12/06/2020
সারিয়াকান্দির ২ এস আই সহ চার পুলিশ প্রত্যাহার
পুলিশ জনগণের বন্ধু' কথাটি বাস্তবে প্রমাণ করতে, পুলিশের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা।
বাংলাদেশ পুলিশের অতীতের যে বদনাম আছে তা মুছে ফেলার জন্য বর্তমান কিছু অফিসার ডিপার্টমেন্টকে সুন্দর ভাবে সাজানোর জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অন্য সবাইকে আহ্বান জানাচ্ছে, সবাই যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। বগুড়ার সারিয়াকান্দিতে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছেন।
বগুড়ায় চাকুসহ একজনকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় সারিয়াকান্দি থানার দুই এস আই সহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুর ৩ টায় সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাাচ্ছিল মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা মিয়া (২৫)। এ সময় পুলিশ চৈতার গতিরোধ করে। এর পর দেহ তল্লাশী করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় তাদের পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
এ ব্যাপারে সারিয়াাকান্দি সার্কেলের এ.এসপি সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে গতকাল রাত পৌনে ৯ টার দিকে তিনি তাদের বগুড়া পুলিশ লাইন্সে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকুসহ এক যুবককে ধরে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে ওই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
সূত্রঃ করতোয়া