24/05/2026
পরিবারের সন্ধান চাই: শিশুসহ পরিচয়হীন এক নারীর
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের রুকুনপুর গ্রামে এক পরিচয়হীন মহিলাকে (নারী) ফুটফুটে একটি শিশুসহ পাওয়া গেছে।
বর্তমানে তিনি স্থানীয় গ্রামবাসীর হেফাজতে নিরাপদ আশ্রয়ে আছেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল ওই মহিলা পথ হারিয়ে রুকুনপুর গ্রামে চলে আসেন..তাকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হলে তারা তার পরিচয় জানার চেষ্টা করেন।
কিন্তু মহিলাটি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় নিজের নাম বা বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না।
তিনি অস্পষ্টভাবে কথা বলছেন, যার কারণে তার মূল বাড়ি কোথায় তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে না।
বর্তমানে তাকে রুকুনপুর গ্রামবাসীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।
যোগাযোগের ঠিকানা
যদি কোনো সহৃদয় ব্যক্তি এই নারী ও শিশুকে চিনে থাকেন বা তাদের পরিবারের কোনো সন্ধান জেনে থাকেন, তবে দয়া করে নিচে দেওয়া ঠিকানায় বা নম্বরে অতি দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
স্থান: রুকুনপুর গ্রাম, মিঠাপুর ইউনিয়ন, বদলগাছী, নওগাঁ।
বিঃদ্রঃ: সংবাদটি ফেসবুক বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে অসহায় মা ও শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন।)
#পরিবারের_সন্ধান_চাই #নিখোঁজ_সংবাদ #সন্ধান_চাই #বদলগাছী #নওগাঁ #মিঠাপুর #রুকুনপুর #মানবতা #সাহায্য_করুন