প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation

প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation “প্লাজমা ফাউন্ডেশন " রাজশাহীর গোদাগাড়ী থেকে ২০১৬ সালে এর যাত্রাশুরু করে।

প্লাজমা ফাউন্ডেশন । রাজশাহী জেলার গোদাগাড়ী থানা থেকে ১৫ নভেম্বর ২০১৬ ইং সালে প্লাজমা ফাউন্ডেশন এর যাত্রাশুরু হয় ।
নাম: প্লাজমা ফাউন্ডেশন ।
প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর ২০১৬ইং ।
এটি একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক , সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সুস্থ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরন, স্বেচ্ছায় রক্তদান, এবং বিভিন্ন সেবা ও সচেতনতামূলক কর্মসূচী গ্রহন এবং বাস্তবায়ন করাই এই সংগ

ঠনের লক্ষ ও উদ্দেশ্য।
কর্মসূচীসমূহ:
১। বাংলাদেশের ছাত্র ও যুবকদের স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরন।
২। বিনামূল্যে রক্তের গ্রূপ পরীক্ষা।
৩। রোগীদের স্বেচ্ছায় রক্তদান।
৪। দরীদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান।
৫। গরীব দুস্থদের সহায়তা প্রদান।
৬। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন ও সহায়তা প্রদান।

অসংখ্য ধন্যবাদ প্রিয় মাসুদ ভাই। রিপ্রেজেনটেটিভ বেক্সিমকো ফার্মা লিঃঅতীব জরুরী মূহুর্তে গোদাগাড়ী থেকে রাজশাহী গিয়ে রক্ত দ...
30/04/2026

অসংখ্য ধন্যবাদ প্রিয় মাসুদ ভাই।
রিপ্রেজেনটেটিভ বেক্সিমকো ফার্মা লিঃ
অতীব জরুরী মূহুর্তে গোদাগাড়ী থেকে রাজশাহী গিয়ে রক্ত দান করেছেন।
জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।

22/04/2026
21/04/2026

িনে_পৌর_এলাকার ে_কুকুরে_কামড়_দিয়েছে
কুকুর প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী প্রাণী বটে,কিন্তু দীর্ঘ সময় ধরে গোদাগাড়ীতে কুকুরকে ভাক্সিন দেওয়া হয়না। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আলহামদুলিল্লাহ! জরুরী রক্তের প্রয়োজনে প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation সর্বদা পাশে থাকার চেষ্টা করে।অসংখ্য ধন্যবাদ প...
04/04/2026

আলহামদুলিল্লাহ!
জরুরী রক্তের প্রয়োজনে প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation সর্বদা পাশে থাকার চেষ্টা করে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় রক্ত সৈনিক
Hridoy Khan
তোমার প্রতিদিনের কর্ম ছেড়ে মানবতার সেবক হিসেবে জরুরী মূহুর্তে এই রক্ত দানকে আল্লাহ কবুল করুক।

আমরা প্রতিদিন প্রায় প্রতি ৫টি খাবারের মধ্যে ১টি অপচয় করি, অথচ পৃথিবীর কোটি মানুষ এখনও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।আন্তর্...
01/04/2026

আমরা প্রতিদিন প্রায় প্রতি ৫টি খাবারের মধ্যে ১টি অপচয় করি, অথচ পৃথিবীর কোটি মানুষ এখনও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।

আন্তর্জাতিক জিরো ওয়েস্ট দিবস ২০২৬-এ মূল গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্য অপচয়ের ওপর—যা জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের একটি বড় কারণ। খাদ্য অপচয় কমানো আমাদের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর জলবায়ু কার্যক্রমগুলোর একটি।

আসুন, আমরা সচেতন হই—
যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি, যা আছে তা সঠিকভাবে ব্যবহার করি, এবং কোনো খাবার অপচয় না করি।

 #রক্ত_দান_জীবণ_দানআলহামদুলিল্লাহ, এক অসহায় রোগীকে রক্তদান করলেন প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation এর প্রথম সারির রক্...
31/03/2026

#রক্ত_দান_জীবণ_দান
আলহামদুলিল্লাহ, এক অসহায় রোগীকে রক্তদান করলেন প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation এর প্রথম সারির রক্ত সৈনিক মোঃ আল-আমীন। জাজাকাল্লাহু খাইরান। আল্লাহ কবুল করুক।

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন 🇧🇩বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিআয়োজনে: প্লাজমা ফাউন্ডেশনসহযোগি...
26/03/2026

🇧🇩 মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আয়োজন 🇧🇩
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
আয়োজনে: প্লাজমা ফাউন্ডেশন
সহযোগিতায়: গোদাগাড়ী সেন্ট্রাল হাসপাতাল

📊 কর্মসূচির সারসংক্ষেপ
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজিত মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে প্লাজমা ফাউন্ডেশন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে সর্বমোট ৯০ জন অংশগ্রহণ করেন এবং সবার রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এর মধ্যে ১৫ জন নতুন রক্তদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন, যা ভবিষ্যতে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচিটি বাস্তবায়নে একদল উদ্যমী তরুণ-তরুণী স্বেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

👥 বিশেষ অতিথি ও পরিদর্শন
এই কার্যক্রমটি পরিদর্শন করেন গোদাগাড়ী উপজেলার
ইউএনও, এসিল্যান্ড, ওসিসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতি ও উৎসাহ কর্মসূচিকে আরও অনুপ্রাণিত করেছে।

👥 অংশগ্রহণকারীদের বৈচিত্র্য
৪ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৬৬ বছর বয়সী প্রবীণ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ এতে অংশগ্রহণ করেন।

🧬 রক্তের গ্রুপ অনুযায়ী অংশগ্রহণকারীর সংখ্যা
A+ : ২৩ জন
A- : ১ জন
B+ : ৩৪ জন
B- : ১ জন
AB+ : ৭ জন
O+ : ২১ জন
O- : ৩ জন

📍 অংশগ্রহণকারীদের এলাকা
গোদাগাড়ী পৌরসভা ও গ্রামীণ এলাকা ছাড়াও মোহনপুর (রাজশাহী), চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভা এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকেও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

❤️ বিশেষ দিক
শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ—সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সফল করে তুলেছে। অনেকেই স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নাম নিবন্ধন করেছেন, যা মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচির সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম এর ৭ নং কেন্দ মেডিকেল মোড় দক্ষিণপাড়া মসজিদের  শিক্ষক মোঃ শিহাব উদ্দিন ভাইকে আনুষ্ঠা...
22/03/2026

মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম এর ৭ নং কেন্দ মেডিকেল মোড় দক্ষিণপাড়া মসজিদের শিক্ষক মোঃ শিহাব উদ্দিন ভাইকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হলো।

21/03/2026

🌙✨ ঈদের দিন সামাজিক ও নিরাপত্তা করণীয় ✨🌙

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ যেন নিরাপদ ও সবার জন্য সুখকর হয়—সেজন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

🤝 সামাজিক করণীয়
• আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন
• অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিন
• শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হোন
• সামাজিক শালীনতা ও ভদ্রতা বজায় রাখুন

🛡️ নিরাপত্তা করণীয়
• ভিড়পূর্ণ স্থানে সতর্ক থাকুন, নিজের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন
• বাড়ি ফাঁকা রেখে গেলে দরজা-জানালা ভালোভাবে তালাবদ্ধ করুন
• অপ্রয়োজনে আতশবাজি বা ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে বিরত থাকুন
• যাতায়াতের সময় ট্রাফিক নিয়ম মেনে চলুন
• 🚗⚠️ স্পিড লিমিট মেনে যানবাহন চালান—অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ
• অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে স্থানীয় প্রশাসনকে জানান

💡 সবার জন্য বার্তা
সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে একটি নিরাপদ ও আনন্দময় ঈদ উপহার দিতে।

🌟 ঈদ মোবারক 🌟

— প্লাজমা ফাউন্ডেশন

21/03/2026

🌙✨ পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ✨🌙

প্লাজমা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এই পবিত্র দিন আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। সকলের জীবনে আসুক আনন্দ, ভালোবাসা ও কল্যাণ।

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে—ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে উদযাপন করি মানবতার এই মহোৎসব।

🌟 ঈদ মোবারক 🌟

— প্লাজমা ফাউন্ডেশন

Address

Mohishalbari
Rajshahi
6290

Alerts

Be the first to know and let us send you an email when প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্লাজমা ফাউন্ডেশন- Plasma Foundation:

Share

Category