Voice of Langadu Upazila - ভয়েস অব লংগদু উপজেলা

Voice of Langadu Upazila - ভয়েস অব লংগদু উপজেলা ভয়েস অব লংগদু - কথা বলে আর্তপীড়িত মানুষের।

লংগদু উপজেলায় সর্ব প্রথম এবং সর্ববৃহৎ
একটি স্বেচ্ছাসেবী সামাজিক অনলাইন কমিউনিটি।

লংগদুবাসীর অবগতির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন...
31/08/2026

লংগদুবাসীর অবগতির জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।

লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও পরীক্ষার সরকারি ফি নির্ধারণ করে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তাই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সময় কোনো পরীক্ষা বা সেবার জন্য নির্ধারিত ফি সম্পর্কে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বহির্বিভাগ ও জরুরি বিভাগে টিকিটের মূল্য মাত্র ৫ টাকা এবং অন্তঃবিভাগে ভর্তি ফি ১০ টাকা। এছাড়াও রক্ত পরীক্ষা, ডেঙ্গু পরীক্ষা, ডায়াবেটিস, ইউরিন পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজিসহ বিভিন্ন পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ফি উল্লেখ করা হয়েছে।

আমরা লংগদুবাসীকে অনুরোধ করছি। সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে কোনো সেবা বা পরীক্ষা গ্রহণের আগে নির্ধারিত সরকারি ফি সম্পর্কে জেনে নিন এবং অতিরিক্ত অর্থ দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করুন। একই সঙ্গে, কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে দায়িত্বশীলভাবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন।

জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভয়েস অব লংগদু সবসময় লংগদুবাসীর সাথে আছে তাই নিজে জানুন, পোস্টটি শেয়ার করে অন্যকেও জানান। সরকারি স্বাস্থ্যসেবার নির্ধারিত ফি সম্পর্কে সচেতন হোন।

তথ্য সূত্র - লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ফেসবুক পাতা হতে সংগৃহীত।
পোস্ট - ভয়েস অব লংগদু।

ভয়েস অব লংগদু - কথা বলে আর্তপীড়িত মানুষের।
আসুন মমতা ছড়াই ❤️

30/08/2026
লংগদুবাসীর প্রতি জরুরি সতর্কবার্তা... মাত্র ১০ টাকার একটি সিম কিনতে গিয়ে আজ চরম আইনি আতঙ্কে দিন কাটাচ্ছেন  একটি গ্রামের ...
29/08/2026

লংগদুবাসীর প্রতি জরুরি সতর্কবার্তা...

মাত্র ১০ টাকার একটি সিম কিনতে গিয়ে আজ চরম আইনি আতঙ্কে দিন কাটাচ্ছেন একটি গ্রামের প্রায় ১৫ জন সরল গৃহবধূ। ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা ও সতর্কবার্তা।

জানা গেছে, একটি প্রতারক চক্র গ্রামে গ্রামে ঘুরে নামমাত্র মূল্যে সিম বিক্রির প্রলোভন দেখায়। কম দামে সিম পাওয়ার আশায় কয়েকজন নারী নিজেদের জাতীয় পরিচয়পত্র (NID) ও আঙুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করেন। কিন্তু নিবন্ধনের পর ‘নেটওয়ার্ক সমস্যার’ কথা বলে সিমগুলো তাদের হাতে না দিয়ে বিক্রেতারাই নিয়ে চলে যায়। পরবর্তীতে অভিযোগ ওঠে, সেই সিমগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। এমনকি একজন ভুক্তভোগীর নামে অন্য জেলা থেকে প্রতারণার অভিযোগ আসার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভাবুন তো—আপনি হয়তো মাত্র কয়েক টাকার একটি সিমের জন্য NID ও আঙুলের ছাপ দিলেন, কিন্তু সেই সিম আপনার হাতে না এসে চলে গেল অন্য কারও কাছে। এরপর সেই সিম দিয়ে যদি কোনো প্রতারণা বা অপরাধ করা হয়, তাহলে প্রথমে জবাবদিহির মুখোমুখি হতে পারেন আপনিই।

তাই লংগদুবাসীর প্রতি অনুরোধ—
১। অপরিচিত বা ভ্রাম্যমাণ কারও প্রলোভনে পড়ে নিজের NID ও আঙুলের ছাপ দেবেন না।
২। সিম নিবন্ধনের পর সিমটি অবশ্যই নিজের হাতে বুঝে নিন।
৩। কোনো অজুহাতে নিবন্ধিত সিম অন্যের কাছে রেখে আসবেন না।
৪। অনুমোদিত ও বিশ্বস্ত বিক্রয়কেন্দ্র থেকে সিম সংগ্রহ করুন।
৫। সন্দেহজনক কোনো কার্যক্রম দেখলে সতর্ক থাকুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

সামান্য অসতর্কতা কখন যে বড় বিপদ ডেকে আনবে, তা আমরা কেউ জানি না। গোপালগঞ্জের এই ঘটনাটি তাই লংগদুসহ দেশের প্রতিটি মানুষের জন্য একটি বড় সতর্কবার্তা। নিজে সচেতন হোন, পরিবারকে সচেতন করুন। বিশেষ করে গ্রামের সহজ-সরল মানুষ, নারী ও বয়স্কদের বিষয়টি বুঝিয়ে বলুন।

উল্লেখিত ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার,
জনসচেতনতার স্বার্থে পোস্টটি শেয়ার করুন।

তথ্যসূত্র: যাচাইকৃত মূল সংবাদ—এনটিভি অনলাইন ও দৈনিক ইত্তেফাক

— ভয়েস অব লংগদু,
আসুন মমতা ছড়াই ❤️

পাহাড়, হ্রদ, সবুজ আর প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো | শিলকাটাছড়া।কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজে ঘেরা পাহাড়, ছোট ছোট দ্...
29/08/2026

পাহাড়, হ্রদ, সবুজ আর প্রকৃতির অপার সৌন্দর্যে সাজানো | শিলকাটাছড়া।

কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজে ঘেরা পাহাড়, ছোট ছোট দ্বীপের মতো জনপদ আর প্রকৃতির অপরূপ মেলবন্ধন যেন লংগদুকে দিয়েছে এক ভিন্ন সৌন্দর্য। বর্ষার স্নিগ্ধতায় সেই সৌন্দর্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে, চারদিকে শুধু সবুজের সমারোহ আর জলের মায়াবী বিস্তার।

লংগদু উপজেলার বুকেই ধীরে ধীরে গড়ে উঠছে নতুন নতুন সম্ভাবনাময় পর্যটন স্পট। তেমনি শিল কাটা ছড়া প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা গাং চিল পর্যটন স্পট এক সম্ভাবনার নাম। সঠিক পরিকল্পনা, পরিচর্যা ও পর্যটনবান্ধব উদ্যোগ গ্রহণ করা গেলে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য একদিন দেশ-বিদেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে হয়ে উঠতে পারে আকর্ষণীয় গন্তব্য।

ছবি: লংগদু উপজেলার নতুন ও সম্ভাবনাময় গাং চিল পর্যটন স্পট শিল কাটা ছড়া এলাকা।
ছবিটি সংগৃহীত: আব্দুল্লাহ আল মাসুদের ফেসবুক পোস্ট থেকে।

ভয়েস অব লংগদু — একটি স্বেচ্ছাসেবী সামাজিক অনলাইন কমিউনিটি।

একটি অসহায় পরিবারের নীরব আর্তি... সম্প্রতি লংগদু উপজেলার একজন অসহায় অসুস্থ প্রবীণ ব্যক্তি তাঁর পরিবারের করুণ পরিস্থিতির ...
28/08/2026

একটি অসহায় পরিবারের নীরব আর্তি...

সম্প্রতি লংগদু উপজেলার একজন অসহায় অসুস্থ প্রবীণ ব্যক্তি তাঁর পরিবারের করুণ পরিস্থিতির কথা জানিয়ে আমাদের কাছে চাল, ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তার আবেদন করেছেন।

পরিবারটির প্রধান উপার্জনক্ষম প্রবীণ ব্যক্তিটি বর্তমানে প্যারালাইজড হয়ে অসুস্থ। বাসায় ছোট একটি কন্যা শিশুও প্রতিবন্ধী, অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও কাজ করতে পারছেন না। ফলে পরিবারের আয়ের পথও বন্ধ হয়ে গিয়েছে। পরিবারের একাধিক সদস্যের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করা এখন আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই এই পরিবার টি কখনো অর্ধাহার কিংবা অনাহারে দিন কাটাচ্ছে।

পরিবারটির অসহায় পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা পরিচয় ও ব্যক্তিগত তথ্য গোপন রেখেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি।

আপনি যদি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে চান, অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি।
+8801618706649 হোয়াটসঅ্যাপ, ভয়েস অব লংগদু।

ভয়েস অব লংগদু , একটি স্বেচ্ছাসেবী সামাজিক অনলাইন কমিউনিটি।
আসুন, মমতা ছড়াই।

28/08/2026

প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ সম্পর্কে জরুরি সচেতনতা। একটি মায়ের মৃত্যু, একটি শিশুর আজীবনের শূন্যতা।

গতকাল ২৭ আগষ্ট ২০২৬, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে একজন প্রসূতী মাকে আনা হয়েছিল। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বিষয় হলো, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি নৌকায় মৃত্যুবরণ করেন। একটি নবজাতক শিশু পৃথিবীতে আসার আনন্দের মধ্যেই হারিয়ে ফেলল তার সবচেয়ে আপন মানুষটিকে তার মাকে। একটি পরিবার হারাল তাদের প্রিয়জনকে, একজন সন্তান হারাল তার মায়ের ভালোবাসা ও আশ্রয়। আমাদের সবার জন্য এই ঘটনাটি শুধু দুঃখের নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও।

প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ কেন হতে পারে?
সন্তান জন্মের পর প্লাসেন্টা বা ফুল বের হওয়ার সময় জরায়ুর ভেতরে থাকা রক্তনালিগুলো থেকে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে। সাধারণত জরায়ু শক্তভাবে সংকুচিত হওয়ার মাধ্যমে এসব রক্তনালি চাপা পড়ে এবং রক্তক্ষরণ কমে আসে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে জরায়ু প্রয়োজনীয়ভাবে সংকুচিত না হলে রক্তক্ষরণ চলতে পারে। এটিকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় Postpartum Hemorrhage (PPH) বা প্রসব-পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বলা হয়। এটি একটি জরুরি চিকিৎসাগত অবস্থা। দ্রুত চিকিৎসা শুরু না হলে অল্প সময়ের মধ্যেই রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠতে পারে।

মনে রাখুন, প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ সবসময় আগে থেকে অনুমান করা যায় না। তাই মা ও নবজাতকের নিরাপত্তার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা রয়েছে এমন স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রসব করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, রক্ত সঞ্চালন এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থা একজন মায়ের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসুন, আমরা সচেতন হই, লংগদু উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পরিবারের কাছে এই বার্তাটি পৌঁছে দিই। গর্ভবতী মায়ের প্রসবের সময় আগে থেকেই পরিকল্পনা করুন। সম্ভব হলে হাসপাতালে বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব করান। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ, অজ্ঞান হয়ে যাওয়া বা শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। একটি সচেতনতামূলক শেয়ার হয়তো কোনো একদিন একটি মায়ের জীবন বাঁচাতে পারে। একটি সময়োপযোগী সিদ্ধান্ত হয়তো একটি শিশুকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হওয়া থেকে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।

লংগদু উপজেলার প্রতিটি সচেতন নাগরিকের প্রতি অনুরোধ, মানবিক দায়িত্ববোধ থেকে পোস্টটি শেয়ার করুন। সচেতনতা ছড়িয়ে দিন। একটি মায়ের জীবন অমূল্য।

তথ্য সূত্র - লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পাতা থেকে সংগৃহীত

ভয়েস অব লংগদু,
একটি সামাজিক স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটি । আসুন, মমতা ছড়াই।

27/08/2026

মাত্র ৩০ সেকেন্ড…
একটি শিশুর জীবনে নেমে আসতে পারে বড় বিপদ।মনোযোগ দিয়ে পড়ুন, শেয়ার করুন।

প্রিয় লংগদুবাসী, মাত্র ৩০ সেকেন্ড। কখনো কখনো এতটুকু সময়ের মধ্যেই ঘটে যেতে পারে এমন একটি দুর্ঘটনা, যার কষ্ট একটি পরিবারকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। ছোট শিশুদের জন্য পানিতে ডুবে যাওয়া একটি অত্যন্ত গুরুতর ও নীরব বিপদ। সবচেয়ে কষ্টের বিষয় হলো, একটু সচেতনতা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে এমন অনেক দুর্ঘটনাই প্রতিরোধ করা সম্ভব।

বেশির ভাগ দুর্ঘটনাই ঘটে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এই সময়ে মা রান্নাঘরে, বাবা কাজে, বড় ভাইবোন স্কুলে। ঘটনাস্থল বাড়ি থেকে ২০ মিটারের মধ্যেই, পাশের পুকুর, ডোবা, এমনকি পানি ভরা বালতি। কেউ চিৎকার শোনে না। কারণ ছোট শিশু ডোবার সময় চিৎকার করে না, হাত-পা ছোড়ে না, কোনো শব্দই হয় না। সিনেমায় যেভাবে দেখানো হয়, বাস্তবে সেটা হয় না।

পানিতে ডুবে যাওয়া শিশুকে দ্রুত তুলে শক্ত সমতল জায়গায় চিত করে শোয়ান। শ্বাস নিচ্ছে কি না, বুক ওঠানামা করছে কি না দেখুন। শ্বাস না থাকলে বুকের মাঝখানে চাপ দিন, মিনিটে ১০০ থেকে ১২০ বার। পারলে মুখে মুখ লাগিয়ে দুইটা শ্বাস দিন, তারপর আবার চাপ। একই সাথে কাউকে দিয়ে হাসপাতালের ব্যবস্থা করান, নিজে থামবেন না। শ্বাস ফিরে এলেও হাসপাতালে নিতে হবে। কয়েক ঘণ্টা পরেও ফুসফুসের জটিলতা দেখা দিতে পারে।

তবে সবচেয়ে ভালো ব্যবস্থা হলো দুর্ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা। বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও অন্যান্য জলাশয় শিশুর জন্য যতটা সম্ভব নিরাপদ করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বেড়া বা নিরাপত্তা ব্যবস্থা করা, পানি ভর্তি বালতি, ড্রাম ও গামলা নিরাপদে রাখা এবং ছোট শিশুকে পানির আশপাশে কখনো একা না রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পরিবারের একজনের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে শিশুর নিরাপত্তাকে পরিবারের সবার দায়িত্ব হিসেবে দেখতে হবে।

এই বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে ভয়েস অব লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটি নিয়মিতভাবে শিশুদের পানিতে পড়ে যাওয়া ও পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক বিষয় নিয়ে জনসচেতনতামূলক বার্তা প্রচার করে আসছে। আমাদের উদ্দেশ্য শুধু একটি পোস্ট করা নয়, বরং এমন তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, যা সময়মতো একজন অভিভাবক বা পরিবারের সদস্যকে সচেতন করতে পারে এবং একটি দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

আমরা বিশ্বাস করি, একটি সচেতনতামূলক বার্তা হয়তো এমন একজনের কাছে পৌঁছাবে, যিনি আজই তার বাড়ির আশপাশের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করবেন, শিশুর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং পরিবারের অন্যদেরও সচেতন করবেন। আর এই ছোট ছোট সচেতন পদক্ষেপই হয়তো রক্ষা করতে পারে একটি মূল্যবান জীবন।

তাই আজই একবার নিজের বাড়ি ও আশপাশটা ভালোভাবে দেখুন। কোথায় পানি জমে আছে, কোথায় শিশুর জন্য ঝুঁকি রয়েছে এবং কোন পথ দিয়ে শিশুটি অজান্তে পানির কাছে চলে যেতে পারে, তা খেয়াল করুন। দুর্ঘটনার পর অনুশোচনা করার চেয়ে দুর্ঘটনা ঘটার আগেই সতর্ক হওয়া অনেক বেশি জরুরি।
শিশুর নিরাপত্তা শুধু তার বাবা-মায়ের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব।

ভয়েস অব লংগদুর জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আপনিও সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন এবং গুরুত্বপূর্ণ এই বার্তাটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন।

আসুন, সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ সমাজ গড়ে তুলি। আসুন, মমতা ছড়াই। ❤️

ভিডিও কৃতজ্ঞতা - মাকসুদুর রহমান, মাইনীমুখ ন্যাশনাল হসপিটাল, মাইনীমুখ, লংগদু।

#ভয়েস_অব_লংগদু #জনসচেতনতা #শিশু_নিরাপত্তা

একটি ছবি, আর ফিরে আসে হাজারো স্মৃতি...লংগদু মডেল ডিগ্রি কলেজের এই ক্যাম্পাস শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য প্...
27/08/2026

একটি ছবি, আর ফিরে আসে হাজারো স্মৃতি...

লংগদু মডেল ডিগ্রি কলেজের এই ক্যাম্পাস শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রীর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক টুকরো আবেগ, ভালোবাসা আর সোনালি স্মৃতির নাম।

এই ছবির দিকে তাকালেই হয়তো কারও চোখের সামনে ভেসে উঠবে কলেজ কোণের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে কাটানো দিনগুলো। কারও মনে পড়বে বন্ধুদের সঙ্গে আড্ডা, হাসি-ঠাট্টা আর ক্যান্টিনে কাটানো কত শত মুহূর্ত। হয়তো কারও স্মৃতিতে এখনো জীবন্ত হেলিপ্যাডের নিচের সেই নির্জন বড়ই গাছতলা। একটু নিরিবিলি পরিবেশে বন্ধুদের সঙ্গে বসে গল্প করা, মনের কথা বলা কিংবা ক্লাসের ফাঁকে কিছুটা সময় কাটানো, সেই দিনগুলো কি আর ভোলা যায়?

মনে পড়ে কি মুসলিম ব্লকের বুড়ি মা টিলা, আর সেখানে সুজনের দোকানের সেই জমজমাট আড্ডা? কত পরিচিত মুখ, কত গল্প, কত হাসি আর কত স্মৃতি যে সেই ছোট্ট জায়গাগুলোকে ঘিরে তৈরি হয়েছিল! আর মুসলিম ব্লকের বটতলা? সেখানে মামা নামে পরিচিত চায়ের দোকানটি ছিল অনেকের আড্ডার এক পরিচিত ঠিকানা। এক কাপ চায়ের সঙ্গে জমে উঠত বন্ধুত্ব, গল্প, ভবিষ্যতের স্বপ্ন আর জীবনের কত পরিকল্পনা।

সব মিলিয়ে সেই মনোমুগ্ধকর রাবেতা ক্যাম্পাস আজও হয়তো আমাদের অনেকের হৃদয়ে ঠিক আগের মতোই রয়ে গেছে। সময় বদলেছে, আমরা সবাই যার যার জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে সেই ক্যাম্পাসের গাছপালা, পথঘাট, টিলা আর পরিচিত আড্ডার জায়গাগুলোকে ঘিরে।

লংগদু মডেল ডিগ্রি কলেজের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আমাদের প্রশ্ন, এই ছবিটি দেখে আপনার কোন স্মৃতিটি সবচেয়ে বেশি মনে পড়ছে?
কৃষ্ণচূড়া গাছের নিচে কাটানো সময়? হেলিপ্যাডের নিচের নির্জন বড়ই গাছতলা? সুজনের দোকানের আড্ডা? বটতলায় মামার চায়ের দোকান? নাকি প্রিয় কোনো শিক্ষক, সহপাঠী কিংবা কলেজজীবনের অন্য কোনো স্মরণীয় ঘটনা?

কমেন্টে আপনার ব্যাচের নামসহ সেই স্মৃতিগুলো শেয়ার করুন। মেনশন দিন আপনার প্রিয় বন্ধুটিকে, হয়তো আপনার একটি মন্তব্য পড়েই অন্য কোনো পুরোনো সহপাঠীর মনেও জেগে উঠবে হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলোর কথা।

চলুন, স্মৃতির পাতায় আবার ফিরে যাই আমাদের প্রিয় লংগদু মডেল ডিগ্রি কলেজ ও মনোমুগ্ধকর রাবেতা ক্যাম্পাসে।

অভিনন্দন সম্মানিত রক্তদাতা,ভয়েস অব লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী কমিউনিটির সম্মানিত রক্তদাতা জনাব নুর মুর্শিদ অদ্য ২৭ আগষ্ট...
27/08/2026

অভিনন্দন সম্মানিত রক্তদাতা,

ভয়েস অব লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী কমিউনিটির সম্মানিত রক্তদাতা জনাব নুর মুর্শিদ অদ্য ২৭ আগষ্ট ২০২৬, মাইনীমুখ মেডিকেল সেন্টার, মাইনীমুখ, লংগদুতে রক্ত শুন্যতায় আক্রান্ত একজন মাকে ও পজিটিভ রক্তদানের মাধ্যমে ৫ম তম রক্তদান সম্পূর্ণ করেছেন।

লংগদু উপজেলার সর্বপ্রথম এবং সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক অনলাইন কমিউনিটি ভয়েস অব লংগদু পরিবারের পক্ষ হতে, আমাদের সম্মানিত রক্তদাতা জনাব মোঃ নুর মুর্শিদ ও রক্তগ্রহীতা মায়ের জন্য অশেষ দোয়া ও সুস্থতা কামনা করছি।

রক্তদানের ছবি প্রচারের উদ্দেশ্য; পুরো লংগদু উপজেলা জুড়ে রক্তদান বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি ও নতুন রক্তদাতাদের রক্তদানে উৎসাহ প্রদানের লক্ষেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

মুমুর্ষ রোগীর প্রানের টানে— এগিয়ে আসুন রক্তদানে।

লংগদু উপজেলার অসুস্থ ও মুমূর্ষু রোগীদের জরুরি রক্ত প্রয়োজনে যোগাযোগ করুন:
VOL Services Support: +880 1618-706649 (শুধু মাত্র হোয়াটসঅ্যাপ)।

ভয়েস অব লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী অনলাইন কমিউনিটির অনলাইন ব্লাড ব্যাংকের একজন গর্বিত রক্তদাতা হিসেবে নিবন্ধিত হতে নিম্নোক্ত তথ্য গুলো +880 1618-706649 নাম্বারে হোয়াটসঅ্যাপে -

নাম —
রক্তের গ্রুপ—
অবস্থান—
মোবাইল নাম্বার—
হোয়াটসঅ্যাপ নাম্বার —

অথবা নিম্নক্ত লিংক ক্লিক করে ফর্ম পূরন সাপেক্ষে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdlWONm33_CbyplnXi733bZVihoGZq9J8irQ8rQdRpm962Mbg/viewform

আপনি আমাদের একজন সম্মানিত রক্তদাতা হিসেবে নিবন্ধিত হতে পারবেন। ইনশাআল্লাহ, কোন অসুস্থ ও মুমূর্ষু রোগীর জরুরী রক্তের প্রয়োজনে আপনাকেও একদিন রক্তদানের সুযোগ করে দেওয়া হবে।

📊 ভয়েস অব লংগদু অনলাইন ব্লাড ব্যাংক —
🗓️ রক্তদান পরিসংখ্যান (২০২৪-২০২৬)।

২০২৬ বিস্তারিত পরিসংখ্যান —
🅰️+ : ০৩ জন 🅰️− : ০ জন 🆎+ : ০১ জন 🆎− : ০ 🅾️+ : ০৪ জন 🅾️− : ০ জন 🅱️+ : ০৬ জন 🅱️− : ০ ২ জন।

২০২৬ — ১৬ (চলমান)
২০২৫ — ৫২ জন, ২০২৪ —২১ জন।

ভয়েস অব লংগদু অনলাইন ব্লাড ব্যাংক — লংগদু উপজেলার সর্ব প্রথম রক্তদান বিষয়ক অনলাইন প্লাটফর্ম।

ভয়েস অব লংগদু — কথা বলে আর্তপীড়িত মানুষের।

“তুমি না এলে দুনিয়ায় আঁধারে কাটিতো সবই…” ইয়া নবী সালাম আলাইকা… ইয়া রাসূল সালাম আলাইকা… ইয়া হাবীব সালাম আলাইকা... আজকের...
26/08/2026

“তুমি না এলে দুনিয়ায় আঁধারে কাটিতো সবই…”

ইয়া নবী সালাম আলাইকা… ইয়া রাসূল সালাম আলাইকা… ইয়া হাবীব সালাম আলাইকা...

আজকের এই দিনে, আজ থেকে প্রায় ১,৪৫৬ বছর আগে, ৫৭০ খ্রিস্টাব্দে, আরব দেশের পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশের সম্মানিত বনু হাশিম গোত্রে মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক, আমাদের প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সঃ) জন্মগ্রহণ করেন।

তাঁর পিতার নাম হযরত আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) এবং মাতার নাম হযরত আমিনা বিনতে ওয়াহাব (রাঃ), রাসুল সঃ জন্মের পূর্বেই তিনি তাঁর পিতাকে হারান। এবং শৈশবেই তিনি তাঁর মাতাকেও হারান। এতিম অবস্থায় বেড়ে উঠলেও মহান আল্লাহ তাঁকে সমগ্র জগতের জন্য রহমত, হেদায়েত ও মানবতার পথপ্রদর্শক হিসেবে মনোনীত করেন।

তাঁর আগমন ছিল অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর আগমন। অজ্ঞতা, অন্যায়, কুসংস্কার ও বিভেদের সময়ে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। তিনি সত্য ও ন্যায়ের পথে চলা, অসহায়ের পাশে দাঁড়ানো, এতিমের প্রতি মমতা প্রদর্শন, প্রতিবেশীর অধিকার রক্ষা, ক্ষমাশীলতা এবং মানুষের সঙ্গে উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন।

তাঁর জীবন মানবতার জন্য এক উজ্জ্বল আদর্শ। তাঁর বাণী, কর্ম, চরিত্র ও সুন্নাহ আজও কোটি কোটি মানুষের জীবনের পথনির্দেশক। আমরা যদি সত্যিই প্রিয় নবী সঃ কে ভালোবাসি, তাহলে সেই ভালোবাসা কেবল আবেগ বা কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর সুন্নাহ ও আদর্শ আমাদের জীবনে ধারণ করতে হবে। মানুষের প্রতি দয়া, ভালোবাসা, সততা, ক্ষমাশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে আমাদের নবীপ্রেম প্রকাশিত করতে হবে।

হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সঃ -এর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষণ করুন। আমাদের হৃদয়কে নবীপ্রেমে পরিপূর্ণ করুন, তাঁর সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন এবং কিয়ামতের দিন তাঁর শাফায়াত নসিব করুন।

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। ইয়া নবী সালাম আলাইকা । ইয়া রাসূল সালাম আলাইকা । ইয়া হাবীব সালাম আলাইকা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

ভয়েস অব লংগদু; একটি স্বেচ্ছাসেবী সামাজিক অনলাইন কমিউনিটি।

Address

Langadu Upazila, Ragamati
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Langadu Upazila - ভয়েস অব লংগদু উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice of Langadu Upazila - ভয়েস অব লংগদু উপজেলা:

Shortcuts

Share

Category