Communist Party of Bangladesh, Rangamati District

Communist Party of Bangladesh, Rangamati District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Communist Party of Bangladesh, Rangamati District, Political Party, Rangamati.

04/01/2026
18/10/2025
08/09/2025

আসছে ১৯-২২ সেপ্টেম্বর ২০২৫ ত্রয়োদশ কংগ্রেস সফল করুন।

03/09/2025
02/09/2025

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সপ্তম সম্মেলন ও কাউ...

প্রেস বিজ্ঞপ্তি ২ সেপ্টেম্বর, ২০২৫রাঙামাটিতে সিপিবির সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্বে সমীর অনুপম-বখতেয়ারবাংলাদেশের কমিউনিস্ট প...
02/09/2025

প্রেস বিজ্ঞপ্তি
২ সেপ্টেম্বর, ২০২৫

রাঙামাটিতে সিপিবির সম্মেলন অনুষ্ঠিত, নেতৃত্বে সমীর অনুপম-বখতেয়ার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা কমিটির সপ্তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমরেড সমীর কান্তি দে'কে সভাপতি, কমরেড অনুপম বড়ুয়া শংকর'কে সাধারণ সম্পাদক এবং কমরেড এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা সিপিবির কাউন্সিল অধিবেশনে নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর।

এর আগে, মঙ্গলবার বেলা ৩টায় জেলা শহরের নিউ কোর্টবিল্ডিং এলাকার রাঙাশ্রী কমিউনিটি হলরুমে সিপিবির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিপিবি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড পরেশ কর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক কমরেড এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আশীষ দাশগুপ্ত, সদস্য কমরেড কমল বিকাশ দে, সদস্য ও শ্রমিক সংগঠক কমরেড খুরশিদ আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ক্রমাগত কট্টর দক্ষিণপন্থীদের আস্ফালনে দেশে মানুষ, নারী-শিশুরা নিরাপদে রাস্তায় বের হতে সাহস পাচ্ছেন না। দেশে নির্বাচনের পরিবেশ নেই; এমন অজুহাত জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ থাকলেও সেটি বিলম্বিত করছে ইন্টেরিম সরকার। কয়েকটি সংস্কার কমিশন করা হলেও দেশের সংস্কার দৃশ্যমানের উদ্যোগ নেই।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড অনুপম বড়ুয়া শংকর। শেষে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে সমীর কান্তি দে'কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর'কে সাধারণ সম্পাদক ও এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করেন উপস্থিত কাউন্সিলরগণ।

27/07/2025

উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা, আজীবন বিপ্লবী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি'র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ১২৫ তম জন্মদিন ২৮ জুলাই।
জন্মদিনে এ মহান বিপ্লবীর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

লাল সালাম কমরেড মণি সিংহ।

Address

Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when Communist Party of Bangladesh, Rangamati District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share