বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Ramna
  • বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ঐক্য প্রগতি

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্বব...
23/04/2026

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার নেতাকর্মীরা 'দেয়াল লিখন' কর্মসূচি পালন করে।

22/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের 'দেয়াল লিখন' কর্মসূচিতে বাঁধা দেয়ার প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করেন বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজ প্রভোস্ট স্যার...
21/04/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজ প্রভোস্ট স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও ২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রভোস্ট স্যার কে স্মারকলিপি জমাদানপূর্বক দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। এছাড়াও স্মারকলিপিতে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো:

১) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য আগামী ১৫ মে তারিখের মধ্যে সিট নিশ্চিত করতে হবে।

২) মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে অপসারণ করে সিট সংকট লাগবে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে নবীনবরণ ও প্রবীণদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।

৩) পদ্মা ব্লকের পরিত্যাক্ত রিডিংরুমকে উন্নত ও পরিচ্ছন্ন গেমসরুমে পরিবর্ধন করতে হবে।

৪) মেঘনা ব্লকের রিডিং রুমকে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন রিডিংরুমে পরিণত করার আনুষ্ঠানিকতা শুরু করতে হবে।

৫) হল স্টাফ ও নিরাপত্তা প্রহরীদের পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। বিশেষ করে নিরাপত্তা প্রহরী ও লিফট ম্যানদের সক্রিয়তা বৃদ্ধির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তথ্য-প্রমাণ ব্যতীত ফটো নিউজ প্রসঙ্গে
09/04/2026

তথ্য-প্রমাণ ব্যতীত ফটো নিউজ প্রসঙ্গে

বিজয় একাত্তর হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অ্যালোটেড নবাগত শিক্ষার্থীদের সাথে বিজয় একাত্তর হল ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় 🖤
07/04/2026

বিজয় একাত্তর হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অ্যালোটেড নবাগত শিক্ষার্থীদের সাথে বিজয় একাত্তর হল ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় 🖤

প্রেস বিজ্ঞপ্তি:বিজয় একাত্তর হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও একাত্তর হল প্রশাসনের কাছে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা...
16/03/2026

প্রেস বিজ্ঞপ্তি:

বিজয় একাত্তর হল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও একাত্তর হল প্রশাসনের কাছে শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় । একই সাথে শিক্ষার্থীদের আশ্বস্ত করছে বিজয় একাত্তর হল ছাত্রদল তাদের পাশে থেকে যেকোন সংকটে সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিজয় একাত্তর হলে ইফতার ও দোয়া মা...
06/03/2026

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিজয় একাত্তর হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়

০৫ মার্চ ২০২৬ ইংরেজি

আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া- এর রূহের মাগফিরাত কামনা এবং পবিত্র মা...
03/03/2026

আসসালামু আলাইকুম

সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া- এর রূহের মাগফিরাত কামনা এবং পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিজয় একাত্তর হল ছাত্রদল আগামী ৫ মার্চ, রোজ বৃহস্পতিবার এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদেরকে সাদর আমন্ত্রণ জানানো হল।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিচের রেজিস্ট্রেশন লিংকটি পূরণ করার অনুরোধ করা হচ্ছে।

বিঃদ্রঃ- শুধুমাত্র বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্যে

প্রেস বিজ্ঞপ্তিআপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিজয় একাত্তর হল ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্য...
27/02/2026

প্রেস বিজ্ঞপ্তি

আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিজয় একাত্তর হল ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামী ৫ মার্চ ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় বিজয় একাত্তর হল অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি সম্পন্ন করিবার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়কঃ

মোঃ আহসান হাবিব রায়হান

সদস্য সচিবঃ

ইয়াসিন আরাফাত বিজয়

সদস্যঃ

মহিবুর ইসলাম রাহুল
আহনাফ আহমেদ রাফি
সাইদ হাসান সাদ
মোঃ শিহাব উদ্দিন সৈকত
আহমেদ শাহরিয়ার নীড়
রবিউল ইসলাম
কাওসার আহমেদ
শাহ মোঃ আল রুবায়েত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত "হিফজুল কুরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬"...
25/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত "হিফজুল কুরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৬"
শীর্ষক পোস্টার সাঁটানো হয়।

এ সময় বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সদস্য সচিব সাকিব বিশ্বাস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মোঃ সাদমান সিদ্দিকের নেতৃত্বে বিজয় একাত্তর হল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে বিজয় একাত্তর হল ...
20/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে বিজয় একাত্তর হল ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুষ্পার্ঘ্য অর্পণকালে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, সদস্য সচিব সাকিব বিশ্বাসের নেতৃত্বে একাত্তর হলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Ramna

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share