মানবতার সেবায় ঐক্য

মানবতার সেবায় ঐক্য সেবা আমাদের লক্ষ্য, ঐক্য আমাদের শক্তি🤎
(3)

18/07/2026

পোষ্টটি যেহেতু আপনি পড়ছেন তার মানে আপনি একজন সম্মানিত এক্টিভ সদস্য জানতে পারি আপনার ব্লাড গ্রুপ কি ও লোকেশন টা কোথায় ?

🔴 ডোনার নং: ০০৭👤 র-ক্তদাতা তথ্য📌 দাতা: মোঃ কামরুল ইসলাম মুরাদ 🩺 রক্তের গ্রুপ: এবি+ পজেটিভ🩸 ব্যক্তিগত র-ক্তদান সংখ্যা: ৬ষ...
17/07/2026

🔴 ডোনার নং: ০০৭

👤 র-ক্তদাতা তথ্য
📌 দাতা: মোঃ কামরুল ইসলাম মুরাদ
🩺 রক্তের গ্রুপ: এবি+ পজেটিভ
🩸 ব্যক্তিগত র-ক্তদান সংখ্যা: ৬ষষ্ঠ তম
📅 তারিখ: ১৭ জুলাই, ২০২৬
🏥 স্থান:বাঘাইছড়ি ডাইগনস্টিক সেন্টার

মানবতার সেবায় ঐক্য পরিবারের একজন নিবেদিতপ্রাণ সদস্য, একটি ফোন কল পেয়েই মুহূর্তের মধ্যে রক্তদানে এগিয়ে এসেছেন। মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় একজন রোগীর জীবন বাঁচাতে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সত্যিই অনুকরণীয়।🩸

❤️‍🩹 স্বেচ্ছায় র-ক্তদানের শুভেচ্ছা
🩸 ধর্ম, বর্ণ নির্বিশেষে — র-ক্ত দিব হেঁসে হেঁসে

নিবেদক
Md. Riyaz Uddin
🩸 মানবতার সেবায় ঐক্য সংগঠন

#
#র-ক্তদান #স্বেচ্ছায়_র-ক্তদান #র-ক্তদাতা #র-ক্তগ্রহীতা
#মানবসেবা #জীবন_বাঁচান

মানবতার পাশে মানবতার হাত। 🤝সম্প্রতি বন্যার্ত মানুষের সহায়তায় Muktir Bondhon Foundation  আমাদের এলাকায় ত্রাণ বিতরণ কার...
15/07/2026

মানবতার পাশে মানবতার হাত। 🤝
সম্প্রতি বন্যার্ত মানুষের সহায়তায় Muktir Bondhon Foundation আমাদের এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। বিতরণ শেষে অবশিষ্ট ত্রাণসামগ্রী তারা মানবতার সেবায় ঐক্য-এর কাছে হস্তান্তর করে, যাতে সেগুলোও প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পৌঁছে দেওয়া যায়।
আজ সেই ত্রাণসামগ্রী আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে দিতে পেরেছি। এই মানবিক সহযোগিতার জন্য মুক্তির বন্ধন ফাউন্ডেশন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
আল্লাহ যেন এই মানবিক উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমীন। 🤲❤️
#মানবতার_সেবায়_ঐক্য #মুক্তির_বন্ধন_ফাউন্ডেশন #বন্যার্তদের_পাশে #মানবতার_সেবা

উপজেলা সদর হতে বটতলী সড়কের এফ ব্লক এলাকার দুটি স্থানে রাস্তা পুরোপুরি ভেঙে বিচ্ছিন্ন হয়ে আছে। ​জনসাধারণের চরম ভোগান্তি ও...
13/07/2026

উপজেলা সদর হতে বটতলী সড়কের এফ ব্লক এলাকার দুটি স্থানে রাস্তা পুরোপুরি ভেঙে বিচ্ছিন্ন হয়ে আছে।

​জনসাধারণের চরম ভোগান্তি ও মরণফাঁদ এড়াতে জরুরি ভিত্তিতে এই রাস্তাটি সংস্কার করার জন্য স্থানীয় প্রশাসনের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

​ ংস্কার #প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ

12/07/2026

আলহামদুলিল্লাহ। ❤️
একটি মানবিক কাজ কখনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এটি সফল হয় অনেক মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টায়।
আমাদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে যারা সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন এবং দোয়া করেছেন—আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
বিশেষ করে আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী ভাইদের ধন্যবাদ। প্রবল বৃষ্টি, কাদা আর প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদের কষ্টের কথা না ভেবে আপনারা নিরলসভাবে কাজ করে গেছেন। আপনাদের এই ত্যাগ ও মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার।
আপনাদের দেওয়া প্রতিটি টাকা আমাদের কাছে একটি আমানত। ইনশাআল্লাহ, প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব আপনাদের সামনে তুলে ধরা হবে।
মহান আল্লাহ তাআলা সকল দাতার দান কবুল করুন, সকল স্বেচ্ছাসেবী ভাইদের প্রতিটি পরিশ্রম কবুল করুন এবং আমাদের সবাইকে সবসময় অসহায় মানুষের পাশে থাকার তাওফিক দান করুন। আমিন। 🤲
মানুষ মানুষের জন্য, আসুন মানবতার সেবায় একসাথে কাজ করি। ❤️
— মানবতার সেবায় ঐক্য।

আলহামদুলিল্লাহ। ❤️আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম দেখে লাইল্যাঘোনা এলাকার আমাদের সংগঠনের সদস্য শুভ ভাই নিজ সামর্থ্য অনুযায়...
11/07/2026

আলহামদুলিল্লাহ। ❤️

আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম দেখে লাইল্যাঘোনা এলাকার আমাদের সংগঠনের সদস্য শুভ ভাই নিজ সামর্থ্য অনুযায়ী কিছু অনুদান দিয়ে বললেন,

"ভাই, এটুকুই আমার সামর্থ্য। যদি সম্ভব হয়, বাকি যা লাগে আপনারা যোগ করে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষগুলোর জন্যও কিছু ত্রাণের ব্যবস্থা করেন।"

তাঁর এই আন্তরিক কথায় আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। কারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় অঙ্কের অর্থ নয়, বড় একটি মানবিক হৃদয়ই যথেষ্ট।

এরপর মানবতার সেবায় ঐক্য-এর কয়েকজন সদস্য মিলে লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে রওনা হই। আমাদের লক্ষ্য ছিল সেখানে আশ্রয় নেওয়া অসহায় প্রায় ২৬ টি পরিবারের হাতে সামর্থ্য অনুযায়ী কিছু ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া।

মহান আল্লাহ তাআলা শুভ ভাইয়ের এই আন্তরিক দান কবুল করুন এবং যারা নীরবে মানবতার সেবায় এগিয়ে আসছেন, তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

মানুষ মানুষের জন্য।
মানবতার সেবায় ঐক্য ❤️

11/07/2026

একটি ঘর নয়, একটি পরিবারের শেষ আশ্রয়টুকুও আজ ঝুঁকির মুখে।
বন্যার পানির তীব্র স্রোতে ঘরের নিচের মাটি ভেঙে গেছে। যেকোনো মুহূর্তে পুরো ঘরটি ধসে পড়তে পারে। ঘরের ভেতরের প্রয়োজনীয় জিনিসপত্রও বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। এমন অসহায় অবস্থায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

মানবতার সেবায় ঐক্য ও মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম-এর পক্ষ থেকে আমরা এই পরিবারের হাতে এক বস্তা চাল ও কিছু নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দিয়েছি। কিন্তু তাদের প্রয়োজন এর চেয়ে অনেক বেশি।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে এই পরিবারসহ এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পরিবারগুলোর জন্য দ্রুত নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করুন।

আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানুষের জন্য মানুষ—এই হোক আমাদের অঙ্গীকার।

আল্লাহ তাআলা সকল বন্যাকবলিত মানুষকে হেফাজত করুন এবং তাদের জন্য সহজ ব্যবস্থা করে দিন।

আমিন।

08/07/2026

🌊 বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র 🌊

টানা ভারী বর্ষণের ফলে বারোবিন্দু ঘাট হয়ে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড এবং ৩ নং ওয়ার্ডের কিছু অংশ পানিতে প্লাবিত হয়েছে। ভিডিওতে বর্তমান পরিস্থিতির কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে।

সকলের প্রতি অনুরোধ, অপ্রয়োজনে বাইরে বের হবেন না, নিরাপদ স্থানে থাকুন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।

🤲 আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন। আমিন।

— মানবতার সেবায় ঐক্য।

⚠️ জরুরি সতর্কবার্তা ⚠️টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় মাটি ধসের ঝুঁকি এবং নিচু এলাকায় পানি বৃদ্ধির আশঙ্কা দেখা দি...
08/07/2026

⚠️ জরুরি সতর্কবার্তা ⚠️

টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় মাটি ধসের ঝুঁকি এবং নিচু এলাকায় পানি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

সকলের প্রতি অনুরোধ—
🔸 অপ্রয়োজনে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত থেকে বিরত থাকুন।
🔸 পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা সর্বদা সতর্ক থাকুন ৷ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করুন।
🔸 শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের নিরাপদ স্থানে রাখুন।
🔸 স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন এবং গুজবে কান না দিয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদেরও সতর্ক করুন।

🤲 আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকার দুর্ঘটনা ও দুর্যোগ থেকে হেফাজত করুন।

— মানবতার সেবায় ঐক্য

#সতর্কবার্তা #ভারী_বর্ষণ #পাহাড়ধস #বন্যা_সতর্কতা #মানবতার_সেবায়_ঐক্য

19/06/2026

আলহামদুলিল্লাহ ❤️

বাঘাইছড়ি উপজেলার রূপকারী এলাকায় মসজিদ ও মাদ্রাসায় যাতায়াতের রাস্তায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় তা দূর করতে পানি নিষ্কাশনে যে সমস্যা হত জমে থাকা মাটি সরিয়ে সেই কাজ সম্পন্ন করেছি। মানুষের সেবায় কাজ করতে পেরে আমরা আনন্দিত।

মানবতার সেবায় ঐক্য
"সেবাই আমাদের লক্ষ্য" 🤝

#মানবতার_সেবায়_ঐক্য #সেবাই_আমাদের_লক্ষ্য #পানি_নিষ্কাশন #মসজিদ_মাদ্রাসা #সমাজসেবা #মানুষের_পাশে

Address

Muslim Block, College Road, Baghaichhari
Rangamati
4590

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার সেবায় ঐক্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category