18/09/2026
নীলফামারী জেলা পর্যায়ে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”এ নগ আউট পর্ব অনুষ্ঠান।
POLICE MEDIA CELL NILPHAMARI
[18 SEPTEMBER 2026]
"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি" প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারী জেলার আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ে নকআউট পর্ব খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন নীলফামারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃফরহাদ হোসেন খাঁন নীলফামারী।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় নীলফামার জেলার ৬টি পুরুষ দল ও ৬ মহিলা দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নীলফামারী জেলা কাবাডি দল অংশগ্রহণ করেন।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন। জনাব মোহসিন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)নীলফামারী,জনাব মোঃ এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) নীলফামারী,
জনাব এ.কে.এম.ওহিদুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, জেলার ক্রীড়া অফিসার, আরআই, পুলিশ লাইন্স নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।