16/12/2024
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম পিএইচডি থিসিসের স্মৃতি
বাঙালি বহুভাষাবিদ ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ-এর তত্ত্বাবধানে সম্পাদিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম পিএইচডি থিসিসের একটি ছবি
থিসিসের শিরোনাম ছিল:
“মধ্যযুগের বাংলা কাব্যে হেয়াত মামুদ”
(“Special Studies in Heyat Mamud, A Poet of Bengali Literature in the Eighteenth Century, A.D.”)
গবেষক ছিলেন ড. মযহারুল ইসলাম, যিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকাচারবেত্তা, লেখক, গবেষক, শিক্ষাবিদ, লোকতাত্ত্বিক, লোকবিজ্ঞানী, কবি-কথাশিল্পী ও সংগঠক। তাঁর অনন্য অবদান বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয়।
ড. মযহারুল ইসলাম-এর পরিচিতি:
সিনিয়র প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রাক্তন অধ্যাপক ও সভাপতি, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাক্তন ডীন, কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলা একাডেমি
তাঁর গবেষণা, একাডেমিক নেতৃত্ব ও সাহিত্যিক অবদান আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস।