11/09/2026
বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধে রাত ৮:০০টার পর অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, রাজশাহী -এর উদ্যোগে এলাকাভিত্তিক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিবিবি-৩ রাজশাহী এর কারিগরি টিমের যৌথ পরিচালনায় উপশহর, নিউমার্কেট, সপুরা ও শালবাগান এলাকার শপিং মল ও বিপণি বিতানগুলোতে এই বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে সরকারি নির্দেশ অমান্য করায় ৫ টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।