Voice Of PCP - কেওক্রডং

Voice Of PCP - কেওক্রডং Official representative of Chittagong Hill Tracts Hill Students’ Council (P*P) On 20 May 1989 at 2002 no.

The Chittagong Hill Tracts Hill Students' Council in shortly P*P is only progressive and representative political student organization of the fourteen multilingual indigenous Jumma students of Chittagong Hill Tracts (CHT), south-eastern part of Bangladesh, studying different educational institutions throughout the country. It was formed on 20 May 1989 based on the fundamental principles of Education, Integration, Equality and Progress. The protection and preservation of the basic rights of oppressed and persecuted Jumma peoples of Chittagong Hill Tracts is the core ideology of P*P. Prior to the British colonial invasion, CHT region was historically fully independent area under its own Kingdom. But utter negligence, deprivation, oppression, exclusion and all-round exploitation of the colonial rulers starting with the then British imperial authority followed by Pakistani military rulers and by far, most significantly the successive regimes of Bangladesh, in particular which fuelled to emergence of Jumma nationalism and rights to self determination movement among the Jumma peoples and they formed the first ever and only political party named ‘Parbatya Chattgram Jana Samhati Samiti (PCJSS)’ that has been advancing this movement since 1972. The continual rejection of constitutional recognition of Jumma peoples by then ruling class of Bangladesh, the Parbatya Chattgram Jana Samhati Samiti (PCJSS) has started its struggle for ascertaining the demands of the Jumma people and rights to self-determination began in constitutional way. To put down self-determination movement of Jumma peoples, then ruling class of Bangladesh had enforced militarization in CHT through various name like Operation Dig Out (1976-1977), Operation Trident (1977-1979), Operation Punching Tiger (1979-1987), Operation Dabanal (1988-2001) and Operation Uttaran (2001-Present). Beside distractive military operation, then military dictator Ziaur Rahman forcefully settled approximately 400,000 Bengali peoples in 1979 by occupying thousand acres land of Jumma peoples and used them against Jumma peoples. In order to prosecute the program named ‘Ethnic Cleansing’ against Jumma peoples various destructive communal attacks, rapes, burring homes and massacres have been carried out by Military and Bengali settlers jointly since then. The first communal attack and massacre was happened at Kalampati, Kawkhali, Rangamati Hill Tracts on 25 March 1980 by Military and Bengali settlers jointly where more than 600 homes were burnt down and more than three hundreds Jumma peoples had been killed. In this crucial situation of CHT, the Jumma students studying various educational institutions in three hill districts, Dhaka, Chittagong, Rajshahi and from all around the country had started to organize to protest the ongoing oppression, exploitation, communal attacks, rapes, massacres operated by
military personals and Bengali settlers. Such a horrible and barbarous massacre was materialized at Longadu, Rangamati Hill Tracts by Village Defense Police (V.D.P) personals and Bengali settlers on 4 May 1989. In this cruel massacre around 6 villages owned by Jumma peoples had been attacked and burnt down by Bengali setters backed by Bangladesh Army and brutally killed more than 36 and hundreds of innocent Jumma peoples had been wounded. Jumma students studying in different educational institutions had come forward to protest this massive attack organizationally and realized to form a political student organization and this was the historical background of founding the Chittagong Hill Tracts Hill Students Council. room of Rashid Hall in Bangladesh University of Engineering and Technology (BUET) an emergency meeting was held to organize a massive demonstration to protest heinous massacre that had happened in Longadu. Many student representatives from Dhaka University, Chittagong University, Jahangirnaghar University and Dhaka Tribal Hostel were presented there and decided to form a political student organization named ‘Greater Chittagong Hill Tracts Hill Students Council’. In the following day on 21 May 1989, a silent procession and demonstration was rallied out and thousands of Jumma students from different educational institutions of Dhaka, Chittagong, Rajshahi, Jahangirnaghar areas participated in this historical procession. At afternoon, a press conference was held to present the convening committee of P*P, Prashanta Tripura as Convener and Bidhan Chakma, Dhiraj Chakma, Shuvashis Chakma, Mong Thowai Marma, Shakti Pada Tripura, Prasit Bikash Khisa were the convening members of P*P that present in this press conference. In later, the first council of P*P was held on 09 July 1989 at Dhaka. A 17 member committee was formed with Bidhan Chakma as President while Dhiraj Chakma and Kerol Chakma as General Secretary and Organizing Secretary respectively which was the first central committee of P*P; a first political student organization during the military regime throughout the country as well as in the Chittagong Hill Tracts. Through this political platform of Jumma students the new era of self determination movement begun with new hope and struggle. In addition to the demand to solve the different problems of Jumma students and to establish a common scientific, public-oriented and secular education system Chittagong Hill Tracts Hill Students Council (P*P) organized the movement to resolve the actual political solution with the constitutional guarantee of the Chittagong Hill Tracts problems since its founding time. The Chittagong Hill Tracts Hill Students Council might be viewed as the renewal form of the earlier organization of the indigenous Jumma students. In later, The Greater Chittagong Hill Tracts Hill Students Council was named into Chittagong Hill Tracts Hill Students Council in shortly P*P and considered as an associate organization and student wing organization of the Parbatya Chattgram Jana Samhati Samiti (PCJSS) involved in struggling for rights to self-determination of the Jumma indigenous peoples in Chittagong Hill Tracts, Bangladesh and besides its own, having common political aims and objectives with PCJSS.

*Aims and Objectives of the P*P:

(1) To develop the educational, cultural and moral values of Jumma students society as a whole;
(2) To preserve and promote endangered languages, literatures, sports and cultures of Jumma peoples;
(3) To preserve the interests of Jumma students ensure the wellbeing of them;
(4) To promote the expansion of education among fourteen multilingual Jumma students, to maintain brotherhood among fourteen multilingual Jumma peoples and to play vita role in securing existence of Jumma nationals;
(5) To eliminate and erase of discrimination, suppression, exploitation and deprivation among fourteen different multilingual Jumma nations;
(6) To develop the progressive and democratic ideologies among Jumma students and make them progressive;
(7) To organize women freedom movement aiming at establishing right to equity and status of women in the society;

For further more information:
https://chtpcp1989.org/

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক...
03/09/2026

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ‍্যে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন‍্য রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও রুমা সাঙ্গু সরকারি কলেজের শিক্ষার্থীদের নিকট প্রচারণা চালানো হয়। এসময় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষের সাথে পিসিপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিযোগিতার বিভাগ ও বিষয়:
১.অষ্টম থেকে দশম শ্রেনি
বিষয়:"পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতি জীবন ও জীবিকা"(ন্যূনতম ৮০০ শব্দ)
২.একাদশ থেকে দ্বাদশ শ্রেনি
বিষয়:" জুম্ম জাতীয়তাবাদ ও এম.এন. লারমা"(ন্যূনতম ১০০০ শব্দ)
৩. আনার্স ও মাস্টার্স
বিষয়: "মানবেন্দ্র নারায়ণ লারমা জীবন ও দর্শন"
( ন্যূনতম ১৫০০ শব্দ)

প্রবন্ধ জমাদানের শেষ তারিখ:৮ সেপ্টেম্বর
২০২৬

লেখা পাঠানোর ঠিকানা:
ইমেল [email protected]
কেন্দ্রীয় কার্যালয়
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কমিটি
কল্যাণপুর,রাঙ্গামাটি

প্রবন্ধের সংঙ্গে প্রতিযোগির নাম,শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেনি/বর্ষ মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অ...
02/09/2026

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এবং হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বান্দরবান, জুরাছড়ি,বিলাইছড়ি, বরকল, রাঙ্গামাটি সদরের স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ ও লেখা আহ্বানের কার্যক্রম পরিচালিত হয়।

রাঙ্গামাটি স্ট্রীম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, সিএইচটি পলিটেকনিক ইন্সটিটিউট,বান্দরবান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ভেদভেদি পৌর উচ্চ বিদ্যালয়,মোনঘর স্কুল এন্ড কলেজ, রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারী কলেজ,বিলাছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়,রাগীব রাবেয়া কলেজ, ভূবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় , জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখার আহ্বানে প্রচারপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভাগ ও বিষয়সমূহঃ

১. অষ্টম থেকে দশম শ্রেণি
বিষয়ঃ “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা” (নূন্যতম ৮০০ শব্দ)

২. একাদশ ও দ্বাদশ শ্রেণি
বিষয়ঃ “জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা” (নূন্যতম ১০০০ শব্দ)

৩. অনার্স ও মাস্টার্স
বিষয়ঃ “মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন” (নূন্যতম ১৫০০শব্দ)

প্রবন্ধ জমাদানের শেষ তারিখঃ ৮ সেপ্টেম্বর ২০২৬
লেখা পাঠানোর ঠিকানাঃ ইমেইল- [email protected]
প্রয়োজনে যোগাযোগঃ 01576502662, 01810270115

বিদ্রঃ প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিয...
02/09/2026

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে আজ ০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ ও লেখা আহ্বানের কার্যক্রম পরিচালিত হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভাগ ও বিষয়সমূহঃ
১. অষ্টম থেকে দশম শ্রেণি
বিষয়ঃ “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা” (নূন্যতম ৮০০ শব্দ)

২. একাদশ ও দ্বাদশ শ্রেণি
বিষয়ঃ “জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা” (নূন্যতম ১০০০ শব্দ)

৩. অনার্স ও মাস্টার্স
বিষয়ঃ “মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন” (নূন্যতম ১৫০০শব্দ)

প্রবন্ধ জমাদানের শেষ তারিখঃ ৮ সেপ্টেম্বর ২০২৬
লেখা পাঠানোর ঠিকানাঃ ইমেইল- [email protected]
প্রয়োজনে যোগাযোগঃ 01576502662, 01810270115

বিঃদ্রঃ প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি:২২ আগস্ট ২০২৬লামা, বান্দরবানপিসিপি লামা থানা শাখার ৮ম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিতআজ ২২ আগস্ট ২০২৬ খ্রি: ...
22/08/2026

প্রেস বিজ্ঞপ্তি:
২২ আগস্ট ২০২৬
লামা, বান্দরবান

পিসিপি লামা থানা শাখার ৮ম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

আজ ২২ আগস্ট ২০২৬ খ্রি: বিকাল ৩:০০ ঘটিকায় “সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” এই স্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, লামা থানা শাখার ৮ম সম্মেলন ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লামা থানা কমিটির সাধারণ সম্পাদক স্বপন আসাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা, পিসিপি বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি সাহ্লাউ খেয়াং প্রমুখ।

সম্মেলনে লামা থানা শাখার সভাপতি মংক্যএ মারমার সভাপতিত্বে ও সহ-সভাপতি মংএনু মারমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থানা শাখার অর্থ সম্পাদক জিসান মারমা।

প্রধান অতিথি স্বপন আসাম বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনও আমাদের কঠিন সময়ের মধ্যে অনিশ্চয়তা থেকে আরও বেশি অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। একদিকে, পার্বত্য চট্টগ্রামের অবস্থা অত্যন্ত নাজুক প্রতিনিয়ত রাষ্ট্রের নিপীড়ন, নির্যাতনের জুম্ম জনগণ জীবনযাপন করছে। অন্যদিকে, আমাদের বেঁচে থাকার একমাত্র দলিল যেই দলিল স্বাক্ষর করতে শত নিপীড়ন, নির্যাতনের জুম্ম জনগণকে শিকার হতে হয়েছে সেই দলিল পার্বত্য চুক্তি সরকার বাস্তবায়ন করছে না। চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নানা অপপ্রচার নানা ধরনের ষড়যন্ত্র সরকার চলমান রেখেছে।

তিনি আরও বলেন, লক্ষ্য পূরণের হাতিয়ার হলো সংগঠন। জুম্ম জনগণের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এই জনসংহতি সমিতির নেতৃত্বে প্রয়োজনে অধিকতর আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে এবং ছাত্র-যুব সমাজই এ আন্দোলন সংগ্রাম বেগবান করতে পারে। তাই আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রাম তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নের পার্টির বৃহত্তর আন্দোলনে ছাত্র যুব সমাজকে অধিকতরভাবে সামিল হতে হবে।

অন্তর চাকমা বলেন, বর্তমান সময়ে জুম্ম জনগণ দূর্দশা জীবনযাপন পার করছে। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত উন্নয়নের নামে নানাভাবে জোরপূর্বক উচ্ছেদ করে ভূমি বেদখল করা হচ্ছে। লামাতে রাবার প্ল্যান্টেশনের নামে ও বিভিন্ন কোম্পানির নামে শত শত একর ভূমি বেদখল করা হয়েছে। যে ভূমিকে আমরা যুগ যুগ ধরে আগলে রেখেছি সেই ভূমি বেদখল করে তারা এখন অবৈধভাবে দখল করে নিয়েছে। একদিকে শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে ইসলামীকরণের প্রচেষ্টা চালাচ্ছে। যেদিকে যায় উপজাতীয় মুসলিম পাড়া নামে সাইনবোর্ড লাগানো গ্রাম দেখা যায়। অন্যদিকে সচেতনতার অভাবে আমাদের স্বকীয় সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্মদের দাসত্বের মতো জীবনে বন্দী রাখা হয়েছে। এই জীবন মেনে নেওয়ার জীবন নয়। তারা প্রতিনিয়ত আমাদের উপর শাসন-শোষণ, নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে জুম্ম নারীর উপর ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার মতো ঘটনা সংঘটিত করছে। কিন্তু কোনো ঘটনারও যথাযথভাবে সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রক্রিয়া দেখা যায়নি। শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে এইভাবে বিচারহীনতার সংস্কৃতি জিইয়ে রেখেছে। এই দাসত্বের জীবন থেকে মুক্তির জন্য লড়াই সংগ্রাম করতে হবে। যে লড়াই সংগ্রামের সূচনা এম এন লারমারা করেছিলেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে চুক্তির পূর্বে ২৪বছর সশস্ত্র সংগ্রাম করতে হয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে চুক্তির জন্য লড়াই সংগ্রাম হয়েছে সেই চুক্তি ভূলুণ্ঠিত করতে সরকার বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্র জারি রেখেছে। তাই এই চুক্তি বাস্তবায়নের জন্য সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে ছাত্র সমাজকে অধিকতর সংগ্রামে সামিল হতে হবে।

সাহ্লাউ খেয়াং বলেন, বর্তমানে দেখা যায় ছাত্র সমাজ অধিকাংশই রাজনীতি বিমুখ ও রাজনৈতিকভাবে সচেতন নয়। কিন্তু, জুম্ম জনগণের অধিকার পেতে হলে আমাদের রাজনৈতিক সচেতনতা ও অধিকার সচেতন হওয়া আবশ্যক। যারা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সাথে যুক্ত হতে চাই তাদেরকে বিভিন্ন হামলা, মামলা, গুম, হত্যা করার প্রবণতা দেখিয়ে শাসকগোষ্ঠী আমাদের ভয়ের সংস্কৃতিতে জিইয়ে রেখেছে। এই ভয় কাটিয়ে উঠে আমাদের রাজনৈতিক অধিকার নিশ্চিতকল্পে ছাত্র সমাজকে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এযাবৎকাল ধরে জুম্ম জনগণের অধিকার নিশ্চিতকরণে লড়াই সংগ্রাম করে আসছে এখনো সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

কাউন্সিল অধিবেশনে মংক্যএ মারমাকে সভাপতি, মংএনু মারমাকে সাধারণ সম্পাদক এবং মংখ্যাসিং মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট লামা থানা শাখা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক উশৈহ্লা মারমা।

বার্তা প্রেরক
মংনুথুই মারমা
তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক
পিসিপি, লামা থানা শাখা।

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধ প্রতিযোগিতাপ্রতিযোগি...
22/08/2026

জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধ প্রতিযোগিতা

প্রতিযোগিতার বিভাগ ও বিষয়:
১. অষ্টম থেকে দশম শ্রেণি
বিষয়: “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা” (ন্যূনতম ৮০০ শব্দ।)
২. একাদশ থেকে দ্বাদশ শ্রেণি
বিষয়: “জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা”
(ন্যূনতম ১০০০ শব্দ।)
৩. অনার্স ও মাস্টার্স
বিষয়: “মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন” (ন্যূনতম ১৫০০ শব্দ।)

প্রবন্ধ জমাদানের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬

লেখা পাঠানোর ঠিকানা:
ই-মেইল: [email protected]
কেন্দ্রীয় কার্যালয়
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি
কল্যাণপুর, রাঙ্গামাটি

প্রয়োজনে: 01602-015553, 01810-270115

প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

জুয়েল চাকমা
সদস্য সচিব
এম. এন. লারমার ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬

বাঘাইছড়ি ‎সাজেকের তালছড়া গ্রামের স্কুলে পিসিপি'র নেতৃত্বে শিক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়।‎‎১...
18/08/2026

বাঘাইছড়ি ‎সাজেকের তালছড়া গ্রামের স্কুলে পিসিপি'র নেতৃত্বে শিক্ষা সামগ্রী বিতরণ ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়।

‎১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার: রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তালছড়াতে ‎পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ শিক্ষক, অভিভাবক, কার্বারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

‎এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বাঘাইছড়ি থানা শাখার সভাপতি চিবরন চাকমা, সহ-সভাপতি উদ্দীপন চাকমা ও সাংগঠনিক সম্পাদক রুপেজ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলকজ্যোতি চাকমাসহ কমিটির নেতৃবৃন্দ।

আলোচনাকালে, সেখানকার কার্বারী, অভিভাবক ও স্থানীয় মুরুব্বীরা পিসিপি ও পার্টির নেতৃবৃন্দের সফরকে অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক সংকট, স্কুলের পাঠদানের ভবন সংকট, সুপেয় পানির ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন শিক্ষার্থীদের অসুবিধার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পিসিপি ও ‎‎পিসিজেএসএস বাঘাইছড়ির নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার ব্যাপারে শাসকগোষ্ঠীর আন্তরিক স্বদিচ্ছার অভাবের কারণে শুধু এই স্কুলের নয় পার্বত্য চট্টগ্রামে প্রায়ই স্কুলগুলোতে এই বেহাল দশায় রাখা হয়েছে। যার কারণে, প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে অল্প পড়াশোনা শিখে ঝড়ে পড়ার প্রবণতা ব্যাপক দেখা যায় এবং পার্বত্য চট্টগ্রামের জুম্মদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়েছে।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার পাশাপাশি যে ধরনের সমস্যা জর্জড়িত রয়েছে তা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিলো। কিন্তু, শাসকগোষ্ঠী চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আন্তরিকতা চুক্তির ২৯বছরেও দেখা যায়নি বরং চুক্তি বাস্তবায়নের পথে নানাভাবে অপপ্রচার, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

এছাড়াও, ঢেবাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব অসুবিধা রয়েছে সেগুলো যথাসাধ্য চেষ্টা করার আশ্বাস প্রদান করেন এবং সকলকে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, সবশেষে ঢেবাছড়ি বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

যৌথ বিবৃতি১৩ আগস্ট ২০২৬“আদিবাসী” পরিচয় নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিক...
13/08/2026

যৌথ বিবৃতি
১৩ আগস্ট ২০২৬

“আদিবাসী” পরিচয় নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে যৌথ বিবৃতি

গত ১১ আগস্ট (মঙ্গলবার) ২০২৬, ঢাকার একটি হোটেলে চিটাগং হিল ট্র‍্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ 'আদিবাসী' নয়; সাংবিধানিকভাবে সকলের পরিচয় একটাই 'বাংলাদেশী'। ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখন্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশী’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; আমরা সবাই বাংলাদেশের ‘অধিবাসী’।” এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে ‘আদিবাসী’ শব্দটি অপ্রাসঙ্গিক।” মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ তাঁর বক্তব্যে এও বলেছেন যে, “২০০৭ সালে জাতিসংঘ প্রণীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র গৃহীত হওয়ার সময় বাংলাদেশ ভোটদানে বিরত ছিল এবং আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ এর ক্ষেত্রে বাংলাদেশ বাধ্যতামূলক নয় এবং বাংলাদেশ এসবের অংশীদারও নয়।”

“বাংলাদেশে আদিবাসীদের অস্তিত্ব না থাকার” বিষয়ে সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর এমন আপত্তিকর, ইতিহাস ও বাস্তবতা বিবর্জিত বক্তব্যকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি।

আমরা নিম্ন স্বাক্ষরকারী আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন সমূহ পুন:র্বার স্মরণ করিয়ে দিতে চাই যে, বাংলাদেশ একটি বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির জাতিবৈচিত্র্যের দেশ। বৃহত্তর বাঙালি জাতির পাশাপাশি পঞ্চাশের অধিক আদিবাসী জাতিগোষ্ঠী এদেশের বিভিন্ন অঞ্চলে স্মরণাতীত কাল থেকে স্বকীয় ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য-প্রথা ও জীবনধারা নিয়ে বসবাস করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ প্রত্যেকটি গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আদিবাসীদের বীরত্বপূর্ণ অংশগ্রহন থাকলেও বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে যতগুলো সরকার শাসনক্ষমতায় এসেছে প্রত্যেক সরকারই আদিবাসীদের নায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে। যার দরুণ বর্তমান সময়ে এসে আদিবাসীরা আজ জাতীয় অস্তিত্ব বিলুপ্তির সম্মুখীন ও সংকটাপন্ন। আদিবাসীদের জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার নিমিত্তে যেখানে তাদের স্বতন্ত্র পরিচয় ও ভ‚মি অধিকারের স্বীকৃতি প্রয়োজন সেখানে সরকারসমূহের দায়িত্বশীল ব্যক্তিদের এহেন বক্তব্য আদিবাসীদেরকে ক্রমাগত প্রান্তিকতার দিকে নিয়ে যাচ্ছে।

আমরা আবারও বলতে চাই যে, ২০০৭ সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্রের প্রতিপালন ও বাস্তবায়ন বাংলাদেশসহ জাতিসংঘের প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য। এই ঘোষণাপত্র প্রণয়ণের সময় বাংলাদেশ অনুস্বাক্ষর করা থেকে বিরত থাকলেও জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে প্রত্যেকটি ঘোষণাপত্র মেনে চলা এবং বাস্তবায়ন করা একটি নৈতিক দায়িত্ব। ২০০৭ সালে এই ঘোষণাপত্র প্রণয়ণে বিরোধীতা করে ভোট দিয়েছিল অষ্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। কিন্তু পরে এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা অনুভব করে, আদিবাসীদের অধিকার রক্ষায় তাঁদের স্বকীয় সংস্কৃতি, ভ‚মি ও মানবাধিকার ত্বরান্বিত করার জন্য পরবর্তীতে ২০০৯ সালে অষ্ট্রেলিয়া, ২০১০ সালে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ২০১৬ সালে কানাডা এই ঘোষাণাপত্রে অনুস্বাক্ষর করে। এসব ঘটনা সমূহকে বাংলাদেশ রাষ্ট্র গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধর্তব্যে নিয়ে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে অগ্রসর হতে পারত, দুর্ভাগ্যজনকভাবে যা এখনও হয়ে ওঠেনি।

মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ উক্ত বৈঠকে অনগ্রসর জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় সহায়তা ও বিশেষ সুযোগ দিয়ে জাতীয় জীবনে মূলধারায় সম্পৃক্ত করার কথা বলেছেন। আমরা মনে করি এই চিন্তার মধ্যে রয়েছে আদিবাসীদের স্বকীয় স্বত্ত্বা, সাংস্কৃতিক মূল্যবোধ, জীবনাচরণ ও বিশ্বাসকে নিজেদের মত করে বিকশিত করার রাষ্ট্রীয় সুযোগ তৈরীর বদৌলতে তথাকথিত মূলধারার বাঙালি জাতিসত্ত্বার সাথে একীভূতকরণের ইঙ্গিত- যা বিএনপি প্রণীত ৩১ দফার রেইনবো-নেইশন গঠনের প্রতিশ্রুতির সাথে অসঙ্গতিপূর্ণ।

আমরা প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার এ ধরণের একরৈখিক দৃষ্টিভঙ্গি এবং নিরাপত্তার লেন্স দিয়ে আদিবাসীদের আত্মপরিচয়ের স্বীকৃতি প্রদানের বিষয়টি থেকে সরে আসবে। একইসাথে ন্যায় ও সমতাভিত্তিক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বহুত্ববাদী বাংলাদেশ বিনির্মাণে আদিবাসী জাতিসমূহকেও জাতিগতভাবে এবং আদিবাসী হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করে তাঁদের ভ‚মি, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক মানবাধিকার উন্নতিতে মনোযোগী হবে।

আমরা নিম্ন স্বাক্ষরকারী আদিবাসী ছাত্র ও যুব সংগঠন সমূহ পুনর্বার দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করতে চাই যে, আদিবাসী হিসেবে স্বীকৃতির বিষয়টিকে আমরা একটি আপসহীন ও বিতর্কমুক্ত বিষয় হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে আমাদের সুস্পষ্ট দাবিসমূহ হলো:
১. বাংলাদেশের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।
২. আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ তাঁদের ভ‚মি, ভূখন্ড ও প্রাকৃতিক সম্পদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
৩. আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জ্ঞান সংরক্ষণ, নিয়ন্ত্রণ, সুরক্ষা ও বিকাশের অধিকার নিশ্চিত করতে হবে।
৪. আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র-২০০৭ বাস্তবায়ন করতে হবে।

বিবৃতিতে স্বাক্ষরদানকারী সংগঠনসমূহ হলঃ-
১. বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল
২. ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, বাংলাদেশ
৩. বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম
৪. বম স্টুডেন্টস এসোসিয়েশন
৫. বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন
৬. বাংলাদেশ খুমী স্টুডেন্টস এসোসিয়েশন
৭. বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন
৮. বাংলাদেশ গারো ছাত্র সংগঠন( বাগাছাস)
৯. বাংলাদেশ গারো স্টুডেন্ট ফেডারেশন (জিএসএফ
১০. বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস)
১১. বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠন)
১২. হাজং স্টুডেন্ট কাউন্সিল (হাসুক)
১৩. বাংলাদেশ গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)
১৪. খাসি স্টুডেন্ট ইউনিয়ন
১৫. হিল উইমেন্স ফেডারেশন
১৬. পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ
১৭. বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ
১৮. বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম
১৯. বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক
২০. ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ
২১. আরফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২২. ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার
২৩. ইন্ডিজিনাস স্টুডেস্টস ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৪. ইন্ডিজিনাস স্টুডেন্টস এসোসিয়েশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
২৫. এসোশিয়েশন অফ ইন্ডিজিনাস স্টুডেন্টস, সাস্ট

বার্তা প্রেরক,
মনিরা ত্রিপুরা
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম।
মুঠোআলাপ: +880 1557-581000

প্রেস বিজ্ঞপ্তি০৬ আগস্ট ২০২৬থানচি, বান্দরবানপিসিপি থানচি থানা শাখার ১২তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিতগত ০৪ আ...
06/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
০৬ আগস্ট ২০২৬
থানচি, বান্দরবান

পিসিপি থানচি থানা শাখার ১২তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

গত ০৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) “সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হউন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিউম্যানিটারিয়ান হলে পিসিপি থানচি থানা শাখার ১২তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি থানচি থানা কমিটির সভাপতি চসাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেংইয়ং ম্রো, পিসিপি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক এডিসন চাকমা প্রমুখ।

সম্মেলনে থানচি থানা শাখার সভাপতি সিংওয়াইমং মার্মার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক উমংহ্লা মার্মা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থানা শাখার দপ্তর সম্পাদক উশৈসিং মারমা।

প্রধান অতিথি চসাথোয়াই মার্মা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য ঘর প্রয়োজন, মাটি প্রয়োজন; এই মাটি এই ঘর রক্ষার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। যে মানুষ জাতির জন্য কাজ করতে পারে, যে মানুষ অধিকারের জন্য সংগ্রাম করতে পারে তিনিই প্রকৃত অর্থে মানুষ হিসেবে বিবেচিত হয়। এই মাটি, এই ভূমি আমরা কখনো ছাড়তে পারি না। এম এন লারমা সেই বেঁচে থাকার লড়াই সংগ্রাম করার চেতনা আমাদের জাগিয়ে দিয়ে গেছে। বেঁচে থাকার একমাত্র পন্থা হলো লড়াই সংগ্রাম করা। তাই শাসকগোষ্ঠীর নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে পাহাড়ে ভিন্ন ভাষাভাষী জুম্ম জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করতে হবে।

রেংইয়ং ম্রো বলেন, শাসকগোষ্ঠী নানাভাবে জুম্মদের উপর দমন-পীড়ন জারি রেখেছে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় পার্বত্য চট্টগ্রামে ৯৮ ভাগ অমুসলিম হওয়া শর্তেও জুম্মদের কে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিলো। ৭২ এর সংবিধানে আমাদের জাতীয় অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্রের চিত্র আমরা দেখেছি। অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার লক্ষ্যে অবৈধভাবে সেটেলারদের পার্বত্য চট্টগ্রামে অনুপ্রবেশ করানোর মধ্য দিয়ে জুম্মদের সংখ্যালঘু থেকে সংখ্যালঘুতে পরিণত করার ষড়যন্ত্র শাসকগোষ্ঠী এখনো চলমান রেখেছে। জুম্মদের নানাভাবে নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হওয়ার পরেও জুম্মরা নিজেদের অধিকারের কথা বলতে পারে না, নিজেদের অস্তিত্বের কথা বলতে পারে না। যারা এই অস্তিত্বের কথা বলে যারা অধিকারের কথা বলে তাদেরকে নানাভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে। পাহাড়কে নানাভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছর রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। আজ ২৮ বছর অতিক্রান্ত হলেও এখনো কোনো সরকার চুক্তি বাস্তবায়নে এগিয়ে আসেনি বরং চুক্তি বাস্তবায়নে পথে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, কিন্তু এত বছর অতিবাহিত হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। বর্তমান সরকারকেও আমরা চুক্তি লঙ্ঘন করে নানা ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যেতে দেখছি। চুক্তি অনুযায়ী পার্বত্য মন্ত্রণালয়ে পাহাড়ী একজন মন্ত্রী থাকার উল্লেখ থাকলেও একজন বাঙালি প্রতিমন্ত্রীকে দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করা হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজকে সামিল হওয়ার আহ্বান জানান।

এডিসন চাকমা বলেন, ঔপনিবেশিক কাল থেকে এই পাহাড়ের মানুষ প্রতিনিয়ত নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে আসছে। যে পাহাড়ের জুম্মরা একসময় নিজেদের মতো করে বেঁচে ছিলো, স্বাধীনভাবে বেঁচে ছিলো সেই পাহাড়ের জুম্মরা এখন যন্ত্রণাকাতর জীবন অতিবাহিত করছে। শাসকগোষ্ঠীর নানা কার্যক্রমের মাধ্যমে জুম্মদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য মুছে যাওয়ার উপক্রম হয়েছে। জুম্মদেরকে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া, ইসলামি সম্প্রসারণ, বাঙালিকরণ করার নানা পরিকল্পনা শাসকগোষ্ঠী বাস্তবায়ন করে যাচ্ছে। জুম্ম জনগণ যখনই অধিকার চেয়েছে, অধিকারের জন্য কথা বলেছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত উন্নয়নের নামে ভূমি বেদখল করা হচ্ছে। এইসব ভূমি বেদখল ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে ঐকবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে।

কাউন্সিল অধিবেশনে সিংওয়াইমং মার্মাকে সভাপতি, উমংহ্লা মার্মাকে সাধারণ সম্পাদক এবং ক্যসাইনু মার্মাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট থানচি থানা শাখা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা।

বার্তা প্রেরক
মাংচং ম্রো
তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক
পিসিপি, থানচি থানা শাখা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম পলিটেকনিক শাখার সাবেক সভাপতি জী...
04/08/2026

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম পলিটেকনিক শাখার সাবেক সভাপতি জীবেশ চাকমা'র অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।

03/08/2026

পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা এবং হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা পাওয়াসহ মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন।

তারিখঃ ৩ আগস্ট ২০২৬,রোজ সোমবার, সময়ঃ ১০ ঘটিকায়, প্রেসক্লাব বান্দরবান।

বান্দরবান পার্বত্য জেলা ছাত্র জনতা

Address

North Kalindipur
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of PCP - কেওক্রডং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice Of PCP - কেওক্রডং:

Shortcuts

Share