05/06/2026
আজ ৪ জুন ২০২৬ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়া জেলার আহবায়ক এম এস এ মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান মাহমুদ সঞ্চালনায় "জুলাই শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং উপহার বিতরণী ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, "জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সাকিব মাহাদী, জাতীয় নাগরিক পার্টি এমসিপি বগুড়া জেলার আহ্বায়ক কমিটির, যুগ্ন আহবায়ক, ডাক্তার এনামুল হক বাবু বিশ্বাস, আব্দুল্লাহিল বাকী, জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ বাপ্পি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডঃ ইজাজ আল ওয়াসি জিম, যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন শান্ত , মোঃ আব্দুস সবুজ সুমন মোঃ রুহুল আমিন মোঃ খোকন মাহমুদ অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর, সাংগঠনিক সম্পাদক, মাইনুল ইসলাম, মশিউর রহমান বিপু, জাতীয় ছাত্র-শক্তি বগুড়া জেলা আহবায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন জাতীয় নাগরিক পার্টি মনোনীত বগুড়া সদর উপজেলার মনোনীত প্রার্থী। সদস্য সচিব মোঃ সৈকত আলী অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এরপর জুলাই শহীদদের কারণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ করা হয়। জুলাই শহীদদের পরিবারের সাথে আলোচনা করা হয় তাদের খোঁজ খবর নেওয়া হয় তাদের মাঝে কিছু কুরবানীর গোশত উপহার দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে উজ্জল সাহেব উনাদের বর্তমান সময়ের সমস্যাগুলো তুলে ধরেন।