Begum Rokeya University Rover Scout Group

Begum Rokeya University Rover Scout Group জ্ঞানের আলোয় আলোকিত রোভার,
জীবের সেবাই মোদের অঙ্গীকার।

Begum Rokeya University rover scout group held its weekly crew meeting today.
28/04/2026

Begum Rokeya University rover scout group held its weekly crew meeting today.





গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দীক্ষা প্রদান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান রোভার স্কাউট ডেনে অনুষ্ঠ...
22/04/2026

গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের দীক্ষা প্রদান ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান রোভার স্কাউট ডেনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও মাননীয় উপাচার্য জনাব, প্রফেসর ড. শওকাত আলী স্যার এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের জেলা রোভার লিডার সৈয়দ মাহবুবার রহমান সোহেল আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গার্ল ইন রোভার স্কাউট লিডার সাদিয়া আরেফিন ঝিনুক ম্যাম এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব, আখের চৌধুরী গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার। শেষে সাবেক সিনিয়র রোভার মেট রোভার মেট বৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ক্রু ইন কাউন্সিল ২০২৬ এর জন্য কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা " শুভ নববর্ষ-১৪৩৩" 🔰আজ বাংলা...
14/04/2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে সকলকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা " শুভ নববর্ষ-১৪৩৩"

🔰আজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে ৬ জন রোভার সদস্য রোভারিং সেবা প্রদান করেন।




🎉 অভিনন্দন 🎉আজ বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার কর্তৃক " বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬" উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আ...
11/04/2026

🎉 অভিনন্দন 🎉
আজ বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভার কর্তৃক " বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬" উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট বিক্রম কুমার শর্মা-

🔷 কুইজ প্রতিযোগিতায় ১ম ও সেইসাথে
রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন।

তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ হতে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করা হলো।

হ্যাপি স্কাউটিং 🥰





🔰গুচ্ছ অধিভুক্ত A ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোভারিং সেবা প্রদান করেন ...
10/04/2026

🔰গুচ্ছ অধিভুক্ত A ইউনিটের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রোভারিং সেবা প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দরা।
⚜️ সেবার আদর্শে বলিয়ান হয়ে রোভারগণ অসুস্থ শিক্ষার্থীর সেবা ও শিক্ষার্থীদের ভবন দেখিয়ে দেয়া সহ তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও গত সপ্তাহে "বি" ইউনিটের ভর্তি পরিক্ষায় রোভারবৃন্দ নিরলস সেবা প্রদান করেছিলেন।

🔷 গার্ল-ইন রোভারগণ তাদের সমন্বিত সেবা প্রদান করেছিলেন নারী শিক্ষার্থীদেরকে।

⚜️সেবাই মোদের পরম আনন্দ, এর মাধ্যমে অর্জিত হয় অভিজ্ঞতা ও প্রতিফলিত হয় আইন ও প্রতিজ্ঞা ⚜️

" WE ARE AT YOUR SERVICE "







" ম্যাপ-কম্পাস হাতে, চলি অজানা পথে "🔰গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ডে ক্যাম্প ফর হাইকিং (H...
06/04/2026

" ম্যাপ-কম্পাস হাতে, চলি অজানা পথে "
🔰গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ডে ক্যাম্প ফর হাইকিং (Hiking) - ২০২৬ অনুষ্ঠিত হয়েছিলো।

🔷স্থান : শ্যামপুরের ঐতিহ্যবাহী নান্দিনা দীঘি হাঁড়ী ভাঙ্গা পার্ক ও শ্যামপুর সুগার মিলস এরিয়া

স্কাউটিংয়ের সূচনা থেকে হাইকিং একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ হিসেবে স্কাউটদের নিকট পরিচিত। উপস্থিত বুদ্ধি, কৌশল ও সাহসের সাথে এই ভেঞ্চার অতিক্রম করতে হয়। হাইকিংয়ে অংশগ্রহণকারী রোভার স্কাউটগন ট্র্যাকিং সাইন (অনুসরক চিহ্ন) এবং কম্পাসের ব্যাবহারের উপর যথেষ্ট অনুশীলন করে এবং অভিজ্ঞতা অর্জন করে । যাদের কোড অ্যান্ড সাইফার, ফিল্ড বুক ও কম্পাসের অভিজ্ঞতা থাকবে তারাই হাইকিংয়ের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে সক্ষম হবে। দিন ব্যাপী এই ভেঞ্চারে স্কাউটরা ফিল্ডবুক, ট্র্যাকিং সাইন, তথ্যচিত্র, কালচারাল ইভেন্ট , কোড-সাইফার ইত্যাদি ব্যাবহার করে গন্তব্যস্থানে পৌছে হাঁড়ী - পাতিল ছাড়াই রান্না করে ( ব্যাক-উড পদ্ধতি ) দুপুরের আহারের পর হাইকিং শেষ করে।

কয়েকটি প্রতিবন্ধকতা অতিক্রম করার মাধ্যমে অংশগ্রহনকারী রোভারগণ হাইকিং উপভোগ করেছে। হাইকিং শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ ফিল্ডবুক, ম্যাপ ও প্রতিবেদন তারা জমা দিয়েছে।

🔷 হাইকিংয়ে অংশগ্রহনকারী রোভারগন যে সকল দ্রব্যাদি ব্যবহার করেছে তা হচ্ছেঃ কম্পাস, পানিসহ পানির পট,ফার্স্ট এইড বক্স(কাটা ছেড়ার প্রতিষেধক ও প্রয়োজনীয় প্রাথমিক প্রতিবিধানের দ্রবাদীসহ) রান্নার রসদ, রান্নার জন্য জ্বালানী, ক্লিপ বোর্ড, রিপোর্ট লেখার জন্য সাদা কাগজ ও কলম, স্কাউট দড়ি, লাঠি, ছুড়ি, টর্চ লাইট, ইউনিট পতাকা, বিকল্প আবাস তৈরীর উপকরণ ইত্যাদি।

সকলের উপস্থিতি ও সহযোগিতায় উক্ত ডে ক্যাম্প ফর হাইকিং সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিলো। বেরোবি রোভার স্কাউট গ্রুপ ভবিষ্যতে আরও চমকপ্রদ ইভেন্ট আয়োজন করতে চলেছে।
হ্যাপি স্কাউটিং 🥰






ডে ক্যাম্প ফর হাইকিং ২০২৬ আয়োজনে : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।
04/04/2026

ডে ক্যাম্প ফর হাইকিং ২০২৬
আয়োজনে : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।




এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ...
20/03/2026

এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আপনার জীবনের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা!

" ঈদ মোবারক "

🔷ব্যানারটি তৈরি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোন্তাসের মামুন। অসংখ্য ধন্যবাদ তাকে।💐





" আর্তমানবতার সেবায় আমরা" ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬ 🌙✨"সেবা" - এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলি। সেই অঙ্গীকার...
09/03/2026

" আর্তমানবতার সেবায় আমরা"
ইফতার বিতরণ কর্মসূচি ২০২৬ 🌙✨

"সেবা" - এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে আমরা এগিয়ে চলি।

সেই অঙ্গীকার থেকে আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকার দুঃস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মানুষের হাসিমুখের তৃপ্তি আমাদের এই পথচলাকে আরও সার্থক করে তুলেছে। রোভার স্কাউটিং মানেই তো মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া।

📍 স্থান: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রংপুর রেলওয়ে স্টেশন, শাপলা চত্বর ও লালবাগ ।

🍱 আয়োজনে: বেরোবি রোভার স্কাউট গ্রুপ।

সবার জন্য পবিত্র মাহে রমজান বয়ে আনুক শান্তি ও কল্যাণ।




আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল -২০২৬ এ রোভারিং সেবা প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার...
03/03/2026

আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল -২০২৬ এ রোভারিং সেবা প্রদান করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সকল স্তরের সদস্যবৃন্দরা।

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি...
22/02/2026

আজ ২২ ফেব্রুয়ারি, বিশ্ব স্কাউট আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর শুভ জন্মবার্ষিকী বা 'বি.পি দিবস'।

তাঁর দেখানো শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং নিঃস্বার্থ সেবার মহান আদর্শ আজও বিশ্বব্যাপী লাখো তরুণকে আলোর পথ দেখিয়ে চলেছে। সুনাগরিক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার যে দীক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। এই বিশেষ দিনে তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং স্কাউটিংয়ের মূলমন্ত্র 'সদা প্রস্তুত' থাকার দৃঢ় অঙ্গীকার।

Address

Parkmoor, Modern Bypass
Rangpur
5404

Alerts

Be the first to know and let us send you an email when Begum Rokeya University Rover Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Begum Rokeya University Rover Scout Group:

Share