04/09/2026
কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাবের মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ; চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
...................................................................................
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময়, মাদক রাখার দায়ে চারজনকে গ্রেফতার করেছে বাহিনীটি। গ্রেফতারকৃতরা হলো পূর্ব গ্রাম (কাঙ্গালটারী) বর্তমান ধর্মপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান ওরফে আঙ্গুর (২৮), পশ্চিম অনন্তপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিন এর ছেলে মোঃ মোস্তফা কামাল (৩৮), মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ মোজাম্মেল হক (৪৩) এবং মোঃ মোসলেমউদ্দিনের ছেলে মোঃ হযরত আলী (২৯)।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ০৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ ভোর ০৬.৩০ ঘটিকার সময় সদর কোম্পানী, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃত আসামি মোঃ জাহিদ হাসান ওরফে আঙ্গুরের নির্মানাধীন বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ জব্দ করা হয়। পাশাপাশি, মাদক রাখার অপরাধে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।