কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব, বদলগাছী,নওগাঁ।

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব, বদলগাছী,নওগাঁ।

কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব, বদলগাছী,নওগাঁ। "KJSUC"
নিবন্ধন নম্বর: যু উ অ-১৩০৫৬/নওগাঁ-৬৮

 #ফুটবলখেলাধুলায় অংশগ্রহণ কেবল বিনোদনই নয়, আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে৷ ফুটবল খেলা আপনাকে শেখাবে সমন্বয় এবং ...
15/01/2023

#ফুটবল

খেলাধুলায় অংশগ্রহণ কেবল বিনোদনই নয়, আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে৷ ফুটবল খেলা আপনাকে শেখাবে সমন্বয় এবং চারপাশ সম্পর্কে সচেতন থাকতে৷ দলগত কাজ, প্রখর মনোযোগ, কঠোর শৃঙ্খলাবোধ ও টিকে থাকার মতো সংগ্রাম করতে শেখাবে৷ এর ফলে বেড়ে যাবে আত্মবিশ্বাস, মনের জোর৷ কেবল খেলার সময় নয়, এই গুণগুলোর অর্জন আপনার জীবনকে গড়ে তুলতে সাহায্য করবে৷
|
তাই ফুটবল খেলুন_
ছোটদের ফুটবল খেলতে উৎসাহী করুন৷ একসময় পাড়ায়-পাড়ায় বা গ্রামে-গ্রামে, স্কুলে-স্কুলে যে টুর্নামেন্ট হতো—সেই ঐতিহ্য ফিরিয়ে আনুন৷

 #বৃক্ষরোপণবৃক্ষরোপণ হল বেশি বেশি গাছ লাগানো। সবুজ গাছ, সবুজ প্রাণ, সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। অর...
14/01/2023

#বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ হল বেশি বেশি গাছ লাগানো। সবুজ গাছ, সবুজ প্রাণ, সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। অর্থাৎ গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। আমাদের দৈনিক জীবনে গাছ নানা ভাবে ব্যবহৃত হয়। বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। এটি আমাদেরকে খাদ্য ও ফল সরবরাহ করে। ফল থেকে আমরা খাদ্যপ্রাণ পাই। গাছ থেকে আমরা কাঠ পাই। এই কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি, আসবাবপত্র, নৌকা ইত্যাদি তৈরি করে থাকি। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ খুবই জরুরী। বিশ্বের তাপমাত্রা দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে তার ভূখণ্ডের ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশের ভূখণ্ডের ২৫% থেকে অনেক কম পরিমাণ বনভূমি আছে।
তাই দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে।

31/12/2022
হ্যা, অবশ্যই! সমাজে রয়েই থাকে অসহায়, দারিদ্র্য, শীতার্ত যারা কিনা কারোর দোরগোড়ায় গিয়ে বলতে পারেনা, নিজের বিবেকের কাছে ছো...
29/12/2022

হ্যা, অবশ্যই! সমাজে রয়েই থাকে অসহায়, দারিদ্র্য, শীতার্ত যারা কিনা কারোর দোরগোড়ায় গিয়ে বলতে পারেনা, নিজের বিবেকের কাছে ছোট হতে চায়না। তারা কষ্ট সহ্য করে চুপ করেই রয়ে যায়।

আর সেখানে আমরাই এসব দিকের উপর নির্ভর করে সমাজ থেকে তাদের চিহ্নিত করে সুবিধা প্রদানে অব্যাহত আছি এবং থাকবো।

#শীতবস্ত্র

উদ্যোগে: কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব।

 #শীতবস্ত্রদরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের ...
24/12/2022

#শীতবস্ত্র

দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষের দায়িত্ব।

কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ২১/১২/২০২২ খ্রি. #প্রকাশিত- দৈনিক উত্তরা প্রতিদিন (পত্রিকা)।ন...
20/12/2022

কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

২১/১২/২০২২ খ্রি.
#প্রকাশিত- দৈনিক উত্তরা প্রতিদিন (পত্রিকা)।

নওগাঁর বদলগাছীতে কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল তিন টার দিকে কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর আয়োজনে কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী খুকি আরা বলেন, “অ্যনেক দ্বারে দ্বারে ঘুরিচি কেউ কম্বল দ্যায়নি। এই ঠান্ডাত কম্বলডা প্যায়ে ভালো হলো। অনেক ভালো থ্যাকো তোমরা।”

কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মো. রানা হামিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালুভরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বজলুর রশিদ, সাবেক মেম্বার হুমায়ুন রশিদ (বুলবুল), ক্লাবের সহ-সভাপতি অনুকুুল দেবনাথ, সহ-সম্পাদক রুজেল হোসেন'সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক বিভিন্ন গ্রামের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। #

20/12/2022

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।...

২০ ডিসেম্বর ২০২২
20/12/2022

২০ ডিসেম্বর ২০২২

"কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব" এর উদ্যোগে কিশোর'দের মাঝে ফুটবল বিতরণ।
17/12/2022

"কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব" এর উদ্যোগে কিশোর'দের মাঝে ফুটবল বিতরণ।

13/12/2022

সকলের সহযোগিতায় "যুব সমাজ"
উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যাবে সমাজকে ।।

Address

Badalgachhi, Naogaon
Rajshahi
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব, বদলগাছী,নওগাঁ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব, বদলগাছী,নওগাঁ।:

Share

Category