আদ-দাওয়াহ ইসলামী ফাউন্ডেশন Ad-Dawah Islamic Foundation

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • আদ-দাওয়াহ ইসলামী ফাউন্ডেশন Ad-Dawah Islamic Foundation

আদ-দাওয়াহ ইসলামী ফাউন্ডেশন  Ad-Dawah Islamic Foundation একটি অরাজনৈতিক সমাজসেবামূলক,ইসলামিক কাজে নিয়োজিত এবং দুঃস্থ মানুষদের সহায়তাকারী সংগঠন।

আলহামদুলিল্লাহ, আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে ও যুবক ভাইদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল-২৬ সফলভাবে সম্পন্ন...
19/03/2026

আলহামদুলিল্লাহ, আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে ও যুবক ভাইদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা শ্রম,মেধা ও ডোনেশন দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ, মহান আল্লাহ তায়ালা আপনাদের সর্বোত্তম প্রতিদান দান করুন।❤️

লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত হাদিসে পাওয়া যায়। সেগুলো হলো—(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। (২) নাতিশীতোষ...
13/03/2026

লাইলাতুল ক্বদরের রাতটি চেনার কিছু আলামত হাদিসে পাওয়া যায়। সেগুলো হলো—

(১) রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
(২) নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
(৩) মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
(৪) সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
(৫) কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
(৬) ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
(৭) সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

[সহীহ বুখারী, হাদিস : ২০২১, সহীহ মুসলিম, হাদিস : ৭৬২]

অনেকেই মনে করেন রমযানে শুধু দিনের বেলায় গুনাহ থেকে বেঁচে থাকলে হবে। ফলে তারা ইফতারের পর বা তারাবীহর পর আড্ডাবাজিসহ বিভিন...
12/03/2026

অনেকেই মনে করেন রমযানে শুধু দিনের বেলায় গুনাহ থেকে বেঁচে থাকলে হবে। ফলে তারা ইফতারের পর বা তারাবীহর পর আড্ডাবাজিসহ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে পড়েন। এসব থেকেও দূরে থাকতে হবে।

[বই : আমার রমযান প্রস্তুতি, পৃ. ২৩]

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও ...
12/03/2026

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূল (ﷺ) বলেন, ❝কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!❞ - (সুনানে ইবনে মাজাহ : ১৬৯০)

তারা কারা? রাসূল (ﷺ) বলেন, ❝যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।❞ - (সহিহ বুখারী : ১৯০৩)

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি!

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূল (ﷺ) বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূল (ﷺ) বলেন, ❝যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।❞ - (সুনানে আবু দাউদ : ৪৮০০)

লেখা : সংগৃহীত

27/01/2026

মাসিক ইসলাহি বৈঠক-২০২৬
🎙মাওলানা মো:রুহুল আমিন (মুহাদ্দিস,হানাইল কামিল মাদরাসা)

🌙 তুহফায়ে রামাযান ২০২৬ (জয়পুরহাট জেলার সাহারী ও ইফতারের সময়সূচী)🔴০১ রমযান: ১৯ফেব্রুয়ারী (চাঁদ দেখার উপর নির্ভরশীল)🔴 রোজ...
25/01/2026

🌙 তুহফায়ে রামাযান ২০২৬ (জয়পুরহাট জেলার সাহারী ও ইফতারের সময়সূচী)
🔴০১ রমযান: ১৯ফেব্রুয়ারী (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
🔴 রোজ: বৃহস্পতিবার
◼ হিজরী: ১৪৪৭, খৃস্টাব্দ: ২০২৬

🔰 রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
🔴 ‘সূর্যাস্তের সাথে সাথে ছায়েম ইফতার করবে।’ (বুখারী, মিশকাত হা/১৯৮৫)

🇧🇩 সৌজন্যে: বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ

“সাহরী ও ইফতারের সময়সূচী” শেয়ার করে অপরকে জানতে সহযোগিতা করুন।

#সাহরী #ইফতার #রমজান

আপনার রক্তে হাসবে কেউ, জীবন পাবে নতুন ঢেউ।আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর এডমিন প্যানেলের মেম্বার Aman Ullah ভাই , হার্ট...
25/01/2026

আপনার রক্তে হাসবে কেউ, জীবন পাবে নতুন ঢেউ।
আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর এডমিন প্যানেলের মেম্বার Aman Ullah ভাই , হার্ট সার্জারি অপারেশনের এক রোগীকে রক্তদান করলেন,আলহামদুলিল্লাহ ❤️
রক্তদানের তারিখঃ.২৪-০১-২০২৬ইং
🩸 রক্তের গ্রুপঃO+
💌 রক্তদাতা-মো:আমান উল্লাহ
📲 রক্তদাতা সংগ্রহকারী:বিনাই ইসলামী যুব ফাউন্ডেশন কতৃপক্ষ
🏨 রক্তদানের স্থান: Combined Military Hospital, CMH Dhaka
🤲সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন।
"জাজাকাল্লাহু খাইরান"
(অর্থ: আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন।)

​"হে আল্লাহ! এই রক্তদাতার শরীরকে সুস্থ রাখুন, তার এই দানকে কবুল করুন এবং এর উছিলায় তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। আমিন।"

#বিঃদ্রঃআমাদের_এ_ছবি_লোক_দেখানোর_জন্য_নয়_নতুনদের_রক্তদানে_উৎসাহিত_করার_জন্য

24/01/2026

নাশিদ গাইছেন আমাদের সুপরিচিত,বিনাই পশ্চিম পাড়া ঈদগাহ মাঠের সাবেক খতীব মাওলানা মো: খলিলুর রহমান।

আলহামদুলিল্লাহ, আমাদের আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে মাসিক ইসলাহি বৈঠক সফলভাবে সম্পন্ন হলো। আমরা বিশ্বাস করি— ...
23/01/2026

আলহামদুলিল্লাহ, আমাদের আদ-দাওয়াহ্ ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে মাসিক ইসলাহি বৈঠক সফলভাবে সম্পন্ন হলো। আমরা বিশ্বাস করি— এই ইসলাহি বৈঠক হবে এমন একটি প্ল্যাটফর্ম, যা প্রজন্মকে আলোর পথে চালিত করবে, ইসলামি আদর্শে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।

ইসলাহি বৈঠকের মূল উদ্দেশ্য:-
১.আত্মসংযম শিখানো: নিজের রাগ, লোভ এবং নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করার কৌশল জানা।
২.​নৈতিক শিক্ষা: দৈনন্দিন জীবনে সততা, বিনয় এবং অন্যের প্রতি সহমর্মিতা চর্চা করা।
৩.​মানসিক প্রশান্তি: অস্থির জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে মনের শান্তি খুঁজে পাওয়া।
৪.​আদর্শ সমাজ গঠন: যখন ব্যক্তি নিজে সংশোধিত হয়, তখন তার প্রভাব পরিবার ও সমাজেও পড়ে।

আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন এবং ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এর ধারাবাহিকতা বজায় রাখার তাওফিক দান করুন।
ছবিতে:- Md Tanvir Ahammed

Address

বিনাই, ক্ষেতলাল, জয়পুরহাট
Rajshahi
5940

Telephone

+8801650025286

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদ-দাওয়াহ ইসলামী ফাউন্ডেশন Ad-Dawah Islamic Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আদ-দাওয়াহ ইসলামী ফাউন্ডেশন Ad-Dawah Islamic Foundation:

Share

Category