Rajshahi Nursing College - রাজশাহী নার্সিং কলেজ

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • Rajshahi Nursing College - রাজশাহী নার্সিং কলেজ

Rajshahi Nursing College - রাজশাহী নার্সিং কলেজ Rajshahi Nursing College is a renowned institution among the 13 government nursing college in BD ভর্তি তথ্য জানতে কল করুন ০১৫৭১৭০৩৭০৩

🌙 ﷽আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে নিয়ে আসে ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববো...
27/05/2026

🌙 ﷽

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে নিয়ে আসে ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহিমান্বিত বার্তা। এই ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয়— প্রকৃত সফলতা কেবল ভোগে নয়, বরং ত্যাগ ও তাকওয়ার মধ্যেই নিহিত।

হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান কুরবানীর ইতিহাস মানবজাতির জন্য অনন্ত প্রেরণার উৎস। তাঁদের নিঃস্বার্থ আনুগত্য আমাদের শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য সকল স্বার্থ ও অহংকারকে বিসর্জন দিতে।

ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করা যায়। তাই আসুন, এই পবিত্র দিনে আমরা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করি।

স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO), রাজশাহী নার্সিং কলেজ-এর ১৪ তম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

✨ ঈদ মোবারক ✨

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী, ইবাদত ও নেক আমল কবুল করুন এবং আমাদের জীবনকে শান্তি, কল্যাণ ও বরকতে ভরে দিন।

শুভেচ্ছান্তে
মোঃ রাশিদুল ইসলাম
সভাপতি,

মোহাম্মদ রামিম
সাধারণ সম্পাদক,

স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (SWO)
১৪ তম কার্যনির্বাহী পরিষদ
রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী।

অবশেষে, ফাইনাল ম্যাচ এর মধ্য দিয়ে 🏏 নার্সেস প্রিমিয়ার লিগ — সিজন ৩ 🏏🔥এর সফল পরিসমাপ্তি হয়েছে! Rajshahi Nursing College ...
14/05/2026

অবশেষে, ফাইনাল ম্যাচ এর মধ্য দিয়ে 🏏 নার্সেস প্রিমিয়ার লিগ — সিজন ৩ 🏏🔥এর সফল পরিসমাপ্তি হয়েছে!

Rajshahi Nursing College - আয়োজিত ১২ দলীয় এই টুর্নামেন্ট এর সফল পরিসমাপ্তি তে ধন্যবাদ জানায় আয়োজক কমিটি সহ সকল পৃষ্ঠপোষক দের।।

আজকের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল
উদয়ন নার্সিং কলেজ 🆚 এম. রহমান নার্সিং কলেজ।
🪙 টসে জিতে প্রথমে বল করে উদয়ন নার্সিং কলেজ।
⚡ ৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান এর চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় প্রতিপক্ষ কে

🎯 জয়ের লক্ষ্য ছিল ৮১ রান।
💥১০ম ওভারের শেষ বলে ৮১ রান তুলে বিজয়ের হাসি হাসে উদয়ন নার্সিং কলেজ।

আজকের এই ফাইনাল ম্যাচে অতিথি বৃন্দের সরব উপস্থিতি ম্যাচের উত্তেজনা কে আরও দ্বিগুণ করেছে।
উপস্থিত ছিলেন পপুলার শিক্ষা পরিবার থেকে Md Sentu Rahman ভাই, হেলথকেয়ার নার্সিং কলেজ এর এমডি Islam স্যার, পদ্মা নার্সিং ইন্সটিটিউট এর এমডি Shamim Mridha স্যার, Saimum Ahmed ভাই সহ আরও অনেকে,, সকলেই এই আয়োজন এর ভুয়সী প্রশংসা করেছেন, এবং সামনে যাতে আরও বড় পরিসরে এই আয়োজন করা যায় সেই উদ্যোগ গ্রহণ এর জন্য বলেছেন

সমাপনী বক্তব্যে নার্সিং ইন্সট্রাক্টর, Shariful Islam Apu স্যার আয়োজনে কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, এবং এই আয়োজন যাতে ভবিষ্যতে আরও বিস্তৃতি লাভ করে সেদিকে নজর দিতে বলেন।।

ধন্যবাদ জানায় আহবায়ক Shoaib Akhtar ভাই ও Md Atikur Rahman Shovo ভাই কে, যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্ট টি সফল ভাবে শেষ হয়েছে।

✨ আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্...
12/05/2026

✨ আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। আলোচনা, কবিতা ও নাচের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ফ্লোরেন্স নাইটিংগেল–এর জীবনীনির্ভর নাটক “The Lady with the Lamp”, যেখানে ফ্লোরেন্স নাইটিংগেলের ত্যাগ, মানবসেবা ও নার্সিং পেশার প্রতি অসামান্য অবদান সুন্দরভাবে ফুটে ওঠে। শিক্ষার্থীদের চমৎকার অভিনয় ও অংশগ্রহণ, উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। 🌿💙
একইসাথে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত কুরআন তেলাওয়াত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীদের সৃজনশীলতা ও প্রতিভা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। 🏆✨

💙 আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে আজ রাজশাহী নার্সিং কলেজ কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে...
12/05/2026

💙 আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে আজ রাজশাহী নার্সিং কলেজ কর্তৃক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নার্সিং পেশার মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার মহিমাকে তুলে ধরতে দিনব্যাপী আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। ✨
সকল শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌿

🔥 ফাইনাল ম্যাচ ডে! 🏏 স্বপ্ন, পরিশ্রম আর লড়াইয়ের শেষ অধ্যায়—NPL Season 1 Grand Final! 💥🏆 উদয়ন নার্সিং কলেজ 🆚 রাজশাহী নার...
01/05/2026

🔥 ফাইনাল ম্যাচ ডে! 🏏

স্বপ্ন, পরিশ্রম আর লড়াইয়ের শেষ অধ্যায়—NPL Season 1 Grand Final! 💥

🏆 উদয়ন নার্সিং কলেজ 🆚 রাজশাহী নার্সিং কলেজ
কে হবে চ্যাম্পিয়ন? 👑

📅 ২রা মে, ২০২৬
⏰ বিকাল ৪:০০টা
📍রাজশাহী মেডিকেল কলেজ হোস্টেল মাঠ

এটা শুধু খেলা না, এটা গৌরবের লড়াই! 💪🔥
আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।
সবাই চলে আসুন, ইতিহাসের সাক্ষী হোন! 🚀

🔥 ২৯শে এপ্রিল ২০২৬ | Nursing Premier League 🏏টুর্নামেন্টের ৩য় দিন ছিল টানটান উত্তেজনা! 💥 ম্যাচ লাইনআপ 👇🏆 ১ম ম্যাচ: রাজশা...
30/04/2026

🔥 ২৯শে এপ্রিল ২০২৬ | Nursing Premier League 🏏
টুর্নামেন্টের ৩য় দিন ছিল টানটান উত্তেজনা! 💥

ম্যাচ লাইনআপ 👇
🏆 ১ম ম্যাচ: রাজশাহী নার্সিং কলেজ 🆚 নগর নার্সিং কলেজ
🏆 ২য় ম্যাচ: ডায়েবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজ 🆚 গ্লোবাল নার্সিং কলেজ
🏆 ৩য় ম্যাচ: মির্জা নার্সিং কলেজ 🆚 এম রহমান নার্সিং কলেজ

বিএসসি ইন নার্সিং (বেসিক) ১৯ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১৪ তম ব্যাচ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্...
24/04/2026

বিএসসি ইন নার্সিং (বেসিক) ১৯ তম ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১৪ তম ব্যাচ অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অরিয়েন্টেশন ও ছাত্রী হোস্টেল সংক্রান্ত জরুরি কিছু নির্দেশনা

উপাচার্যের আশ্বাসে রাজশাহী নার্সিং কলেজে শাটডাউন সাময়িকভাবে শিথিলরাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ শূন্যতা নিরসনের দাবিতে চল...
22/04/2026

উপাচার্যের আশ্বাসে রাজশাহী নার্সিং কলেজে শাটডাউন সাময়িকভাবে শিথিল

রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ শূন্যতা নিরসনের দাবিতে চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে আজ বেলা ১১টা নাগাদ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব মোঃ জাওয়াদুল হক স্যার কলেজ পরিদর্শন করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন যে, আগামী এক (১) সপ্তাহের মধ্যে কলেজে একজন অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হবে এবং বিষয়টি দ্রুততম সময়ে সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপাচার্যের এই আশ্বাসের প্রেক্ষিতে রাজশাহী নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করছি যে, চলমান শাটডাউন কর্মসূচি ২২শে এপ্রিল, ২০২৬ হতে ২৮শে এপ্রিল, ২০২৬ পর্যন্ত সাময়িকভাবে শিথিল করা হলো। একইসাথে, পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিও উক্ত সময়ের জন্য স্থগিত রাখা হলো।
তবে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে অধ্যক্ষ নিয়োগের কার্যকর পদক্ষেপ বাস্তবায়িত না হলে, পুনরায় কঠোর হতে কঠোরতম কর্মসূচি গ্রহণ করা হবে।
সাধারণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কলেজের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করা হোক।

বিস্তারিত: প্রেস বিজ্ঞপ্তি-৩

📢✊

🚫🔒 অধ্যক্ষ শূন্যতায় থমকে গেছে শিক্ষা—তাই শাটডাউনে রাজশাহী নার্সিং কলেজ!দীর্ঘ প্রায় তিনমাস মাস ধরে অধ্যক্ষ নেই। বারবার স্...
21/04/2026

🚫🔒 অধ্যক্ষ শূন্যতায় থমকে গেছে শিক্ষা—তাই শাটডাউনে রাজশাহী নার্সিং কলেজ!
দীর্ঘ প্রায় তিনমাস মাস ধরে অধ্যক্ষ নেই। বারবার স্মারকলিপি, শান্তিপূর্ণ কর্মসূচি, সংবাদ সম্মেলন—কিছুতেই মেলেনি সমাধান।
অবশেষে আজ সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হয়ে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা প্রদান করে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে।
এটা কোনো গলোযোগ নয়,
এটা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন ✊
⚠️ এখন সিদ্ধান্ত নেয়ার পালা কর্তৃপক্ষের—
সমাধান, নাকি অবিরাম শাটডাউন?

✊📢

Address

Rajshahi Medical College Campus
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Nursing College - রাজশাহী নার্সিং কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajshahi Nursing College - রাজশাহী নার্সিং কলেজ:

Share