পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা

  • Home
  • Bangladesh
  • Rangamati
  • পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা Official representative of Chittagong Hill Tracts Hill Students' Council (P*P), Rangamati Town Branch

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের এক মশাল থেকে হাজারো মশাল সৃষ্টির অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লার...
15/09/2026

পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের এক মশাল থেকে হাজারো মশাল সৃষ্টির অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার আজ ৮৭ তম জন্মদিনে শুভেচ্ছা।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ইং শনিবার, রাঙামাটি জেলা সদর রায় বাহাদুর সড়ক (টিএন্ডটি) অবস্থানরত  ছাত্র ও যুবকদের সাথে পার্বত্য চট...
12/09/2026

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ইং শনিবার, রাঙামাটি জেলা সদর রায় বাহাদুর সড়ক (টিএন্ডটি) অবস্থানরত ছাত্র ও যুবকদের সাথে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন পিসিপি শহর শাখার নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় টিএন্ডটি এলাকার মাদকের তৎপরতা সম্পর্কে আলোচনা করা হয়। যেসব শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে পড়াশোনা তাগিদে রাঙ্গামাটিতে অবস্থানরত করে তাদের বেশিরভাগ মাদকাসক্ত হয়ে পড়ে থাকতে দেখা যায়। এতে সেসব শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ছিটকে যায়। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সে বিষয়ে সচেতন থাকার জোড়ালোভাবে তাগিদ দেওয়া হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা সম্পর্কে আলোকপাত করা হয় এবং ছাত্র-যুব সমাজের প্রতি রাজনৈতিক সচেতনতা গড়ে তুলে আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

আজ ৩১ আগষ্ট, রোজ সোমবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা কর্তৃক ভেদভেদি পৌর উচ্চ বিদ্যালয়, মোন...
31/08/2026

আজ ৩১ আগষ্ট, রোজ সোমবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা কর্তৃক ভেদভেদি পৌর উচ্চ বিদ্যালয়, মোনঘর স্কুল এন্ড কলেজ, বিএম ইন্সটিটিউট, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৬ অংশগ্রহণে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ ও লেখার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সূচনা চাকমা,পিসিপি রাঙ্গামাটি শহর শাখার সভাপতি অনন্ত চাকমা ও সাধারণ সম্পাদক ইমন চাকমাসহ নেতৃবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য, প্রতিযোগিতার বিভাগ ও বিষয়সমূহঃ

১. অষ্টম থেকে দশম শ্রেণি
বিষয়ঃ “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা” (নূন্যতম ৮০০ শব্দ)

২. একাদশ ও দ্বাদশ শ্রেণি
বিষয়ঃ “জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা” (নূন্যতম ১০০০ শব্দ)

৩. অনার্স ও মাস্টার্স
বিষয়ঃ “মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন” (নূন্যতম ১৫০০শব্দ)

প্রবন্ধ জমাদানের শেষ তারিখঃ ৮ সেপ্টেম্বর ২০২৬
লেখা পাঠানোর ঠিকানাঃ ইমেইল- [email protected]
প্রয়োজনে যোগাযোগঃ 01576502662, 01810270115

বিদ্রঃ প্রবন্ধের সঙ্গে প্রতিযোগীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও ঠিকানা উল্লেখ করতে হবে।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে  রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট জুম্ম শিক্ষার্থী বনাম রাঙ...
28/08/2026

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট জুম্ম শিক্ষার্থী বনাম রাঙ্গামাটি পাবলিক কলেজ জুম্ম শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচের কিছু স্মৃতি

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে  রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট জুম্ম শিক্ষার্থী বনাম রাঙ...
28/08/2026

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট জুম্ম শিক্ষার্থী বনাম রাঙ্গামাটি পাবলিক কলেজ জুম্ম শিক্ষার্থী প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল:
রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট জুম্ম শিক্ষার্থী ৪-০ রাঙ্গামাটি পাবলিক কলেজ জুম্ম শিক্ষার্থী

আজ ২৮ আগস্ট ২০২৬ইং রোজ শুক্রবার, রাঙামাটি জেলা সদর বিহারপুর এলাকায় স্থানীয় ছাত্র-যুব সমাজের সাথে পার্বত্য চট্টগ্রাম যুব ...
28/08/2026

আজ ২৮ আগস্ট ২০২৬ইং রোজ শুক্রবার, রাঙামাটি জেলা সদর বিহারপুর এলাকায় স্থানীয় ছাত্র-যুব সমাজের সাথে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃত্বে এক সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎উক্ত সভায় উপস্থিত ছিলেন পিসিপি শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ, হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির নেতৃবৃন্দ এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি সদর থানা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় বিহারপুর এলাকার সামাজিক নিয়মশৃঙ্খলা, মাদক সংক্রান্ত ও ছাত্র-যুব সমাজের দায় দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা আলোকপাত করে ছাত্র-যুব সমাজের প্রতি রাজনৈতিক সচেতনতা গড়ে তুলে আন্দোলন সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।

প্রিয় সুধী,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি  শহর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিবেন।জুম্ম শিক্ষার্থ...
26/08/2026

প্রিয় সুধী,
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নিবেন।

জুম্ম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা তথা জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি জোরদারকরণের লক্ষ্যে রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউটের জুম্ম শিক্ষার্থী ও রাঙ্গামাটি পাবলিক কলেজের জুম্ম শিক্ষার্থীদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচ আগামী ২৮ আগস্ট, রোজ শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউটের জুম্ম শিক্ষার্থী বনাম রাঙ্গামাটি পাবলিক কলেজের জুম্ম শিক্ষার্থীদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

উক্ত প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য আপনারা সবান্ধব আমন্ত্রিত।

তারিখ: ২৮ আগস্ট, ২০২৬
বিকাল: ০৩:৩০ ঘটিকা
স্থান: রাঙ্গাপানি ফুটবল মাঠ, রাঙ্গামাটি সদর

আয়োজনে: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা।

এম.এন.লারমার ❝শিক্ষা গ্রহণ করো,গ্রামে ফিরে চলো❞ মহান ডাকে পার্বত্য চট্টগ্রামে ঘুণেধরা সামন্তসমাজ,ছাত্র সমাজকে যেভাবে গুছ...
25/08/2026

এম.এন.লারমার ❝শিক্ষা গ্রহণ করো,গ্রামে ফিরে চলো❞ মহান ডাকে পার্বত্য চট্টগ্রামে ঘুণেধরা সামন্তসমাজ,ছাত্র সমাজকে যেভাবে গুছিয়ে জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে আহবানে সংগঠিত করেছিলেন তারই মহান পথকে ধারাবাহিকতায় ধারণ করে আমরা আমাদের জায়গা থেকে সুপ্রচেষ্টা অব্যাহত রাখা।

সুপ্রিয় একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার পক্ষ থ...
25/08/2026

সুপ্রিয় একাদশ শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা,
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ,রাঙ্গামাটি শহর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন।প্রতি বছরের ন্যায় এই বছর ও পিসিপি রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি শহরস্থ (রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট,রাঙ্গামাটি পাবলিক কলেজ,রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ,রাঙ্গামাটি সিএইচটি পলিটেকনিক ইইন্সটিটিউট এবং মোনঘর স্কুল এন্ড কলেজ) বিভিন্ন কলেজ সমূহের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহযোগিতা প্রদানের জন্য এক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।একাদশ শ্রেণীতে ভর্তির সময় জুম্ম শিক্ষার্থীরা কোনো রকমের হয়রানি ও ভর্তি সংক্রান্ত সমস্যার সম্মুখীন না হয় সেজন্য পিসিপি রাঙ্গামাটি শহর শাখা সর্বোচ্চ সচেষ্টার সাথে সহযোগিতা প্রদান করিবে।ভর্তি সংক্রান্ত যেকোনো সমস্যা ও তথ্য সহযোগিতার জন্য আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন।

রাঙ্গামাটি শহরস্থ রাঙ্গামাটি বিএম ইন্সটিটিউট, রাঙ্গামাটি পাবলিক কলেজ,রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজ,রাঙ্গামাটি সিএইচটি পলিটেকনিক ইন্সটিটিউট এবং মোনঘর স্কুল এন্ড কলেজ সমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সহযোগিতা সংক্রান্ত্র আহবায়ক কমিটি - ২০২৬

১. আহবায়ক : ইমন চাকমা - ০১৫৪০৬৬৫৮১৫
২. সদস্য সচিব : মিলন চাকমা - ০১৬১৯৯৩৯১৪৫
৩. সদস্য : জীবক চাকমা - ০১৫৭৫৫১১৭৬০
৪. সদস্য : সুজশ চাকমা - ০১৫৪০৫০০২৬৪
৫. সদস্য : নলেজ চাকমা - ০১৬২৫২৩৭৯৩৯
৬. সদস্য : জিকো চাকমা - ০১৮৪৫২২৩১৫৫
৭. সদস্য : রেনিও চাকমা - ০১৫৭৫৪৭০৩২৯
৮. সদস্য : শুক্রপতি চাকমা - ০১৮৭৯৪৯১৯৭১
৯. সদস্য : পূর্ণা চাকমা - ০১৮৫১৪৮৭৬২৪

ধন্যবাদান্তে,
আহবায়ক,ইমন চাকমা

পিসিপি রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি সদরস্থ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়,সরকারি উচ্চ বিদ্যালয়,টেক্সটাইল ভোকেশনাল,...
24/08/2026

পিসিপি রাঙ্গামাটি শহর শাখার উদ্যোগে রাঙ্গামাটি সদরস্থ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়,সরকারি উচ্চ বিদ্যালয়,টেক্সটাইল ভোকেশনাল,মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজ রাঙ্গামাটি মারী স্টেডিয়াম গ্যালারিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিসিপি রাঙ্গামাটি শহর শাখার সভাপতি অনন্ত চাকমা এবং উক্ত শাখার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ। উক্ত সভাতে শিক্ষার্থীদের শিক্ষার মাননোন্নয়ন,মানবিক মূল্যবোধ,শৃঙ্খলা,মাদক বিষয়ে সচেতনতা এবং তদূপরি পার্বত্য চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

Address

Kallyanpur, Ranagamati
Rangamati

Website

Alerts

Be the first to know and let us send you an email when পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাঙ্গামাটি শহর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share