11/06/2026
প্রেস বিজ্ঞপ্তি:-
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান~
বিশ্ব পরিবেশ দিবস ০৫ ই জুন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপী সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি (৫ জুন–১১ জুন) ২০২৬ এর অংশ হিসেবে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখা-এর উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে কলেজ শাখার সভাপতি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
বার্তাপ্রেরক
মুহা. মাসুম বিল্লাহ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী সরকারি কলেজ শাখা।