Bogra, বগুড়া

Bogra, বগুড়া Bogra, বগুড়া

বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের সবচাইতে উন্নত শহর ও একটি প্রশাসনিক অঞ্চল। বগুড়া সমগ্র উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে উন্নত জেলা। আবার সাক্ষরতার হার বেশি হওয়ায় এই জেলাকে শিক্ষা নগরী বলা হয়। রাজশাহী বিভাগীয় শহর হলেও অর্থনৈতিক ভাবে বগুড়ার চেয়ে রাজশাহী পিছিয়ে আছে। রাজশাহী বিভাগীয় শহর হলেও সেখানের মানুষের জীবন যাত্রার মান বগুড়ার মানুষের চেয়ে পিছিয়ে আছে। তার বাস্তব প্রম

াণ বগুড়া শহরে আজ থেকে ৫ বছর আগেই ৫ তারকা মানের হোটেল গড়ে উঠেছে।অথচ রাজশাহীতে ৪,৫ তারকা মানের হোটেল এখনও গড়ে উঠেনি। যদিও বিগত ১৮ বছর যাবৎ বগুড়া জেলা রাজনৈতিক কারণে সবচাইতে অবহেলিত।যা উন্নয়ন হয়েছে তা বগুড়ার স্থানীয় জনগণের অর্থেই হয়েছে। উপজেলার সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

বাংলার একজন স্বাধীন সুলতান (১২৮৭–১২৯১) নাসিরউদ্দিন বুগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও রাজধানী বলা হয়৷ বগুড়া পৌরসভা বাংলাদেশের সবচেয়ে বড় পৌরসভা।

#বগুড়া #বগুড়া_জেলা

11/05/2025

শ্লোগান, পাগলামি আর সবাইকে দেশের শত্রু বলা মানেই দেশপ্রেম নয়।
বরং দেশের একজন মানুষের উপকার, দেশের একটি সম্পদ রক্ষা মানেই দেশপ্রেম।

২৫ বছর পর…পঁচিশ বছর পর,হঠাৎ… নিজের প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমেচোখে পড়লো তাকে—আমার প্রাক্তন… সত্যজিৎ!চমকে উঠলাম!ভাবিনি—এইভাবে…...
03/05/2025

২৫ বছর পর…

পঁচিশ বছর পর,
হঠাৎ… নিজের প্রতিষ্ঠিত বৃদ্ধাশ্রমে
চোখে পড়লো তাকে—
আমার প্রাক্তন… সত্যজিৎ!

চমকে উঠলাম!
ভাবিনি—এইভাবে… এভাবে… আবারও দেখা হবে।
এক কোণে গুটিসুটি মেরে বসে আছে,
নির্জীব, নিঃসঙ্গ, ক্লান্ত এক মানুষ।

চোখে কিছুই দেখে না সে…
তবুও আমি দাঁড়িয়ে রইলাম তার সামনে।
মন কাঁপে—যাবো কি সামনে? বলবো কিছু?
শেষমেশ দাঁড়ালাম…
কিন্তু কোন সাড়া নেই—
চোখের দৃষ্টি যে নিভে গেছে!

স্মৃতির পাতায় ভেসে ওঠে—
সেই ২৭ বছর আগের কথা…
পারিবারিক বিয়ে, শান্ত সংসার,
ভালোবাসার একটুখানি ঠিকানা।

কিন্তু…
দু’বছর পরও যখন আসেনি সন্তান,
তখনই শুরু মানসিক নির্যাতন।
আমি জানতে পারি—
মা হওয়ার ক্ষমতা আমার নেই।

শ্বশুরবাড়ির ভালোবাসা বদলে যায় অভিশাপে।
তবুও চুপ ছিলাম…
কারণ পাশে ছিল সে—
আমার ভালোবাসার মানুষ, সত্যজিৎ।

কিন্তু ভালোবাসাও
সবসময় টেকে না সমাজের পরীক্ষায়।
সত্যজিতের চোখেও আসে পরিবর্তন…
সে হারিয়ে যায় ধীরে ধীরে।

একদিন জানালাম—
কিছুদিন বাবার বাড়ি যাচ্ছি।
সে কিছুই বলল না…
চুপচাপ, নিঃশব্দ।

তিনদিন পর
এলো এক চিঠি…
সেখানে লেখা—তার নতুন বিয়ের খবর
আর আমার ডিভোর্সের কাগজ!

ভেতরটা হিম হয়ে গেলো…
যাকে আঁকড়ে বেঁচে ছিলাম,
সে তো আগেই ছেড়ে দিয়েছে আমায়।

ভাবলাম—প্রতিবাদ করবো!
কিন্তু…
যে মানুষটা আমায় চায় না,
তার দরজায় কড়া নাড়ে লাভ কী?

ডিভোর্স পেপারে সই করে পাঠিয়ে দিলাম।
সেই থেকে… কোনো যোগাযোগ নেই।
আমি নিজেই বন্ধ করে দিয়েছিলাম সবকিছু।

হ্যাঁ, একসময় মনে হতো—
এই জীবন, এই পৃথিবী…
আমার জন্য নয়।

কিন্তু হঠাৎই উপলব্ধি—
নিজের জন্য না হোক,
অন্যের জন্য তো বাঁচা যায়!

যারা অবহেলিত, নিঃস্ব, চিহ্নহীন—
তাদের পাশে দাঁড়ানোই হয়ে উঠলো
আমার জীবনের মানে।

আমি গড়ে তুললাম
এতিমখানা, বৃদ্ধাশ্রম,
আর বিধবা নারীদের জন্য কর্মক্ষেত্র।
নিজেকে উজাড় করে দিলাম…
তাদের জন্য… যাদের কেউ নেই।

আর আজ…
বছর পঁচিশ পর,
আবার দেখলাম সত্যজিৎকে—
এই আশ্রমেই।

সার্ভেন্ট বললো—
তার সন্তানরা কেউ দায়িত্ব নিতে চায়নি।
সবাই বিদেশে…
তাই রেখে গেছে এখানে।

হাসবো? কাঁদবো? বুঝলাম না।
যে মানুষটা আমায় ছেড়েছিল নিঃসন্তান বলে,
আজ তাকেই সন্তানেরা ফেলে রেখে গেছে!

এই তো…
এটাই হয়তো…
প্রকৃতির খেলা…!

আহা রে !প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।এতটা সুন্দর করে কেউ অনুরোধ করলে নিজের পকেটের টাকা দিয়ে দিতাম :)
26/04/2025

আহা রে !
প্লিজ চোর ভাই এই কথাটা রাইখেন।
এতটা সুন্দর করে কেউ অনুরোধ করলে নিজের পকেটের টাকা দিয়ে দিতাম :)

আমাদের প্রিয় দেশ হোক ক্ষুধা-দারিদ্রমুক্ত, ভবিষ্যতমুখী ও সবার জন্য নিরাপদ।দেশের প্রতিজন মানুষ হোক শিক্ষিত, প্রগতিশীল, দক্...
28/12/2024

আমাদের প্রিয় দেশ হোক ক্ষুধা-দারিদ্রমুক্ত, ভবিষ্যতমুখী ও সবার জন্য নিরাপদ।
দেশের প্রতিজন মানুষ হোক শিক্ষিত, প্রগতিশীল, দক্ষ, কর্মঠ, রুচিশীল ও মানবিক।


13/11/2024
Essay on The Trial of War Criminals in Bangladesh | Essay Writing
10/01/2023

Essay on The Trial of War Criminals in Bangladesh | Essay Writing

The Trial of War criminals in Bangladesh

Essay on The Role of Civil Service in Administration | Essay Writing
10/01/2023

Essay on The Role of Civil Service in Administration | Essay Writing

The Role of Civil Service in Administration

Address

7 New Market
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogra, বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bogra, বগুড়া:

Share