15/03/2025
স্পৃহা প্রথম রংপুর শহরের সুবিধা বন্ঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেছে দীর্ঘ সময় ধরে। "রঙ্গিন পাঠশালা" নামে সুবিধা বন্ঞ্চিত শিশুদের একটি স্কুলও প্রতিষ্ঠা করেছিলো স্পৃহা। স্পৃহার মূল চালিকা শক্তি ছিলো স্পৃহার সেচ্ছাসেবীরা। বাচ্চাদের নিয়ে ঈদের নতুন জামা উপহার "প্রজেক্ট নতুন জামা" ব্যাতিক্রম আয়োজন স্পৃহা করে প্রথম। রংপুর শহরের ৪০০ সুবিধা বন্ঞ্চিত বাচ্চাকে ঈদের নতুন জামা কাপড় উপহার দেয়া হয়েছিলো। এই প্রজেক্ট ৪ (চার) বছর ধরে চলমান ছিলো। নানা কারনে স্পৃহার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
স্পৃহা আবারো কার্যক্রমে ফিরতে চায়। এবারে প্রজেক্ট "নতুন জামা ২০২৫" দিয়ে কার্যক্রম শুরু করতে চায়। এব্যাপারে স্পৃহার সেচ্ছাসেবী যারা রংপুরে আছেন কিংবা রংপুরের বাইরে আছেন তাদের মতামত প্রয়োজন। আমরা আবার শুরু করতে পারি কিনা এবং কে কে দায়িত্ব নিতে আগ্রহী......