিলেন মুক্ত হস্ত মানুষ। মেয়ের বিয়ে, পড়াশুনা, চিকিৎসা, ফসল আবাদ, চাকরি, কর্মসংস্থান ইত্যাদি ব্যাপারে তাঁর দানের ভাণ্ডার ছিল বলা চলে অনেক বড়। অত্যন্ত ধার্মিক ও নীতিবান এই মানুষটা দেশের বিভিন্ন স্থানের মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে এবং এতিমদের জন্য অকাতরে সাহায্য ও সহযোগিতা করতেন। জনাব ভরসার ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, নবীজন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, পীরগাছা মহিলা কলেজ, রহিমিয়া এতিমখানা, মনের উদ্দিন দাতব্য চিকিৎসালয়।
ওনার সহধর্মিণী মমতাজ শিরিন ভরসা এখন যুগের আলো পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর ছয় ছেলে ও নয় মেয়। মেয়েদের সকলের সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হয়েছে। তাঁর এক ছেলে আশরাফুল হক ভরসা ইন্তেকাল করেছেন। অন্য ছেলেরা আরভি গ্রুপের ব্যবসা সাম্রাজ্য দক্ষতার সঙ্গে পরিচালনার পাশাপাশি আরো বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগে রহিম উদ্দিন ভরসা ২০২০ সালের ১১ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করছি তাঁকে।

লেখাঃ আশরাফুল আলম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের  নিউরোসার্জারির ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডা: তোফায়েল হোসাইন ভুইয়া স্যার অপারেশন থিয়ে...
08/04/2026

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারির ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডা: তোফায়েল হোসাইন ভুইয়া স্যার অপারেশন থিয়েটারে অপারেশন করা অবস্থায় হার্ট আ্যটাক(MI) করেছেন।
সকাল থেকে তিনি অপারেশন করছিলেন।
উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহ এমন একজন মূল্যবান মানুষকে মানুষের সেবা করার আরো সুযোগ দেন।

রংপুর নগরবাসীর জন্য....
31/03/2026

রংপুর নগরবাসীর জন্য....

শোক সংবাদমরহুম বাবর আলী আমিন ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আয়নাল (পল্লী চিকিৎস...
26/03/2026

শোক সংবাদ

মরহুম বাবর আলী আমিন ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ এর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আয়নাল (পল্লী চিকিৎসক) ২৫/০৩/২০২৬ তারিখ রাত ১১ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার নামাজে জানাজা আজ (২৬/০৩/২৬) বুড়ির হাট ঈদগাহ মাঠে, বাদ যোহর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্‌।

একটি শোক সংবাদবুড়িরহাট মন্টুর মিল নিবাসী আমাদের সকলের পরিচিত ফেরদৌস ভাই গতকাল শলেয়া শাহ বাজারের আগে রোড এক্সিডেন্টে আনু...
24/03/2026

একটি শোক সংবাদ
বুড়িরহাট মন্টুর মিল নিবাসী আমাদের সকলের পরিচিত ফেরদৌস ভাই গতকাল শলেয়া শাহ বাজারের আগে রোড এক্সিডেন্টে আনুমানিক রাত ১০ টায় ইন্তেকাল করেছেন🥲🥲। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাবেক ০৪ নং পরশুরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আতিয়ার রহমান গতকাল রাত ০৯:২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকা...
11/02/2026

সাবেক ০৪ নং পরশুরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আতিয়ার রহমান গতকাল রাত ০৯:২০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জানাজার নামাজ আজ দুপুর ০৩ টায় তার নিজ বাসভবনে (হারাটি, কচুটারি) অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Address

Burirhat Farm
Rangpur
5400

Telephone

01865380208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Burirhat, Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share