Cyber Helpline Rangamati

Directions

Cyber Helpline Rangamati Cyber security is a social responsibility. We all have a role to play...

ব্যক্তিগত আইডিতে পরিচয়—ট্রাভেলার, সমাজসেবক!সমাজকে কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, তা নিয়ে চিন্তার শেষ নেই বিশিষ্ট সম...
26/09/2026

ব্যক্তিগত আইডিতে পরিচয়—ট্রাভেলার, সমাজসেবক!

সমাজকে কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, তা নিয়ে চিন্তার শেষ নেই বিশিষ্ট সমাজসেবকের!

অথচ ভালো মানুষের মুখোশের আড়ালে, প্রতিনিয়ত করছে নিজ জেলার মেয়েদের হয়রানি।

অপরাধীরা ভুলে যায়, তারা যতই চালাক হোক, ডিজিটাল ফুটপ্রিন্ট থেকেই যায়।

আপনারা যেটা করছেন তা, যদি আপনাদের ঘরের মেয়ের সাথে ঘটে কেমন হয় বিষয়টি?

সামান্য কিছু লাইক কমেন্টের লোভে ও নিজের ইগো সেটিসফাই এর জন্য কত গুলো মেয়ের সম্মান নিয়ে খেলছেন!

সময় থাকলে সাবধান হোন, এটাই শেষ ওয়ার্নিং।

Cyber Helpline Rangamati

দীর্ঘদিন ধরে GEN Z Khagrachhari, Crush and Confession Khagrachhari এবং গোপন নিউজ টাইমিং নামের তিনটি ফেসবুক পেজ থেকে মানু...
24/09/2026

দীর্ঘদিন ধরে GEN Z Khagrachhari, Crush and Confession Khagrachhari এবং গোপন নিউজ টাইমিং নামের তিনটি ফেসবুক পেজ থেকে মানুষকে হয়রানি করা হচ্ছে।

মানুষের ব্যক্তিগত প্রোফাইল থেকে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ডাউনলোড করে এসব পেজে প্রকাশ করা হচ্ছে। পরবর্তীতে ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে পেজগুলোর সঙ্গে যোগাযোগ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে এবং তাদের ছবি ভিডিও আরো বেশি পোষ্ট করছে।

বিষয়টি ইতোমধ্যে আমাদের Cyber Helpline Rangamati এর নজরে এসেছে এবং এ নিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে এই তিনটি পেজ নিস্ক্রিয় করা হবে

পাশাপাশি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সংশ্লিষ্ট পেজগুলোর অ্যাডমিনদের শনাক্ত করে প্রযোজ্য আইন অনুযায়ী তাদের আইনের আওতায় আনার।

আপনার সন্তানের প্রতি নজর দিন।আপনার মেয়ে কোথায় যাচ্ছে? কার সঙ্গে মিশছে? কার সঙ্গে সময় কাটাচ্ছে? প্রাইভেট পড়তে যাওয়ার কথা ...
21/09/2026

আপনার সন্তানের প্রতি নজর দিন।

আপনার মেয়ে কোথায় যাচ্ছে? কার সঙ্গে মিশছে? কার সঙ্গে সময় কাটাচ্ছে? প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে আসলে কোথায় যাচ্ছে? অনলাইনে কার সঙ্গে কথা বলছে?

একটু খোঁজ নিন।

রাঙামাটি জেলা বর্তমানে পতিতালয়ের আড্ডাখানা হয়ে গেছে।

গত ৫ বছরে এত পরিমাণ ব্ল্যাকমেইল, এক্সপোজ ও হয়রানির অভিযোগ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

বর্তমান সময়ে রাঙামাটির স্কুলপড়ুয়া মেয়ে থেকে শুরু করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভালো ভালো শিক্ষিত পরিবারের মেয়েরাও টাকার বিনিময়ে এসব অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।

পাশাপাশি প্রেম করে রুম ডেট, অশ্লীল কথাবার্তা, ব্যক্তিগত ছবি আদান-প্রদান, এসব তো এখন রাঙামাটিতে সাধারণ বিষয় হয়ে গেছে।

পরবর্তীতে ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ্যে চলে এলে কেউ কেউ চরম মানসিক সংকটে পড়ে আত্মহানির মতো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নিতে পারে।

Cyber Helpline Rangamati

সময় যত যাচ্ছে, বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনাও যেন দিন দিন বেড়েই চলছে।সবচেয়ে চিন্তার বিষয় হলো, নিখোঁজ শিশুদের বড় একটা অংশে...
20/09/2026

সময় যত যাচ্ছে, বাংলাদেশে শিশু নিখোঁজের ঘটনাও যেন দিন দিন বেড়েই চলছে।

সবচেয়ে চিন্তার বিষয় হলো, নিখোঁজ শিশুদের বড় একটা অংশের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মাত্র সাত মাসে সারা দেশে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭টি জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ৩৬ জন্য শিশু মৃত উদ্ধার করা হয়।

অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন ঘটনায় ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক নির্যাতনে ৪৯, ধ'র্ষ'ণের পর হ'ত্যা ২৬, ধ'র্ষণ'চেষ্টার পর হ'ত্যা ৪ এবং অপহরণের পর হ'ত্যা করা হয়েছে ১ শিশুকে।

এছাড়াও আ'ত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের আরও ৯৯টি ঘটনার তথ্য রয়েছে।

মতামতঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো দরকার
এবং বাংলাদেশের প্রতিটি জেলাকে সিসিটিভির আওতায় আনা জরুরি।

আপনারা জানেন, সন্ধার পর বিপদজনক রাস্তাগুলোতে সিটি করপোরেশন লেম পোস্ট থাকলে সেখানে আলো থাকে না আর এই অন্ধকার কে কাজে লাগিয়ে সব অপরাধ হয়।

বিশেষ করে সন্ধ্যার পর প্রতিটি জেলার ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি, পর্যাপ্ত আলো ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা গেলে অন্যান্য অপরাধ প্রতিরোধে তা কাজে আসতে পারে।

সম্প্রতি আমাদের পাহাড়ি উপজাতি ভাই-বোনদের মধ্যে একটি বিষয় খুব বেশি চোখে পড়ছে।বিশেষ করে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে, আমাদের...
04/07/2026

সম্প্রতি আমাদের পাহাড়ি উপজাতি ভাই-বোনদের মধ্যে একটি বিষয় খুব বেশি চোখে পড়ছে।

বিশেষ করে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে, আমাদের অনেক পাহাড়ি বোনের ব্যক্তিগত ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, অনেকেই তাদের বর্তমান বা প্রাক্তন প্রেমিকের দ্বারা হয়রানি ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন। সম্পর্কে থাকাকালীন আবেগের সুযোগ নিয়ে বা ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়। পরে সম্পর্কের অবনতি, ঝগড়া বা ব্রেকআপ হলে সেই ছবি বা ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়, বিভিন্ন দাবি মানতে বাধ্য করার চেষ্টা করা হয়, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

আমাদের পাহাড়ি ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই...

একজন মেয়ের বিশ্বাসকে অস্ত্র বানিয়ে তাকে অপমান করা কোনো সাহসিকতা নয়, কোনো পুরুষত্বও নয়। সম্পর্ক শেষ হতে পারে, কিন্তু তাই বলে একজন মানুষের ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দিয়ে তার জীবন নষ্ট করার অধিকার কারও নেই।

আজ যেটা আপনি অন্য কারও সঙ্গে করছেন, কাল সেটা আপনার নিজের বোন, আত্মীয় বা পরিবারের কারও সঙ্গেও ঘটতে পারে।

আশা করি, আমাদের পাহাড়ি সমাজে এই নোংরা মানসিকতার চর্চা বন্ধ হবে। সম্পর্কে সম্মান থাকুক, বিচ্ছেদেও সম্মান থাকুক। প্রতিশোধ নয়, মানবিকতাই হোক আমাদের পরিচয়।

অকথ্য ভাষায় গালাগালি, ব্যক্তিগত আক্রমণ ও অশ্লীলতাকে কখনোই "রোস্টিং" বলা যায় না। রোস্টিং হতে পারে বিনোদনের একটি মাধ্যম, ক...
07/06/2026

অকথ্য ভাষায় গালাগালি, ব্যক্তিগত আক্রমণ ও অশ্লীলতাকে কখনোই "রোস্টিং" বলা যায় না। রোস্টিং হতে পারে বিনোদনের একটি মাধ্যম, কিন্তু সেটি শালীনতা, সম্মানবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সীমার মধ্যে থাকা উচিত।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কিছু উঠতি কনটেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে, যারা কনটেন্ট ও রোস্টিংয়ের নামে অশালীন ভাষা, কুরুচিপূর্ণ মন্তব্য এবং অপমানজনক আচরণকে স্বাভাবিক করে তুলছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।

সমালোচনা বা হাস্যরসের অধিকার সবার আছে, তবে তা যেন কারও মর্যাদা ক্ষুণ্ন না করে এবং সমাজে অশালীনতা ছড়িয়ে না দেয়। ভিউ, রিচ বা জনপ্রিয়তার জন্য অশ্লীলতা প্রচার কোনো সৃজনশীলতা নয়।

Cyber Helpline Rangamati সকলকে সচেতন, দায়িত্বশীল এবং ইতিবাচক কনটেন্ট তৈরির আহ্বান জানাচ্ছে। সুস্থ বিনোদন হোক আমাদের সংস্কৃতির অংশ, অশালীনতা নয়।

03/06/2026

রাঙামাটিতে ১১ বছর বয়সী ১ শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ আটক ৪

সম্প্রতি "MK Vaijan Vlog" নামের একটি প্রোফাইল থেকে রাঙামাটির একটি পার্কে ধারণকৃত কিছু ভিডিও আমাদের নজরে এসেছে। শুরুতে বি...
01/06/2026

সম্প্রতি "MK Vaijan Vlog" নামের একটি প্রোফাইল থেকে রাঙামাটির একটি পার্কে ধারণকৃত কিছু ভিডিও আমাদের নজরে এসেছে।

শুরুতে বিষয়টি অনেকেই বিনোদনের অংশ হিসেবে দেখলেও, পরবর্তীতে ভিডিওগুলোর দৃশ্য ও উপস্থাপন নিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আমরা বিশ্বাস করি, কনটেন্ট নির্মাতাদের উদ্দেশ্য হয়তো কাউকে হেয় করা বা পরিবেশ নষ্ট করা ছিল না। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, রাঙামাটি শুধু একটি পর্যটন এলাকা নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক।

আজ যদি জনসম্মুখে অশালীন ভাষা, অশোভন আচরণ বা বিতর্কিত উপস্থাপনাকে "ফানি কনটেন্ট" হিসেবে স্বাভাবিক করা হয়, তাহলে আগামী দিনে আরও অনেকে সেটিকে অনুসরণ করবে। একসময় এসব কর্মকাণ্ড আমাদের পারিবারিক ও সামাজিক পরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।

সৃজনশীল ও বিনোদনমূলক কনটেন্ট তৈরিতে আমাদের কোনো আপত্তি নেই। তবে এমন কোনো কনটেন্ট, যা রাঙামাটির পরিবেশ, সামাজিক মূল্যবোধ ও জনসাধারণের অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক, তা আমরা কোনোভাবেই সমর্থন করি না।

সংশ্লিষ্ট কনটেন্ট নির্মাতাদের প্রতি অনুরোধ, ভবিষ্যতে জনসমাগমস্থল ও পর্যটনকেন্দ্রে কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরও দায়িত্বশীল হোন এবং বিতর্কিত বা আপত্তিকর উপস্থাপনা থেকে বিরত থাকুন।

অন্যথায়, আপনারা আমাদের সম্পর্কে ভালো করেই জানেন, ভবিষ্যতে এমন কনটেন্ট আপলোড হলে আমরা আমাদের মতো একশনে যাব।

রাঙামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ❤️

বর্তমানে ফেসবুকে কিছু আপডেট চলতেছে যার কারনে অনেকের একাউন্ট অটো ডিজেবল হচ্ছে আবার অনেকের একাউন্ট রিপোর্ট করে ডিজেবল করে ...
22/05/2026

বর্তমানে ফেসবুকে কিছু আপডেট চলতেছে যার কারনে অনেকের একাউন্ট অটো ডিজেবল হচ্ছে আবার অনেকের একাউন্ট রিপোর্ট করে ডিজেবল করে দেওয়া হচ্ছে।

একাউন্ট ডিজেবল হলে সাবমিট/আপিল হতে বিরত থাকুন❎

একাউন্ট ফিরে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

রামিসার নিথর দেহ।ন্যায়বিচারের কি এবারে পাবো?💔আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জানা গেছে, রামিসার হত্যাকাণ্ডে জড়িতরা ...
20/05/2026

রামিসার নিথর দেহ।
ন্যায়বিচারের কি এবারে পাবো?💔

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে জানা গেছে, রামিসার হত্যাকাণ্ডে জড়িতরা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এখন প্রশ্ন একটাই, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আর বাধা কোথায়?

আমরা দ্রুত ও সঠিক আইনি প্রক্রিয়ায় বিচার চাই। এমন নৃশংস অপরাধের বিচার যেন দীর্ঘসূত্রতায় হারিয়ে না যায়। প্রমাণ থাকার পরও কেন বিচার বিলম্বিত হয় সেই প্রশ্নের উত্তর জানতে চায় পুরো জাতি। ✊

Address

Rangamati
4500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Helpline Rangamati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category