Rajshahi - রাজশাহী

Rajshahi - রাজশাহী People come from afar in search of livelihood in the run up to that time, had settled on the banks o

সবুজের দেশ, সোনালী ফসলের দেশ, নদীর দেশ আমাদের বাংলাদেশ । কোন শিল্পীর তুলির কৃত্রিম আঁচড়ে নয় ; প্রকৃতির জল-কাদা আর সুবজের বুনানো অপরূপ সৌন্দর্য জুড়ে রয়েছে আমাদের স্বদেশভূমি। পদ্মা , মেঘনা, যমুনার জল ধোয়া শরীরে খাড়া হয়ে আছে অসংখ্য গ্রাম আর ছোট-বড় শহর, বন্দর।

একদা দেশে জীবিকার খোঁজে দূর থেকে ছুটে আসা মানুষেরা দেশীদের ঝাঁকে মিশে পদ্মার তীরের মহাকাল গড়ে যে বসতি গড়েছিল তা থেকেই বতর্মান রাজশাহী মহানগ

রীর জন্ম।

বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের দক্ষিণ পশ্চিমে রাজশাহী একটি বিস্মৃত জেলা। রাজশাহী জেলা র উত্তরে দিনাজপুর ও পশ্চিম বঙ্গের পশ্চিম দিনাজপুর, পশ্চিমে পশ্চিম বঙ্গের মালদহ জেলা, পূর্বে পাবনা ও বগুরা জেলা এবং দক্ষিণ পশ্চিম সীমান্ত ঘেঁষে পদ্মা নদী প্রবাহিত। এই পদ্মা নদী ই রাজমাহীকে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পৃথক করে রেখেছে।


প্রশাসনিক ইউনিট হিসেবে রাজশাহী বিভাগের সৃষ্টি হয় ১৮২৯ খ্রিস্টাব্দে। তখন বিভাগীয় সদর দপ্তর ছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, মালদাহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী এ আটটি জেলা নিয়ে গঠিত ছিল তদানিন্তন রাজশাহী বিভাগ। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত হয়। পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর স্থানান্তরিত হয় জলপাইগুড়িতে। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পুনরায় বিভাগীয় সদর দপ্তর রাজশাহীতে স্থানান্তরিত হয়।

ষাটের দশকের শুরুতে খুলনা বিভাগ সৃষ্টি হওয়ার পূর্বে বর্তমান খুলনা বিভাগের জেলাগুলিও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। খুলনা বিভাগ আলাদা হওয়ার পর থেকেই রাজশাহী অঞ্চলের ৮টি (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরাট) এবং রংপুর অঞ্চলের ৮টি (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়) মোট ১৬টি জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।

গত ৯ মার্চ ২০১০ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর অঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করায় রাজশাহী অঞ্চলের ৮টি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ নতুন রূপ লাভ করে।

08/05/2025

রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। রাজশাহী জেলার আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় এ বিষয়ে জানানো হয়েছে।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, গুটি আম ১৫ মে থেকে বাজারজাত করা যাবে। ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানিপসন্দ ও লক্ষ্মণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বা ক্ষীরশাপাতি, ১০ জুন থেকে ব্যানানা ম্যাংগো ও ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি সংগ্রহ করা যাবে। এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ সারা বছরই পাকা সাপেক্ষ পাড়া যাবে।

16/05/2023
Congratulations Argentina 😍Fifa World Cup 2022 Champion 🥰
18/12/2022

Congratulations Argentina 😍
Fifa World Cup 2022 Champion 🥰

10/10/2022

পাটুল মিনি কক্সবাজার - হালতি বিল | মুসাফির ডট কম ডট বিডি

বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা একটি জনপ্রি...
29/01/2022

বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা একটি জনপ্রিয় দর্শনার্থী আকর্ষণ। এটি ১৯১০ সালে পূর্ব বাংলার প্রাচীনতম এবং প্রথম প্রতিষ্ঠিত জাদুঘর হিসেবে বিবেচিত হয়। রাজশাহী ও নাটোরের রাজারা, বিশেষ করে যুবরাজ শরৎ কুমার রায়, তাদের ব্যক্তিগত সংগ্রহ বরেন্দ্র জাদুঘরে দান করেছিলেন। জাদুঘরটিতে প্রাচীন নিদর্শন এবং পুরাকীর্তিগুলির একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে।

বরেন্দ্র জাদুঘর | মুসাফির ডট কম ডট বিডি

বাংলাদেশে রাস্তাঘাটে প্রচুর ধূলাবালি আর কাদামাটি রয়েছে। রাস্তায় চলতে গেলে আপনার মোটরসাইকেলে ধূলাবালি আর কাদামাটি লাগবেই ...
17/01/2022

বাংলাদেশে রাস্তাঘাটে প্রচুর ধূলাবালি আর কাদামাটি রয়েছে। রাস্তায় চলতে গেলে আপনার মোটরসাইকেলে ধূলাবালি আর কাদামাটি লাগবেই । আর এই ধূলাবালি আর কাদামাটি বাইকের জন্য প্রচুর ক্ষতিকর। তাই মোটরসাইকেল ভাল রাখার জন্য আমাদের মোটরসাইকেলটিকে নিয়মিত পরিষ্কার করা উচিৎ।

কিভাবে আপনার মোটরসাইকেল পরিষ্কার রাখবেন? | Bike Price and Reviews in Bangladesh | motorcyclebd.com

27/09/2021

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সে সমস্ত আমল, যা অল্প হলেও নিয়মিত করা হয়৷
( বুখারী, মুসলিম )

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বাংলাদেশে শিলাইদহ, শাহাজাদপুর ও কালিগ্রাম পরগনাসহ মোট তিনটি জমিদারি ছিল। ভাগবাটোয়ারা স...
07/05/2021

কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের বাংলাদেশে শিলাইদহ, শাহাজাদপুর ও কালিগ্রাম পরগনাসহ মোট তিনটি জমিদারি ছিল। ভাগবাটোয়ারা সূত্রে রবীন্দ্রনাথের ভাগে পড়ে কালিগ্রাম পরগনা।

পতিসর রবীন্দ্র কাচারী বাড়ী | মুসাফির ডট কম ডট বিডি

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার: বদলগাছী উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হলো সোমপুর বিহার বা...
01/05/2021

পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার: বদলগাছী উপজেলা তথা নওগাঁ জেলার সর্বাপেক্ষা গৌরবময় দর্শনীয় স্থান হলো সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার।

পাহাড়পুর বৌদ্ধ বিহার

13/10/2020

জীবনের চরম গোপন কথাটুকু ভাবাবেগের তাড়নায় কখনো প্রকাশ করা উচিত নয়।

- অস্কার ওয়াইল্ড।

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi - রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share