21/08/2021
বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্ক।
২০০৪ সালের এই দিনে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করে দেশের ইতিহাসে কালো অধ্যায় রচনা করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়।
নেতারা মর্মান্তিক ওই ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, প্রতিহিংসার কোনো রাজনীতি কখনো কল্যাণ বয়ে আনতে পারে না। এই সকল প্রতিহিংসার রাজনীতির কারণেই রাষ্ট্র ও সমাজে আজ এক ধরনের বন্ধ্যাত্ব সৃষ্টি হয়েছে। যার দায় তৎকালীন বিএনপি সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা এড়াতে পারে না।