রুয়েট ছাত্রদল

রুয়েট ছাত্রদল Voice of Nationalist Students of RUET

This kind of lame MP’s will make BNP joker.
09/04/2026

This kind of lame MP’s will make BNP joker.

28/03/2026

Leader 🫶🏽

মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস কে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে, হচ্ছে - আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফ...
12/03/2026

মাননীয় সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস কে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া হবে, হচ্ছে -
আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।

কিন্তু ১৭৫ মিলিয়নের বাংলাদেশে দেশে যে আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসার ব্যাবস্থা নেই সেটা লজ্জার ব্যাপার।

চিকিৎসাখাতে নির্বাচিত সরকারের অনেক কাজ করতে হবে।

আশা করি তারা তা করতে আরও উদ্যোগী হবেন।

মাননীয় সংসদ সদস্য, (নরসিংদী-৫) প্রকৌশলী মো: আশরাফ উদ্দিন বকুল ভাইকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে জাতীয়তাবাদের আদর্শে উজ্জী...
11/03/2026

মাননীয় সংসদ সদস্য, (নরসিংদী-৫)
প্রকৌশলী মো: আশরাফ উদ্দিন বকুল ভাইকে
ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবীত রুয়েটের ছাত্রনেতারা।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)-এর গর্ব, ইইই '৮৬ ব্যাচের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল ভাই ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি সংসদ সদস্য (MP) হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুয়েটের প্রথম অ্যালামনাই হিসেবে জাতীয় সংসদের সদস্য হওয়ার এই গৌরব আমাদের সবার।

বর্তমানে তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করছেন:

✅ সংসদ সদস্য (MP): নরসিংদী-৫ (রায়পুরা)

✅ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক: বিএনপি কেন্দ্রীয় কমিটি

✅ সদস্য: আহবায়ক কমিটি, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB)

✅ সদস্য সচিব: RUET Alumni Association

দীর্ঘ ৩০ বছর পর রায়পুরার মাটিতে জাতীয়তাবাদী শক্তির এই বিজয় এবং একজন প্রকৌশলীর নেতৃত্বে আগামীর সমৃদ্ধ নরসিংদী দেখার অপেক্ষায় আমরা। উনার এই নতুন যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল।

10/03/2026

Bangladesh Jindabad

07/03/2026

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন 'দল-দীপশিখা'র দ্বিতীয় সংখ্যায় লেখা আহবান-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক (২০১৪-২০২০)  কমিটির উদ্যোগে রাবি ছাত্রদলের সাবেক ...
06/03/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক (২০১৪-২০২০) কমিটির উদ্যোগে রাবি ছাত্রদলের সাবেক সফল সভাপতি Imtiaz Ahmed ভাইয়ের সভাপতিত্বে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রুয়েট ছাত্রদলের সাবেক ত্যাগী নেতা আহমেদ দিনার ভাই, রুয়েট এক্স-জেসিডি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ভাই সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এরা রোজা রমজানের দিনে ইট চুরি করে আর ধর্মের ঠিকাদার হয়ে ঘুরে বেড়ায়। দুর্নীতিবাজ জামায়াত-কর্মীদের ধরে হাজতে দিন।
05/03/2026

এরা রোজা রমজানের দিনে ইট চুরি করে আর ধর্মের ঠিকাদার হয়ে ঘুরে বেড়ায়। দুর্নীতিবাজ জামায়াত-কর্মীদের ধরে হাজতে দিন।

সিলেটের জকিগঞ্জ উপজেলার সরকারি একটি রাস্তা থেকে ইট লুটপাটের ঘটনা ঘটেছে।

১৯৭৯–৮০।স্বাধীনতার পর অস্থির সময় পেরিয়ে দেশ তখন নতুন পথের সন্ধানে। সেই সময় রাষ্ট্রপতি Ziaur Rahman শুধু একটি রাজনৈতিক...
05/03/2026

১৯৭৯–৮০।

স্বাধীনতার পর অস্থির সময় পেরিয়ে দেশ তখন নতুন পথের সন্ধানে। সেই সময় রাষ্ট্রপতি Ziaur Rahman শুধু একটি রাজনৈতিক দল গঠন করেননি, তিনি একটি প্রজন্ম গড়ার পরিকল্পনা করেছিলেন।

১ জানুয়ারি ১৯৭৯ প্রতিষ্ঠিত হয় Bangladesh Jatiyatabadi Chhatra Dal। এটি ছিল কেবল একটি ছাত্রসংগঠন নয়, বরং তরুণদের সংগঠিত করার একটি জাতীয় প্ল্যাটফর্ম।

জিয়া বিশ্বাস করতেন, ভবিষ্যৎ নেতৃত্ব জন্মায় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের করিডরেই তৈরি হয় রাষ্ট্রচিন্তার নকশা। তিনি চাইতেন শিক্ষিত, সচেতন, দেশপ্রেমিক তরুণরা রাজনীতিতে আসুক সংগঠিত আদর্শ নিয়ে।

১৯৭৯–৮০ সময়ে ছাত্রদল দ্রুত সারা দেশে বিস্তার লাভ করে। কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা পর্যায়ে শাখা গড়ে ওঠে। সদস্য সংগ্রহ, আদর্শিক কর্মশালা, জাতীয় ইস্যুতে ছাত্রসমাবেশ—সব মিলিয়ে এটি তরুণদের এক শক্তিশালী সংগঠনে পরিণত হয়।

১৯৯০ সালের গণআন্দোলনেও ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখে। স্বৈরশাসনবিরোধী সংগ্রামে তরুণদের অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করে।

ছাত্রদলের জন্ম ছিল একটি দর্শনের অংশ—বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন।

ক্যাম্পাসের একটি সংগঠন থেকে জাতীয় রাজনীতির প্রভাবশালী শক্তি হয়ে ওঠার এই যাত্রা ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

তারুণ্য যখন আদর্শের সঙ্গে যুক্ত হয়, তখন রাজনীতি শুধু ক্ষমতার খেলা থাকে না, হয়ে ওঠে ভবিষ্যৎ নির্মাণের কর্মশালা।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন—একটি দেশকে সত্যিকার অর্থে শক্তিশালী করতে হলে কৃষির পাশাপাশি প্রযুক্তি ও প্র...
04/03/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন—একটি দেশকে সত্যিকার অর্থে শক্তিশালী করতে হলে কৃষির পাশাপাশি প্রযুক্তি ও প্রকৌশলে দক্ষতা বাড়াতে হবে।

তাঁর সময়ে:
• কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার উপর জোর বাড়ানো হয়
• প্রকৌশল শিক্ষায় ভর্তি বৃদ্ধি পায়
• অবকাঠামো উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের গুরুত্ব বাড়ানো হয়

তিনি চাইতেন বাংলাদেশ যেন কেবল সাহায্যপ্রার্থী দেশ না হয়ে, নিজস্ব দক্ষতায় দাঁড়ানো এক প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত হয়। তাঁর দৃষ্টিতে উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট নয়, মানে ছিল মানবসম্পদ উন্নয়ন।

যেন তিনি বলতে চাইতেন,
“মাটি আমাদের আছে, এখন দরকার মস্তিষ্কের চাষ।”

27/02/2026

চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি বা মাস্তানি করে নেতা হওয়া যায় না। রাজনীতি করে মানুষের ভালোবাসা পেতে চাইলে উদার, পরোপকারী ও দুর্নীতিমুক্ত হতে হয়। নেতা হওয়া মানে শুধু আত্মপ্রচার বা টাকা উপার্জন নয়; নেতা হওয়া মানে জনগণের ভালোবাসা অর্জন করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করা।

ক্ষমতায় যে দলই আসুক, ভালো নেতা মানুষের অন্তরে থেকে যান। গুণ্ডামি করে দুই দিন ক্ষমতায় থাকার চেয়ে জনগণের ভালোবাসা নিয়ে সারাজীবন বিরোধী দলে থাকাও ভালো।

বিএনপি যদি মাঠে-ঘাটে শক্তিশালী হতে চায় এবং আবার ২০ বছর ক্ষমতার বাইরে থাকতে না চায়, তাহলে সকল নেতাকে আগে ভালো মানুষ হতে হবে। যদি তা না পারেন, তবে দল থেকে সরে দাঁড়ান। কয়েকজন নেতার কলঙ্ক আর পুরো বিএনপি সমর্থকরা বহন করতে চায় না।

তারেক ভাই, আপনি দ্রুত চাটুকার, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের দল থেকে বের করে দিন। নইলে হাসিনার মতো পালাতে হতে পারে; এবার হয়তো ১৭ নয়, ৩০ বছরেও দেশে ফেরা সম্ভব হবে না। আমরা বিএনপিকে ভালোবাসি বলেই চোর-ডাকাত নেতাদের সমর্থন করি না। গুণ্ডা-সন্ত্রাসীদের জায়গা জেলখানায়, বিএনপিতে নয়।

আমি একজন সচেতন বিএনপি সমর্থক। আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দলের ভেতরেই এই বার্তা পৌঁছে দিই।

সবার আগে বাংলাদেশ।

Address

RUET
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুয়েট ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share