Natore,Rajshahi,Bangladesh

Natore,Rajshahi,Bangladesh natore District

14/02/2015

ভালোবাসতে বিশেষ কোন দিন প্রয়োজন হয় না।
ভালোবাসার জন্য একটা মুহুত্বই যথেষ্ট।
তার পরেও সবাইকে প্রচলিত ভালবাসা দিবসের
অনেক
অনেক শুভেচ্ছা।

02/12/2014
12/06/2014

আমাদের পেজে কোন দলের সমর্থন বেশি?
ব্রাজিল = লাইক
আর্জেন্টিনা = কমেন্ট

30/05/2014

KKR’s opening bat looks forward to donning the ODI jersey after six years

02/12/2013

নাটোরে ত্রিমুখী সংঘর্ষে যুবদল কর্মী নিহত
========================
Natore : নাটোর শহরের কানাইখালী ফায়ার স্টেশনের
সামনে আজ সোমবার বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের
মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সুজন
(২৮) নামের এক যুবক মারা গেছেন। তিনি যুবদলের
কর্মী বলে দাবি করেছে বিএনপি। সংঘর্ষে আহত
হয়েছে অর্ধশতাধিক। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের
মুক্তির দাবিতে নাটোর জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল
চলাকালে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র
জানায়, হরতালের সমর্থনে বেলা ১১টার দিকে আলাইপুর
এলাকা থেকে মিছিল নিয়ে কানাইখালী এলাকার দিকে আসছিল
বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি উত্তরা সুপার মার্কেটের
সামনে আসে। সেখানে মিছিলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের
সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এসময়
আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরিশের সঙ্গে যোগ দেয়। এ
ঘটনায় অন্তত দুইজন আহত হন।
সংঘর্ষের খবর কানাইখালী আসলে সেখানে আগে থেকেই
অবস্থানরত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-
কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে। একই সময় ওই
এলাকা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল
ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন
অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন।
হরতালকারীরা তাদের বাধা দেয়। এতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু
হয়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে ঘটনাস্থলে উপস্থিত
পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। কানাইখালী ফায়ার
স্টেশনের সামনে সংঘর্ষের একপর্যায়ে বেলা সাড়ে ১১টার
দিকে সুজন নামের এক যুবক গুলিবিদ্ধ হন। নাটোরের ব্যাপিস্ট
মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত
ঘোষণা করেন। সুজন কানাইখালী মহল্লার সালামত আলীর
ছেলে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর হক
দাবি করেছেন, সুজন যুবদলের কর্মী। এ ছাড়া সংঘর্ষে তাদের
অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছে। সংঘর্ষে সুজনের
নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন।
তবে কাদের গুলিতে সুজন নিহত হয়েছেন, সে বিষয়ে কিছু
জানাতে পারেনি পুলিশ। দুপুর সোয়া ১২টার দিকে সংঘর্ষ
থেমে যায়। নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার
তরিকুল ইসলাম জানয়েছে, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-
কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সুজন নামের এক যুবক
গুলবিদ্ধ হয়ে মারা যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে,
সংঘর্ষে আওয়ামী লীগের সঙ্গে পুলিশও যোগ দিয়েছে।
সূত্র : অনলাইন

01/12/2013

সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক
ও নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস
তালুকদার দুলুর মুক্তির দাবিতে আগামীকাল সোমবার নাটোর
জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দুলু মুক্তি পরিষদ।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির
অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের
সভাপতি নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল
মামুন এই ঘোষণা দেন। নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত
সভাপতি সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ,
সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী শাহ
আলম, সহ-সভাপতি রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক গোলাম
সারোয়ার, দুলু মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক ফরহদ
আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম
আফতাব ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ
সোহেল এসময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়,
আগামী ৮ ডিসেম্বর দুলুর কারাবরণের এক বছর। ওই দিনের
মধ্যে তাকে মুক্তি দেয়া না হলে পরের দিন থেকে নাটোর অচল
করে দেয়া হবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের
চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্য
দিবালোকে হত্যাকারীদের এক মাসের মধ্যে জামিন
দিয়ে সরকার মেয়র ও ইউপি চেয়ারম্যান বানিয়েছে আর
আইসিইউতে মৃত্যুর
সাথে পাঞ্জা লড়া দুলুকে মুক্তি দেয়া হচ্ছেনা। উচ্চ আদালত
জামিন দিলেও সরকার প্রধান বিচারপতির মাধ্যমে তার
বাতিল করছে। যে পলাশ হত্যায় দুলুকে আটক
রাখা হয়েছে পলাশের পরিবার সে মামলায় বাদি হয়নি।
বাদি সোনালী ব্যাংক কর্মকর্তা মোর্তুজা আলী বাবলু
দূর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও লুটতারাজে জড়িত
অভিযোগ করে সংবাদ সম্মেলনে তার বিভাগীয় শাস্তির
দাবি জানানো হয়।

01/12/2013

নাটোরে ট্রেনে আগুন ও সড়ক অবরোধ, আটক ১৪
=============================
Natore : নাটোরে ১৮ দলের ডাকা অবরোধের দ্বিতীয়
দিনের শুরুতে সদর উপজেলার
নলডাঙ্গা স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়
অবরোধকারীরা। এদিকে মহাসড়ক অবরোধ ও পুলিশের
সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ রাউন্ড গুলি ছুরে পুলিশ ।
এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এসময় ১৪ জনকে আটক
করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে পার্বতীপুর
থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেস ট্রেন
নলডাঙ্গা স্টেশনে থামলে ট্রেনের হুজ পাইপসহ
দুইটি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়
অবরোধকারীরা। এ সময় দ্রুত নামতে গিয়ে কয়েক
যাত্রী আহত হন। তবে রেলের নিরাপত্তাকর্মী ও স্থানীয়
জনগণ এবং যাত্রীরা চেষ্টা চালিয়ে দ্রুত আগুন
নিভিয়ে ফেললে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
পরে ট্রেনটি দ্রুত স্টেশন এলাকা ত্যাগ করে চলে যায়।
এদিকে অবরোধের শুরুতে শহরের হরিশপুর বাইপাসে ১৮ দলের
যুগ্ম আহ্ববায়ক আতিকুল ইসলাম রাসেল, শহরের
আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের
সামনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোর্শেদ
ও সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে মহাসড়ক অবরোধ
করে ১৮ দলের নেতাকর্মীরা। এছাড়া বড়াইগ্রামের ধানাইদহ,
রাজ্জাক মোড়, রাজাকারের মোড়, লালপুরের কদিমচিলান,
গুরুদাসপুরের নতুনবাজার, সিংড়ার বাসস্ট্যান্ডে মহাসড়ক
অবরোধ করে।
এর আগে নাটোরের লালপুরের দাইরপাড়া এলাকায়
আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী আসনের মনোনয়নপ্রাপ্ত
বর্তমান এমপি শামসুর রহমান শরিফ ডিলুর
গাড়ি বহরে হামলার ঘটনার পর সেখানে পুলিশ অবস্থান
নিলে বিকেলে অবরোধকারীদের সঙ্গে তাদের
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিকেলে পুলিশ
অবরোধকারীদের সরিয়ে দিতে কমপক্ষে ১৫ রাউন্ড গুলি ছুড়ে।
পুলিশ এ সময় স্থানীয় ব্যবসায়ী আলম মেম্বার, মাহাবুব,
ফরিদ, রজব, আফজাল, হালিম, কৃষক তৌহিদুর রহমান,
নাসির ও পিয়ার আলীসহ ১৪ জনকে আটক করে। নাটোরের
পুলিশ সুপার নাহিদ হোসেন বলেছেন, গুলি নয়, টিয়ারশেল
ছুড়া হয়েছে। ঘটনাস্থলে থাকা নাটোরের অতিরিক্ত পুলিশ
সুপার মিজানুর রহমান বলেছেন, পুলিশের গাড়ি বহরে নিক্ষেপ
করায় এ ঘটনা ঘটেছে। তিনি ১৪ জনকে আটক ও ১০ রাউন্ড
টিয়ারশেল ছুড়ার কথা স্বীকার করেছেন। এদিকে অবরোধে সব
ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র : নতুন বার্তা

29/11/2013

নাটোরে বাসচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ
==============================
Natore : নাটোরে বাসচাপায় আশিক (১০) নামে এক
স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের ঘটনায় দুই ঘণ্টা মহাসড়ক
অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার দুপুরে এ
দুর্ঘটনা ঘটে। আশিক একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায়
নাটোর-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময়
যাত্রীবাহী বাসচাপায় আশিক নিহত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ
এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
সূত্র : অনলাইন

29/11/2013

নাটোরে মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু
=========================
Natore : নাটোর চিনিকলের ব্যাগাজ
ক্যারিয়ারে পড়ে চিনিকলের শ্রমিক আব্দুল ওহাব ( ৩৮)
মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ
দুর্ঘটনা ঘটে।
আব্দুল ওদুদ নাটোর চিনিকলের ব্যাগাজ শ্রমিক পদে কর্মরত
ছিলেন। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিযনের
নেংগুড়িয়া গ্রামের বাসিন্দা। অবরোধের কারণে মিল তিন দিন
বন্ধ থাকার পর শুক্রবার সকালে মিলের ব্যাগাজ
ফেলতে ক্যারিয়ারে (চেইন ওপর) পড়ে যান। গুরুতর আহত
অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নাটোর চিনিকলের
মহাব্যবস্থাপক ( এমডি) আরশাদ হোসেন জানান, অবরোধর
কারণে আভের অভাবে তিনদিন বন্ধ ছিল। সকালে মিল চালু
করার জন্য ব্যাগাজ ক্যারিয়ারে ব্যাগাজ
ফেলতে গিয়ে ক্যারিয়ারে পড়ে আব্দুল ওহাব মারা যান।
সূত্র : অনলাইন

Address

Rajshahi
470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natore,Rajshahi,Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Natore,Rajshahi,Bangladesh:

Share