Koloron Help Centre

Koloron Help Centre The Best Product Search Engine, The Most Classified Online Shopping Mall And The Fastest Home Delivery System.

অভিভাবকদের প্রতি ;১) আপনার সন্তানের জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবেন, যেন সে ভালো মুসলিম হিসেবে বড় হয়।২) আপনার সন...
16/11/2023

অভিভাবকদের প্রতি ;

১) আপনার সন্তানের জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করবেন, যেন সে ভালো মুসলিম হিসেবে বড় হয়।

২) আপনার সন্তানদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। নিজে দেখে ও বেছে বেছে তাদের জন্য বই কিনবেন। নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ভ্রমণকাহিনী, এডভ্যাঞ্চার ইত্যাদি খুঁজে বের করে কিনবেন – প্রয়োজনে তাদের বই পড়ে শোনাবেন, ইনশা’আল্লাহ্!

৩) আপনার ছেলেমেয়েদেরকে স্মার্টফোন, ইন্টারনেট, টেলিভিশন থেকে দূরে রাখুন। তা না হলে তার চরিত্রশুদ্ধিতে কোন ইসলামী তালিমই কাজে আসবে না। আমরা শিশুদের অবোধ বা অবুঝ মনে করলেও, এ যুগের শিশুরা অত্যন্ত প্রখর বুদ্ধিসম্পন্ন, চতুর। আমরা জেনেছি: প্রথম শ্রেণীতে পড়া এমন ছেলে আছে, যাকে তার বাবা-মা ইন্টারনেট ব্রাউজ করতে দেন এবং আট বছর বয়স্ক এমন ছেলে আছে, যে তার বাবাকে না জানিয়ে ইউটিউব দেখতে বাবার স্মার্টফোনে “ইন্টারনেট ব্যালেন্স” ভরেছে বলে বাবা তার সেই ফোন পরিত্যাগ করেছেন। আপনারা যদি সচেতন না হোন তবে আপনার সন্তান কে ইসলামিক স্কুলে দিয়েও কাজ হবে না।

৪) আমাদের সাথে আপনার সন্তান ১ কর্মদিবসে, বেশী হলে পাঁচ ঘন্টা সময় থাকে। বাকী সময়টুকু থাকে আপনাদের কাছে এবং আপনাদের পরিবেশ-প্রতিবেশে। সে হিসাবে, আপনার সন্তান আমাদের সাথে, স্কুলে, তার সময়ের সর্বোচ্চ ১০.৮৪% কাটিয়েছে/কাটাবে – বছরের বাকী ৮৯.১৬% সময় কাটিয়েছে/কাটাবে আপনার পরিবেশে ও প্রতিবেশে। তাই বাড়ীর পরিবেশ ও প্রতিবেশ বিশুদ্ধ ও সুন্দর না হলে, তাদের চারিত্রিক গঠন নিয়ন্ত্রণ করা পৃথিবীর কোন প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়।

৫) আপনার সন্তান যত ছোটই হোক না কেন – আপনার সন্তানকে গৃহপরিচারিকা, ড্রাইভার বা দারোয়ান, এই শ্রেণীর সাহায্যকারীদের প্রযত্নে কিছুতেই একা বা নির্জনে রেখে যাবেন না। গৃহপরিচারিকাদের সাথে আপনার ছোট বাচ্চারা খেলাধূলা করতে পারে, তবে তা আপনাদের চোখের সামনে হতে হবে আড়ালে নয়।

06/11/2023

আসসালামু আলাইকুম.!!
প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ...
আপনার আদরের সন্তানদেরকে আবোল তাবোল না পড়িয়ে ভালো কিছু পড়ান📚
তাকে হালালে'র প্রতি আকৃষ্ট করুন।
তার যে কোন কাজের প্রতি হালাল এডিক্টেড মনোভাব গড়ে তুলতে সাহায্য করুন🙂
ইনশাআল্লাহ আপনার আদরের সন্তানটি দুনিয়াতেও সফলকাম হবে আখেরাতেও সফলকাম হবে ✅✅✅

প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপরোক্ত বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ভূমিকা রেখে যাবে °কলরন প্রি-ক্যাডেট স্কুল°
প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনাদের দোয়া & ভালোবাসা বড়ই প্রয়োজন 🙏
আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের পড়াশুনার মান আরো ভালো হবে🙂

কলরন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষা ব্যবস্থা এমন থাকবে ইনশাআল্লাহ.!!!

👉আপনার আদরের সন্তানটি👇👇👇
১.একজন হাফেজ-হাফেজাও হবে,
একজন সৎ মানুষও হবে।

২.একজন হাফেজ-হাফেজাও হবে,
একজন সৎ ডাক্তারও হবে।

৩.একজন হাফেজ-হাফেজাও হবে,
একজন সৎ ইঞ্জিনিয়ারও হবে।

৪.একজন হাফেজ-হাফেজাও হবে,
একজন সৎ শিক্ষকও হবে।

৫.একজন হাফেজ-হাফেজাও হবে,
একজন সৎ প্রকৌশলীও হবে,,, ইত্যাদি-ইত্যাদি

06/11/2023

১.খুশু খুঁজু সহ ৫ ওয়াক্ত সালাত/নামাজ জামাতের সহিত পড়া।
২.পবিত্র কুরআন অর্থসহ বুঝে বুঝে সহিয় শুদ্ধ করে পড়া।
এই দুইটা আমল একটানা ৪০ দিন করলে জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।

Address

Palashbari, Gaibandha
Rangpur
5730

Telephone

+8801568335713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koloron Help Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Koloron Help Centre:

Share

Category