Ramgonj Blood Donors Club- RBDC

Ramgonj Blood Donors Club- RBDC মানবসেবায় স্বেচ্ছায় রক্ত দিন, থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ুন

স্বেচ্ছায় রক্ত দানের ৭টি উপকারিতা
ইংরেজ চিকিৎসক ডাঃ উইলিয়াম হার্ভে ১৬১৬ সালে গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে মানবদেহের অভ্যন্তরে রক্ত প্রবাহিত হয়। এর অনেক পরে ডাঃ জেমস ব্লান্ডেল নামে একজন ইংরেজ ধাত্রীবিদ্যাবিশারদ ১৮১৮ সালে রক্ত পরিসঞ্চালনের জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে সর্বপ্রথম সফলভাবে একজন সুস্থ মানুষের দেহ থেকে আরেকজন মৃত্যুপথযাত্রী মানুষের দেহে রক্ত পরিসঞ্চালন করে তাকে বাঁচিয়ে তোলা হয়

। এভাবেই মানুষের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার শুরু এবং এরপর থেকেই মানুষের দেহে রক্ত পরিসঞ্চালনের মাধ্যমে অসংখ্য অসংখ্য মানুষকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে সুস্থ করা হয়ে আসছে।
কারা রক্ত দানের জন্য উপযুক্তঃ ১৮-৬০ বছরের সুস্থ সবল যে কোন ব্যাক্তির ওজন যদি ন্যুনতম ৪৮ কেজি হয় তবে তিনি রক্ত দানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হন।
রক্ত দিলে শারীরিক কোন ক্ষতি হয় কি? রক্তদানে শরীরের কোন ক্ষতি হয় না। ছেলেদের শরীরে ওজনের কেজি প্রতি ৭৬ মিলিলিটার আর মেয়েদের শরীরে ওজনের ৬৬ মিলিলিটার করে রক্ত থাকে এবং সবারই কেজি প্রতি ৫০ মিলিলিটার রক্ত সংবহনের জন্য প্রয়োজন হয়, বাকিটা থাকে উদ্বৃত্ত। অর্থাৎ ছেলেদের ওজনের কেজি প্রতি ২৬ মিলিলিটার আর মেয়েদের ওজনের কেজি প্রতি ১৬ মিলিলিটার রক্ত থাকে উদ্বৃত্ত। ফলে ৫০ কেজি ওজনের একটি ছেলের শরীরে উদ্বৃত্ত রক্তের পরিমাণ ৫০*২৬=১৩০০ মিলিলিটার আর একই ওজনের একজন মেয়ের শরীরে উদ্বৃত্ত রক্তের পরিমাণ ৫০*১৬=৮০০ মিলিলিটার । আর স্বেচ্ছা রক্তদানে একজন রক্ত দাতার কাছ থেকে মাত্র ৩৫০ থেকে ৪০০ মিলিলিটার রক্ত সংগ্রহ করা হয়। তাই রক্তদানে শারীরিক কোন ক্ষতি হবার সম্ভাবনাই নেই। আর একজন সুস্থ লোক প্রতি চারমাস পরপর রক্ত দান করতে পারেন। মানুষের শরীররে রক্ত উপাদান গুলি প্রতি চার মাস পর এমনিতেই নষ্ট হয়ে নতুন রক্ত উৎপাদিত হয়। তাই রক্ত দান করলে শরীরের ক্ষতি তো হয়ইনা বরং আছে অনেক উপকার।
স্বেচ্ছায় রক্ত দানের মানসিক ভাবেও আছে অনেক উপকার এবং ধর্মীয় দিক থেকে অত্যান্ত পুণ্যের।
শারীরিক উপকারিতাঃ বিভিন্ন গবেষণার ফলাফল এটাই যে রক্ত নিয়মিত রক্ত দান স্বাস্থের জন্যে শুধু উপকারিই নয় বরং নিয়মিত রক্ত দিলে একজন মানুষ মুক্ত থাকতে পারেন বেশ কয়েকটি মারাত্মক রোগের ঝুঁকি থেকে।
ক্যান্সারের ঝুঁকি কমেঃ মিলার-কিস্টোন ব্লাড সেন্টারের এক গবেষনায় দেখা যায়, নিয়মিত রক্ত দিলে ক্যান্সারের ঝুঁকি কমে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্ত দাতাদের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে অনেক কম থাকে। হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমেঃ নিয়মিত রক্তদানে হৃদযন্ত্রের সামগ্রীক উন্নতি হয়। রক্তে যদি লৌহের পরিমাণ বেশি থাকে তাহলে তাহলে কোলেস্টেরলের অক্সিডেশনের পরিমাণ বেড়ে যায়, ধমনী ক্ষতিগ্রস্থ হয়, ফলাফল হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। নিয়মিত রক্ত দিলে দেহে লৌহের পরিমাণ কমে যায় যা, হৃদরোগের ঝুঁকিকেও কমিয়ে দেয় কার্যকর ভাবে। যারা নিয়মিত রক্ত দেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদেও চেয়ে ৮৮ ভাগ কমে যায় এবং স্ট্রোকসহ অন্যান্য হৃদ রোগের ঝুঁকি কমে যায় ৩৩ ভাগ।
অতিরিক্ত ক্যালরি ক্ষয় নিয়মিত রক্তদানে শারীরিক ফিটনেস বাড়ে। ৪৫০ মিলিলিটার রক্ত দান করলে রক্ত দাতার দেহ থেকে ৬৫০ ক্যালরি পুড়ে। তাতে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে এবং ডায়াবটিসের ঝুঁকি কমে যায়। এছাড়াও নিয়মিত রক্ত দান করলে কোন দুরারোগ্য ব্যাধি শরীরে দানা বাঁধতে পারে না তাই উচ্চরক্তচাপ সহ যে কোন কঠিন রোগ থেকে থাকা যায় নিরাপদ।
প্রানবন্ততা এবং কর্মক্ষমতা বৃদ্ধিঃ রক্ত দান করার সাথে সাথে আমাদের শরীরের ব্যোন ম্যারো নতুন কনিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্ত দান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। আর লোহিত কনিকার ঘাটতি পূরণ হয়ে যায় ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যেই। আর এই প্রক্রিয়া আমাদের শরীরের সার্বিক সুস্থতা ও কর্মক্ষমতা কেই বাড়িয়ে দেয়।
নিজের সুস্থতা পরীক্ষাঃ রক্ত দান করার মাধ্যমে একজন রক্ত দাতা তার সার্বিক সুস্থটাকে যাচাই করে নিতে পারেন । হেপাটাইটিস বি, সি, সিফিলিস, ম্যালেরিয়া এবং এইডস এই পাঁচটি রোগের স্ক্রিনিং রিপোর্ট পাওয়া যাবে বিনামুল্যে, যা করতে যে কোন সাধারণ মানের ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে কয়েক হাজার টাকা খরচ হবে। এভাবে বছরে তিনবার রক্তদান আপনার সার্বিক সুস্থতার নিশ্চয়তা প্রদান করে। রক্ত শারীরিক উপকার ছাড়াও আছে মানসিক উপকার ও অত্যান্ত পুণ্যের কাজ।
চারজন রোগীর জীবন দানঃ রক্তের অপরিহার্য চারটি উপাদান হচ্ছে লোহিত কনিকা, শ্বেতকনিকা ,অণুচক্রিকা ও প্ল্যাটিলেট। একজন রক্তদাতার দেহ থেকে রক্ত সংগ্রহের পর এই চারটি উপাদান পৃথক করে চারজন রোগীকে প্রদানের মাধ্যমে চারজন রোগীর প্রান রক্ষা করা হয়।
অত্যান্ত পুণ্যের কাজঃ রক্ত দান ধর্মীয় দিক থেকে অত্যান্ত পুণ্য বা সওয়াবের । পবিত্র কুরআনে বলা হয়েছে “ যে ব্যাক্তি একজন মানুষের জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল” ( সূরা মায়েদাঃ ৩২)। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন একজন খারাপ মহিলাকে শুধুমাত্র পিপাসারত মৃত্যু পথযাত্রী কুকুরকে পানি পান করানোর মাধ্যমে প্রান রক্ষা করার জন্য ক্ষমা ও জান্নাত দান করতে পারে তবে, রক্তদানের মাধ্যমে চারজন মানুষের জীবন বাঁচানোর জন্য আপনাকে আমাকে আরো বড় পুরস্কার অবশ্যই দিতে পারেন।
আপনি কি জানেন, প্রতি বছর আমাদের দেশে ১৮ থেকে ৬০ বছর বয়সী যত স্স্থু সমর্থ মানুষ আছেন, তারা যদি শুধু জন্মদিনেই রক্ত দেন, তাহলেই আমাদের দেশের পুরো রক্তের চাহিদা স্বেচ্ছা রক্তদাতাদের মাধ্যমে পূরণ করা সম্ভব। তাই আপনার প্রতিটি জন্মদিন বরণ করুন রক্তদান করে। পৃথিবীতে আপনার আগমনের এই দিনটিকে স্মরণীয় করে রাখুন আরো ৪ টি প্রান বাঁচানোর মাধ্যমে। নিজ পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠ বন্ধুদের উদ্বুদ্ধ করুন রক্তদানের মাধ্যমে আপনার শুভ জন্মদিনকে উদযাপন করতে।
এডমিন।

09/09/2026

একজন বয়স্ক মায়ের জন্য জরুরি
ভিত্তিতে ৫ ব্যাগ রক্তের প্রয়োজনঃ

🤰 রোগীর সমস্যাঃ--গ্লুকোমা
রোগীর বয়স: ৫০(+)
🔴 রক্তের গ্রুপঃ--A positive
💉 রক্তের পরিমাণঃ-- 5ব্যাগ
🗓 রক্তদানের তারিখঃ- 09.09.2026
🕒রক্তদানের সময় :-আগামী কাল যেকোনো সময়
🩸হিমোগ্লোবিন পয়েন্টঃ ৪.৩
🏨 রক্তদানের স্থান:- রামগন্জ হেলথ কেয়ার
যোগাযোগ:-01870903471

08/09/2026

একজন বয়স্ক মায়ের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনঃ

🤰 রোগীর সমস্যাঃ-- রক্তশূন্যতা
রোগীর বয়স: ৭০(+)
🔴 রক্তের গ্রুপঃ--B positive
💉 রক্তের পরিমাণঃ-- ২ব্যাগ
🗓 রক্তদানের তারিখঃ- 09.09.2026
🕒রক্তদানের সময় :-আগামীকাল যেকোনো সময়
🩸হিমোগ্লোবিন পয়েন্টঃ
🏨 রক্তদানের স্থান:- আশ-শিফা জেনারেল হাসপাতাল রামগঞ্জ শিশু পার্কের সামনে
যোগাযোগ:-01775-666052

01/09/2026

বি পজেটিভ রক্তদাতা বন্ধুরা রক্তদানে এগিয়ে আসুন..

রামগঞ্জ আধুনিক হসপিটালে একজন বয়স্ক বৃদ্ধার জন্য ২ব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন।
দয়া করে আগ্রহী রক্তদাতা বন্ধুরা রক্তদানে এগিয়ে আসুন।
‪01313-710135‬ (ইব্রাহীম) অথবা মাহমুদ ফারুক 01712-718020

আলহামদুলিল্লাহ শুরুটা আল্লাহপাকের রহমতে ভালোভাবেই শেষ হয়েছে... এখনো অনেক টাকার দরকার।আজ সন্ধা ৬টায় রামগঞ্জ উপজেলা নির্...
30/08/2026

আলহামদুলিল্লাহ শুরুটা আল্লাহপাকের রহমতে ভালোভাবেই শেষ হয়েছে...
এখনো অনেক টাকার দরকার।
আজ সন্ধা ৬টায় রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন, রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক ও কোষাধ্যক্ষ রায়হানুর রহমানসহ অন্যরা রামগঞ্জ পৌর কাজীরখীল গ্রামের হতদরিদ্র ফয়েজ আহম্মেদের নির্মানাধীন বসতঘরটি পরিদর্শন করেন।
রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের শুভাকাঙ্খী ও নাম প্রকাশে অনিচ্ছুক ভাই বন্ধুর দেড় লাখ টাকা উপহারে কাজটি শুরু করে ২৯/৩৩ ফুট টিনশেড বসতঘরের কাজ ভূমি থেকে প্রায় ৭ফুট উচ্চতায়।
কাজটি শেষ করতে এখনো অনেক টাকার দরকার।
আপনাদের সকল ভাই বন্ধুর সহযোগিতায় দরজা-জানালা, আস্তরের কাজ, টিনের চাল ও মাছা দেয়া সম্ভব হবে বলে বিশ্বাস করি।
আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশায়...
রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব।

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন.......মাহিব মিনহাজের বাবার ইন্তেকালরামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের সাধারণ সম্পাদক মাহি...
25/08/2026

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন.......
মাহিব মিনহাজের বাবার ইন্তেকাল

রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাবের সাধারণ সম্পাদক মাহিব মিনহাজের বাবা মোঃ অহিদুর রহমান (৭৫) আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় অসুস্থ্যতা ও বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
আজ বাদ এশা রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সিরুন্দি গ্রামের রাউতের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে অহিদুর রহমানের লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন আত্মীয়স্বজন।
মাহিব মিনহাজের বাবার মৃত্যুতে রামগঞ্জ ব্লাড ডোনার'স ক্লাব পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
আল্লাহপাক মাহিব মিনহাজের বাবাকে বেহেশত নসীব করুন, সকল গুনাহখাতা মাপ করে দিন।
আমীন।

19/08/2026

বি পজেটিভ রক্তদাতা বন্ধুরা রক্তদানে সাড়া দিন

সড়ক দূর্ঘটনায় আহত রামগঞ্জ নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের (৭) পায়ের অপারেশনের জন্য একব্যাগ বি পজেটিভ রক্তের প্রয়োজন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার আগে।
রামগঞ্জ মেডিকা হসপিটাল।
০১৭৬৬১৮৫৩৪২ (নিকটাত্মীয়)

17/08/2026

ঢাকার এ পজেটিভ রক্তদাতা বন্ধুরা রক্তদানে এগিয়ে আসুন..

📣 জরুরি রক্তের প্রয়োজন 🩸
💁 রোগীর সমস্যা: ব্লাড ক্যান্সার
🔴 রক্তের গ্রুপ: A+ (পজিটিভ)
💉 রক্তের প্রয়োজন: ১ ব্যাগ
🩸 হিমোগ্লোবিন: ৭.৫ g/dL
📆 রক্তদানের তারিখ: ১৭/০৮/২০২৬ (আজ)
🕧 সময়: রক্তদাতার সুবিধামতো
🏥 রক্তদানের স্থান: ইবনে সিনা হাসপাতাল, কল্যাণপুর
☎️ যোগাযোগ: ০১৭২৬৭০২৮৫৬

13/08/2026

এ পজেটিভ রক্তদাতা বন্ধুরা রক্তদানে এগিয়ে আসুন..
থেলাসেমিয়ায় আক্রান্ত এক বাবার জন্য একব্যাগ এ পজেটিভ রক্তের প্রয়োজন।
দয়া করে আগ্রহী রক্তদাতা ভাই বন্ধুরা রক্তদানে 01703493215 কল বা আপনার মোবাইল নম্বরটি কমেন্টে দেয়ার অনুরোধ করছি।

আলহামদুলিল্লাহ....নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের আন্তরিক সহযোগিতায় সে-ই অসহায় মায়ের জন্য হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে ।আ...
06/08/2026

আলহামদুলিল্লাহ....
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের আন্তরিক সহযোগিতায় সে-ই অসহায় মায়ের জন্য হুইল চেয়ার উপহার দেয়া হয়েছে ।
আল্লাহপাক সবাইকে হেফাজত করুন, দীর্ঘায়ূ ও সুস্থতা দান করুন। আমীন।

01/08/2026

ও পজেটিভ রক্ত পেলেই অপারেশন করা হবে একজন মায়ের...

রামগঞ্জ উপজেলার উদনপাড়া গ্রামের পানা উল্লাহ বাড়ির সালেহা বেগম নামের এক মায়ের জন্য ২ ব্যাগ ও পজেটিভ রক্তের প্রয়োজন।
রক্ত পেলেই আগামী শুক্রবার রামগঞ্জ বাইপাস সড়কস্থ ফেমাস হসপিটালে অপারেশন করা হবে।
দয়া করে রক্তদানে 01752639834 এ নম্বরে কল বা আপনার মোবাইল নম্বরটি দেয়ার অনুরোধ করছি।

Address

Ramganj
3720

Telephone

+8801712718020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramgonj Blood Donors Club- RBDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ramgonj Blood Donors Club- RBDC:

Shortcuts

Share