রায়পুর, লক্ষ্মীপুর । Raipur, Lakshmipur

রায়পুর, লক্ষ্মীপুর । Raipur, Lakshmipur Raipur (Bengali: রায়পুর) is an upazila in Lakshmipur District, Chittagong Division, Bangladesh.

It is surrounded by the upazilas of Faridganj, Ramganj, Lakshmipur Sadar, Mehendiganj and Haimchar, and on the west by the Megna River.

30/03/2022
পৌরবাসীর জন্য সুখবর, সুখবর, সুখবর----------------------------------------------------------রায়পুর পৌরসভার সুযোগ্য মেয়র জ...
08/09/2021

পৌরবাসীর জন্য সুখবর, সুখবর, সুখবর
----------------------------------------------------------
রায়পুর পৌরসভার সুযোগ্য মেয়র জনাব গিয়াস উদ্দীন রুবেল ভাট এর নির্দেশে আগামী ১০-০৯-২০১২ তারিখ হইতে পৌরসভার জনগনের সুবিধার্থে স্বল্প মুল্যে এম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

সৌজন্যেঃ রায়পুর পৌরসভা কার্যালয়,লক্ষ্মীপুর।

রায়পুর উপজেলা :রায়পুর বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।উপজেলার ইতিহাস : ১৮৭৭ সালে রায়পুর থানায় রুপান্...
30/04/2021

রায়পুর উপজেলা :

রায়পুর বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা।

উপজেলার ইতিহাস : ১৮৭৭ সালে রায়পুর থানায় রুপান্তরিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়।
উপজেলার নামকরণ: ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর ও তালুকদার মোহন রায় এর নামানসারে রায়পুর নাম করণ করা হয়।

সীমানা : উত্তরে চাঁদপুর জেলার হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলা, পশ্চিমে
মেঘনানদী ও বরিশাল জেলার হিজলা উপজেলা এবং দক্ষিণে লক্ষ্মীপুর সদর উপজেলা।

আয়তন : ২০১.৩২ বর্গ কিলোমিটার ।

অবস্থান : ২২.৫৩ এবং ২৩.০৪ উত্তর অক্ষাংশে ও ৯০.৩৮ এবং ৯০.৫০ দক্ষিনাংমে ।

ভূ-প্রকৃতি : অধিকাংশ সমতল ভূমি ।

উলে¬খযোগ্য নদী : মেঘনা ও ডাকাতিয়া নদী ।

বনাঞ্চল : বেড়ী বাঁধ বনায়ন ও সড়ক ও জনপথ নবায়ন সংযোগ সড়ক বনায়ন।

জনসংখ্যা : ২,৭৫,১৬০ জন ২০১১ ইং আদম শুমারী অনুযায়ী।

ইউনিয়নের সংখ্যা : ইউনিয়ন ১০টি। (১) উত্তর চর আবাবিল, (২) উত্তর চর বংশী, (৩) চর মোহনা, (৪)সোনাপুর
ও নাম (৫) চরপাতা, (৬) কেরোয়া, (৭) বামনী,(৮) দক্ষিণ চর বংশী, (৯) দক্ষিণ চর আবাবিল, (১০) রায়পুর।

পৌর সভার সংখ্যা : পৌর সভার সংখ্যা ১ টি, নাম রায়পুর পৌর সভা , প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে ।
১ম নির্বাচিত পৌর মেয়র জনাব রফিকুল হায়দার বাবুল পাঠান , ২য় জনাব এ বি এম জিলানী এবং ৩য় জনাব এ বি এম জিলানী ৪র্থ ও বর্তমান জনাব ইসমাইল হোসেন খোকন।

শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাঃ
(ক) কলেজ :
(১) সরকারী -১টি, (২) বেসরকারী -৩টি, (৩) স্কুল ও কলেজ (যৌথ)-১টি।
(খ) উচ্চ বিদ্যালয় - ২৮টি, মাদ্রাসা - ২০টি ।
(গ) প্রাথমিক বিদ্যালয়ঃ
(১) সরকারী -৮৪টি, (২) বে-সরকারী (রেজিঃ)- ২৯ টি, (৩) বেসরকারী
(নন রেজিঃ) -০৭টি, (৪) কিন্ডার গাটেন -৪৬টি, (৫) এনজিও স্কুল -৭৯টি।

আর্থিক প্রতিষ্ঠান : (ক) ব্যাংক-১৬টি, (খ) বীমা -২৮টি, (গ) মাল্টি পারপাস - ০৭ টি।

ধর্মীয় প্রতিষ্ঠান : (ক) মসজিদ-৩৮২টি, (খ) মন্দির -০৯টি,(গ) গীর্জা- নাই,(ঘ) এতিমখানা-৭ টি।

বিশিষ্ট ব্যক্তিত্ব :

(ক) মাননীয় সংসদ সদস্যবর্গঃ
১ম সংসদ : জনাব মোহাম্মদ উল্যা,
২য় সংসদ : এ্যাডভোকেট ইসমাইল হোসেন,
৩য় সংসদ : জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী,
৪র্থ সংসদ : জনাব মোঃ খোরশেদ আলম চৌধুরী,
৫ম সংসদ : জনাব মোহাম্মদ উল্যা,
৬ষ্ঠসংসদ : ১৫ ফেব্রুয়ারী/৯৬, জনাব আবুল খায়ের ভূঁইয়া,
৭ম সংসদ :বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব হারুন-অর রশিদ,
৮ম সংসদ : বেগম খালেদা জিয়া, উপ-নির্বাচনে জনাব আবুল খায়ের ভূঁইয়া,
৯ম সংসদ : জনাব আবুল খায়ের ভূঁইয়া ,
১০ ম সাংসদ : জনাব মোঃ নোমান ।
১১দশ বর্তমান সাংসদ :জনাব, শহীদ ইসলাম পাপুল।(কুয়েত কারাগারে আটক)

(খ) উপজেলা চেয়ারম্যান বৃন্দঃ
১ম :উপজেলা চেয়ারম্যান: জনাব মোঃ তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী ।
২য় :উপজেলা চেয়ারম্যান : জনাব মোঃ ফজলুল করিম ।
৩য় : জনাব মোঃ তোজাম্মেল হোসেন দুলাল চৌধুরী ।
৪র্থ: উপজেলা চেয়ারম্যানঃ জনাব মো: আলতাফ হোসেন হাওলাদার মাস্টার।
৫ম: বর্তমান উপজেলা চেয়ারম্যানঃআলহাজ্ব অধ্যক্ষ জনাব, মামুনুর রশিদ।

ঐতিহাসিক স্থান :
রায়পুরের একটি চিত্তাকর্ষক স্থান হাজীমারা সুইজগেট। এছাড়াও রয়েছে এশিয়ার বিখ্যাত রায়পুর ফিসারী। রায়পুরের ৪নং সোনাপুর ইউনিউনয়ের রাখালিয়া বাজারে অবস্থিত নোয়াখালী টেক্সটাইল মিলস। সুতা উপাদনের জন্য এটি একসময় বিখ্যাত ছিল। বর্তমানে এটি বেঙ্গল সু মিলস লিমিটেড পরিচালনা করে। এছাড়া ঐতিহাসিক জ্বীনের মসজিদ, প্রাচীন রায়পুর বড় মসজিদ, মিয়া বাড়ী জামে মসজিদ, বুড়া মিয়া সাহেবের বাড়ী, নতুন বাজার বড় মসজিদ ইত্যাদি স্থাপনা রয়েছে।

যোগাযোগ ব্যবস্থা :
(১) পাকা সড়ক -২১৩ কিঃ মিঃ
(২) আধা পাকা সড়ক - ৩৭ কিঃ মিঃ
(৩) কাঁচা সড়ক -৪৩৩ কিঃমিঃ,
(৪) বাঁধের উপর সড়ক - ২৪.৬০ কিঃ মিঃ,
(৫) ব্রীজ-৭১টি ।
(৬) বেলী ব্রীজ -০১টি,
(৭) কালভাট ৩০০টি ।


প্রখ্যাত ব্যক্তিত্ব:
জনাব মোহাম্মদ উল্যা (বাংলাদেশ প্রাক্তন রাষ্ট্রপতি),
মেজর জেনারেল (অবঃ) ডাঃ এ এস এম মতিউর রহমান(তত্ত্বাবধায়ক সরকাররের সাবেক উপদেষ্টা),
জনাব এ্যাডভোকেট ইসমাইল হোসেন (গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের সাবেক প্রতিমন্ত্রী) ,
জনাব কে এম নাজমুল আলম সিদ্ধিকী (সাবেক সচিব),
জনাব হাফেজি হুজুর (জাতীয় নেতা ও ইসলামী চিন্তাবিদ),
জনাব হারুনুর রশিদ (ক্রিয়া সংগঠক , বাংলাদেশ ফুটবল ফেডারেশন'র সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আবাহনী ক্লাব'র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক , সাবেক এমপি লক্ষীপুর-২ (রায়পুর) আসন , ধানমন্ডি ক্লাব'র বর্তমান সভাপতি),
ডাঃ তোফায়েল আহম্মদ ( সাবেক অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ ),
জনাব ডাঃ আব্দুল হাই ( ভাষা সৈনিক ও বাংলাদেশ মেডিক্যাল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা্ ),
আওলাদে রাসুল (সাঃ) সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল মাদানী ( খতিব , আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্রগ্রাম),
মরহুম ওয়াজী উল্যা (র) (প্রতিষ্ঠাতাঃ লামচরী কাঃ ফাযিল মাদ্রাসা)
অধ্যাপক দিলদার হোসেন ( সাবেক অধ্যাপক , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ),
জনাব মো : বেল্লাল হোসেন ভুইয়া ( সমবায় সংগঠক, মিল্ক ভিটা'র সাবেক ব্যবস্হাপনা পরিচালক , রায়পুর রুস্তম আলী কলেজ , রায়পুর সামছুন নাহার উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা ) ,
জনাব কাজী ফরুকী ( প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ঢাকা কর্মাস কলেজ এবং প্রতিষ্ঠাতা রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ ),
জনাব শাহ আলম ( যুগ্ম সচিব,শিক্ষা মন্ত্রনালয় )
জনাব মাহমুদ হোসেন ( যুগ্ম সচিব, কৃষি মন্ত্রনালয়),
ডা. এহসানুল কবির জগলুল (সরকারি মালিকানাধীন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসক )
জনাব মোহাম্মদ আলী খোকন ( বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ) ,
জনাব আলী হায়দর চৌধুরী ( বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ) ,
জনাব এ টি এম নুরুল আমিন ( সাবেক অধ্যক্ষ , পুরানাপল্টন গালর্স কলেজ ) ।

ধন্যবাদ ।
সংগ্রহিত

লক্ষ্মীপুর জেলা এবং রায়পুর থানার ফায়ার ষ্টেশনের গুরুত্বপূর্ণ নাম্বারঃ
29/04/2021

লক্ষ্মীপুর জেলা এবং রায়পুর থানার ফায়ার ষ্টেশনের গুরুত্বপূর্ণ নাম্বারঃ

Address

Raipur
3710

Alerts

Be the first to know and let us send you an email when রায়পুর, লক্ষ্মীপুর । Raipur, Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share