30/06/2026
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
"জুলাই থেকে জাগরণ, জাগরণ থেকে নির্মাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদকে এবং সম্মান জানাচ্ছি আন্দোলনে আহত সকল যোদ্ধাকে। তাদের আত্মত্যাগ, সাহস ও আপসহীন সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র নির্মাণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করাই জাতীয় ছাত্রশক্তির অঙ্গীকার। এই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ছাত্রশক্তি জুলাই মাসব্যাপী দেশব্যাপী নিম্নোক্ত কর্মসূচিসমূহ ঘোষণা করছে:
০১. রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর জিয়ারত।
০২. ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে সংহতি সমাবেশ।
০৩. বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে জুলাইয়ের গান, কবিতা, পথনাটক ও মূকাভিনয়ের সমন্বয়ে সাংস্কৃতিক আয়োজন।
০৪. দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে জুলাইয়ের আলোকচিত্র এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী।
০৫. দেশব্যাপী জাতীয় ও স্থানীয় পর্যায়ে "জুলাইয়ের গল্প, কবিতা, ছবি ও এনিমেশন" প্রতিযোগিতা।
০৬. জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেশের সর্বত্র আলোচনা সভা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতিচারণ অনুষ্ঠান।
০৭. জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল।
০৮. জুলাই কনফারেন্স আয়োজন।
০৯. জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত।
১০. দেশব্যাপী শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
১১. শহীদদের স্মরণে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন।
১২. অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।
১৩. জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দের ভিজ্যুয়াল ডকুমেন্টেশন
জাতীয় ছাত্রশক্তি দেশের সকল ছাত্র-ছাত্রী, তরুণ সমাজ এবং গণতন্ত্রপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে-জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অভিযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন।