03/06/2021
দামকুড়া থানা পুলিশ কর্তৃক ০৩ জন আসামী গ্রেফতারসহ ০১ টি চোরাই গরু উদ্ধার
দামকুড়া থানার এএসআই(নিঃ)/মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ গত ইং ০২/০৬/২০২১ তারিখ দামকুড়া থানাধীন হরিপুর দরগাপাড়া মোড়ে বিশেষ চেকপোষ্ট ডিউটি করাকালিন সময়ে গোদাগাড়ী হতে রাজশাহী অভিমূখে ০৩ জন ব্যক্তিকে ০১টি লাল রংয়ের বকনা গরু নিয়ে যাওয়ার সময় উক্ত চেকপোষ্ট পার্টির সন্দেহ হলে তাদের গরুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তারা কোন সন্তোসজনক জবাব দিতে পারে না এবং একেক জন একেক ধরণের কথা বলে যাতে সন্দেহ আরো গভীর হয়ে যায়। অতঃপর চেকপোষ্ট পার্টি অফিসার ইনচার্জ দামকুড়া থানাকে বিষয়টি জানালে অফিসার ইনচার্জ তাৎক্ষনিকভাবে পার্শ্ববর্তী গোদাগাড়ী থানাকে অবগত করেন । উক্ত গরুসহ আসামী ১। মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-মোঃ মোখছেদ আলী, ২। মোসাঃ আরজুনা বেগম(৪০), পিতা-মৃত কচি, ৩। মোসাঃ রেনুকা বেগম (৩৮), পিতা-মৃত আয়েন সরকার, সর্বসাং-মেহেরচন্ডী বুথপাড়া, থানা-মতিহার, মহানগর রাজশাহীগণকে দামকুড়া থানা আনা হয়। গোদাগাড়ী থানার মাধ্যমে বাদী ১। মোঃ মাসুম আলী (২৪), পিতা-মোঃ ইসলাম আলী, সাং-দ্বিগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী গরুটি তার বলে দাবী করেন। উক্ত বাদী গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যা গোদাগাড়ী থানার মামলা নং-০৭, তাং-০৩/০৬/২০২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জনাব এসআই(নিঃ)/মোঃ নাসির উদ্দিনের নিকট উক্ত ০৩জন আসামী ও উদ্ধারকৃত ০১ টি গরু বুঝিয়া দেওয়া হয়।