12/09/2026
কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল....
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাসেল সহ কয়েকজনের উপর গতকাল রাতে দেশীয় ও বিদেশী অস্ত্র সহ অতর্কিত সন্ত্রাসী হামলা করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতা সহ আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি মিনারুল গ্রুপ।
হামলায় নেতাকর্মীদের ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় সন্ত্রাসী বাহিনী, এছাড়াও মিজান ভাইয়ের অফিস ও ইউনিয়ন সভাপতি রাসেলসহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করেন।
এ বিষয়ে গতকাল কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জামাল উদ্দিন এলাকা পরিদর্শন করে মামলা নিলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়ায় ব্যস্ত।
এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা আজ বিকাল পাঁচটায় কুষ্টিয়া বড়বাজার থেকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। শহরের এন এস রোড প্রদক্ষিণ করে শহরের পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি করা হয়।
মিছিলের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ তার বক্তব্যে এই হামলার তীব্র নিন্দা জানান। অনতিবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহ্বান করেন। পাশাপাশি তাদের কাছে যেসকল অস্ত্র রয়েছে সেগুলোও উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার , সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মুফতি হাবিবুল্লাহ বেলালী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাওলানা রেজাউল করিম প্রমুখ।