বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা রাজনীতি আপনার জীবন নিয়ন্ত্রণ করে, আপনি আপনার রাজনীতি নির্ধারণ করুন

11/06/2026

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪ তম কেন্দ্রীয় সম্মেলন সফল হোক, সার্থক হোক।


#কেন্দ্রীয়_সম্মেলন
#বাংলাদেশ_ছাত্র_ফেডারেশন

বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হোনজাতীয় পুনর্গঠন ও সক্ষমতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থার দাবিতে ছাত্র আন্দোল...
10/06/2026

বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হোন

জাতীয় পুনর্গঠন ও সক্ষমতা বিকাশে সহায়ক শিক্ষাব্যবস্থার দাবিতে ছাত্র আন্দোলন গড়ে তুলুন।

এই ডাক সামনে রেখে আগামী ৯-১০ জুলাই বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪ তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
27/05/2026

বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

12/05/2026
12/05/2026

৩ দফা দাবিতে আগামীকাল ১৩ মে ২০২৬, বুধবার, বিকেল ৪ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

আমাদের দাবিসমূহ:
১। হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও হাসপাতালে হাম কর্ণার নিশ্চিত কর এবং টিকা অবস্থাপনার সাথে জড়িতদের বিচার কর।

২। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল কর।

৩। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নাও

উক্ত আয়োজনে সকলকে উপস্থিত হবার অনুরোধ জানাই।

পাঠচক্র ও উন্মুক্ত আলোচনা।শিরোনাম : বাংলার কৃষক আন্দোলন (ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন)সময়: ১১ মে, ২০২৬, ব...
10/05/2026

পাঠচক্র ও উন্মুক্ত আলোচনা।

শিরোনাম : বাংলার কৃষক আন্দোলন (ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে ফরায়েজি আন্দোলন)

সময়: ১১ মে, ২০২৬, বিকাল ৫:০০ টা, মমতাজ উদ্দিন কলাভবনের সামনে, রাবি

যোগাযোগ :০১৮৫৪৭৫২২৭৮

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারে'র জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
04/05/2026

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারে'র জন্মদিনে বিনম্র শ্রদ্ধা

পাঠচক্র ও উন্মুক্ত আলোচনা। শিরোনাম : পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন প্রথম পর্যায়সময়: ২রা মে, শনিবার, বেলা ১১ টা, মমতাজ উদ্দ...
01/05/2026

পাঠচক্র ও উন্মুক্ত আলোচনা।

শিরোনাম : পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন প্রথম পর্যায়

সময়: ২রা মে, শনিবার, বেলা ১১ টা, মমতাজ উদ্দিন কলাভবনের সামনে।

যোগাযোগ :০১৮৫৪৭৫২২৭৮

অধিকার আদায়ের রক্তঝরা দিন, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেক...
30/04/2026

অধিকার আদায়ের রক্তঝরা দিন, মহান আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা-এর পক্ষ থেকে বাংলাদেশসহ গোটা দুনিয়ার সকল মেহনতি ও শ্রমজীবী মানুষের প্রতি জানাই বিপ্লবী অভিবাদন এবং বিনম্র শ্রদ্ধা।

​আজকের এই দিন শ্রমিকদের বুকের রক্তে লেখা অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে দৈনিক আট ঘণ্টা কাজের ন্যায্য দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। শাসকগোষ্ঠীর বুলেটের আঘাতে সেদিন অনেক শ্রমিককে জীবন দিতে হয়েছিল, ফাঁসিতে ঝুলতে হয়েছিল শ্রমিক নেতাদের। তাঁদের সেই মহান আত্মত্যাগের বিনিময়েই বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমিকের ৮ ঘণ্টা কাজের অধিকার। মে দিবস আমাদের শেখায় লড়াই ছাড়া অধিকার আদায় হয় না।

​শিকাগোর সেই লড়াইয়ের ঢেউ আছড়ে পড়েছিল আমাদের এই ভূখণ্ডেও। পূর্ব বাংলার শ্রমিক আন্দোলনের ইতিহাসও শোষণমুক্তির এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলে শোষণের বিরুদ্ধে আদমজী জুট মিলের শ্রমিকদের ঐতিহাসিক ধর্মঘট ও রাজপথ কাঁপানো আন্দোলন এদেশের স্বাধিকার সংগ্রামের ভীত গড়ে দিয়েছিল।

​চা-বাগান শ্রমিকদের যুগ যুগ ধরে চলে আসা বঞ্চনা ও বিদ্রোহ, পাটকল শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই এবং স্বাধীন বাংলাদেশে আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রতিনিয়ত যে লড়াই— তা মে দিবসের সেই অবিনাশী চেতনারই ধারাবাহিকতা। বুকের রক্ত দিয়ে এদেশের শ্রমিকরা বারবার প্রমাণ করেছেন, জুলুমের কাছে তারা কখনো মাথানত করেন না।

বর্তমান সময়েও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে শ্রমজীবী মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকেছে। ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার আজও পুরোপুরি নিশ্চিত হয়নি।

​বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো প্রকৃত মুক্তি আসতে পারে না। শ্রমিকের ন্যায্য অধিকার,ন্যায্য মজুরি এবং মানবিক মর্যাদা নিশ্চিতে ছাত্রসমাজ সবসময় শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে।

বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা
30/04/2026

বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা

Address

University Of Rajshahi
Rajshahi
6202

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share