Digital Futkibari

Digital Futkibari Launching here to introduce Bangladesh. Public Service

15/02/2025
ব্রেকিং নিউজ: আজ মঙ্গলবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিট এর পর থেকে রাত ৮ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগে...
11/10/2022

ব্রেকিং নিউজ:

আজ মঙ্গলবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিট এর পর থেকে রাত ৮ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের প্রায় সকল জেলায় তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ঐ সকল বিভাগের অনেক জেলায় বজ্রপাত ও বৃষ্টিপাত চলছে ও যে জেলাগুলোতে এখনও বৃষ্টি শুরু হয় নি সেই জেলাগুলোতে উপরোক্ত সময়ের মধ্যে বৃষ্টির হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলায় আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় সন্ধ্যার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রায় দেশের সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

মঙ্গলবারের বৃষ্টিপাত পূর্বাভাসবঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার প্রভাবে আজ মঙ্গলবারও দেশব্যাপী বৃষ্টি অব্যাহত থা...
13/09/2022

মঙ্গলবারের বৃষ্টিপাত পূর্বাভাস

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তার প্রভাবে আজ মঙ্গলবারও দেশব্যাপী বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আজকে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হবে। আজও ঢাকা শহরে একাধিবার বৃষ্টিপাত হবে। মধ্যরাত থেকে ইতিমধ্যেই ২/৩ বার বৃষ্টিপাত হয়েছে। সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে আর একটি বৃষ্টি বলয় অতিক্রম করবে ঢাকা শহরের উপর দিয়ে (ঢাকায় বৃষ্টির পরিমান বৃদ্ধি পাবে সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে)।

সকাল ৯ টার পর থেকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে আজকে যা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি সিলেট বিভাগের জেলাগুলোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে দুপুরের পরে। আজ সিলেট বিভাগের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল পর্যন্ত।

আজও সারাদিন খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সকাল ১০ টার পরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

বৃষ্টিপাত ⛈☔ পূর্বাভাস আজ দুপুর ৩ টা থেকে ৪ টার মধ্যে পুরো চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্ট...
12/09/2022

বৃষ্টিপাত ⛈☔ পূর্বাভাস

আজ দুপুর ৩ টা থেকে ৪ টার মধ্যে পুরো চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলের উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করে পার্বত্য চট্টগ্রামের দিকে অগ্রসর হতে যাচ্ছে। এই বৃষ্টি ৩ থেকে ৬ ঘণ্টা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিকেল ৪ টার পরে সিলেট ও সুনামগন্জ জেলায় বৃষ্টি শুরু সম্ভাবনা রয়েছে।

বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টি শুরু সম্ভবনা রয়েছে। বৃষ্টির ক্রম নিম্নরুপ হওয়ার সম্ভাবনা বেশি: গাইবান্ধা > কুড়িগ্রাম > রংপুর ও দিনাজপুর > নীলফামারী ও লালমনিরহাট > ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলা।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

ব্রেকিং নিউজ: ঢাকা শহরের উপর দিয়ে সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে আজ সোমবার দিনের ২য় বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে। এই বৃষ্...
12/09/2022

ব্রেকিং নিউজ:

ঢাকা শহরের উপর দিয়ে সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে আজ সোমবার দিনের ২য় বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে। এই বৃষ্টিপাত প্রায় একই সময়ে ঢাকা, মানিকগঞ্জ ও নারায়নগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রম করে গাজীপুর ও টাঙ্গাইল জেলার দিয়ে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা।

ব্রেকিং নিউজ: দুপুর ১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ☔⛈ ও ঠডা (🌩) পড়া শুরু হওয়ার প্র...
10/09/2022

ব্রেকিং নিউজ:

দুপুর ১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকা শহরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত ☔⛈ ও ঠডা (🌩) পড়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ( সম্ভাবনা প্রায় 99.99%)।

বৃষ্টিপাত ১ থেকে ২ ঘণ্টা স্হয়ী হতে পারে। আজকের বৃষ্টিপাত দক্ষিণ-পূর্ব দিক থেকে (চাঁদপুর এর দিক থেকে) আসতেছে ফলে ঢাকার পূর্বেই মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ জেলায় বৃষ্টি হবে। এর পরে ঢাকার উপর দিয়ে মানিকগঞ্জ ও গাজীপুরের দিকে অগ্রসর হবে বৃষ্টি ও বজ্রপাত।

সুত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাসআজ দুপুর ১ টা থেকে বিকে ৪ টার মধ্যে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা,...
09/09/2022

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ দুপুর ১ টা থেকে বিকে ৪ টার মধ্যে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, পাবনা, সিরাজগঞ্জ, বৃহত্তর-ফরিদপুর-মাদারীপুর এলাকার জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজ বিকেল ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সকল জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম এলাকার সকল জেলায় বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

ব্রেকিং নিউজঢাকায় আজ বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ☔⛈বৃষ্টি টাঙ্গাইল এর দিক...
08/09/2022

ব্রেকিং নিউজ

ঢাকায় আজ বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ☔⛈

বৃষ্টি টাঙ্গাইল এর দিকে থেকে আসতেছে। ফলে গাবতলি-মিরপুর এর দিকে প্রথমে বৃষ্টি শুরু হবে ও সায়দাবাদ এর দিকে পরে। বৃষ্টি নারায়ংন্জ, নরসিংদী, মুন্সিগন্জ, কুমিল্লা পর্যন্ত অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: ঢাকার চাউল-ডাল-ডিম ব্যবসায়ীরা দাম বাড়াইয়া দেন বৃষ্টি হওয়ার পূর্বাভাস শুনলে যার খিচুড়ি খাবার লোভ সামলাতে পারে না তাদের পকেট কার এই সুযোগ মিস করবেন না 😜

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

ব্রেকিং নিউজ: আজ  বুধবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং দুপুর ২ টা ...
07/09/2022

ব্রেকিং নিউজ:

আজ বুধবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত বরিশাল বিভাগের জেলাগুলোতে এবং দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খুলনা বিভাগের জেলাগুলোত তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১ টার পর থেকে ভোলা ও নোয়াখালী জেলার চর উপজেলাগুলোতে বজ্রপাত চলছে। বৃষ্টিপাত ও বজ্রপাত দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রজাশাহী বিভাগের জেলাগুলোতে আবারও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

রংপুর বিভাগের জেলাগুলোতে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দিনের ২য় বারের মতো তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

বুধবারের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাসদুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্রগ্রাম শহরে তীব্র বজ্রপাত ও মাঝারি থে...
07/09/2022

বুধবারের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস

দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্রগ্রাম শহরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টি পাতের সম্ভাবনা প্রায় ৯৯%।

আজ বুধবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত রাজশাহী বিভাগের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, খুলনা বিভাগের কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ যশোর জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজবাড়ি, খুলনা, সাতক্ষিরা জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিকেল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে কুমিল্লা, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, ব্রাক্ষমণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলায় তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁ ও রংপুর জেলায় খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: আজ ঢাকা বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিকেল ৫ টা থেকে রাত ১০ টার মধ্যে বৃষ্টি হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে যা পরবর্তী পূর্বাভাসের আপডেটে জানানো হবে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

মঙ্গলবারের দেশব্যাপী বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস। আজ মঙ্গলবার দিনের অবশিষ্ট সময়ে বরিশাল-নোয়াখালী-কুমিল্লা-চাঁদপুর এর স...
06/09/2022

মঙ্গলবারের দেশব্যাপী বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস।

আজ মঙ্গলবার দিনের অবশিষ্ট সময়ে বরিশাল-নোয়াখালী-কুমিল্লা-চাঁদপুর এর সাথে লক্ষ্মীপুর, ফেনী, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর, ভোলা, বৃহত্তর ফরিদপুর-মাদারীপুর এলাকার সকল জেলায় বজ্র সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

দুপুর ৩ টা থেকে ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, বগুড়া জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

দুপুর ৩ টা থেকে রাত ৮ টার মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট জেলায় বজ্র সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

আজও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বজ্র সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খাগড়াছড়ি জেলায় ভারি বৃষ্টিপাত হবে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে চলমান বৃষ্টি কমে ২/৩ ঘণ্টার জন্য কমে গিয়ে বা বন্ধ হয়ে আবারও শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

সোমবার সকাল ১০ টা থেকে সন্ধা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস আজ সোমবার সকাল ১০ টার পর থেকে বিকেল পর্যন্ত দিনের বিভ...
05/09/2022

সোমবার সকাল ১০ টা থেকে সন্ধা পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

আজ সোমবার সকাল ১০ টার পর থেকে বিকেল পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সকল জেলায় মাঝারি থেকে ভারি ও রাজশাহী বিভাগের সকল জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোতে ভারি বৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে:

টাঙ্গাইল, গাজীপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট বিভাগের ৪ টি জেলা, ব্রাক্ষমণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের সকল জেলা। খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো।

সূত্রঃ মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া ও জলবায়ু গবেষক
সাসকাচুয়ান ইউনিভার্সিটি, কানাডা

Address

Pirganj/Futkibari/Birganj
Phutkibari
5216

Alerts

Be the first to know and let us send you an email when Digital Futkibari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Digital Futkibari:

Share

Category