Pekua Police Station, Cox's Bazar

Pekua Police Station, Cox's Bazar pekua police station

অদ্য ০৫/১২/২০২৩খ্রিঃ পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইলিয়াছ এর নের্তৃত...
05/12/2023

অদ্য ০৫/১২/২০২৩খ্রিঃ পেকুয়া থানাধীন টৈটং ইউপিস্থ ধনিয়াকাটা বাজারের উত্তর পাশে অফিসার ইনচার্জ, মোহাম্মদ ইলিয়াছ এর নের্তৃত্বে এসআই(নিঃ) হেশাম উদ্দিন মোঃ জোনাইদ সঙ্গীয় এএসআই(নিঃ) সাইজ উদ্দিন ও ফোর্সসহ চেকপোস্ট করাকালীন ছৈয়দ নূর(২৯), পিতা-জাফর আলম, মাতা-দিলদার বেগম, সাং-দক্ষিণ নাজির পাড়া, ০৮নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পুলিশকে দেখিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে ধৃত করতে সক্ষম হন এবং তাহার হাতে থাকা একটি কালো রংয়ের ছোট সাউন্ডবক্স তল্লাশী করিয়া সাউন্ডবক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে টেকনাফের জনৈক আবছার(৩৩), এর নিকট হইতে ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম জেলার ফকিরনীর হাট এলাকায় পৌছে দিতে নিয়ে যাচ্ছে মর্মে জানায়। ধৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রহিয়াছে। তাহারা টেকনাফের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলিয়া জানা যায়। তাহাদের বিরুদ্ধে পেকুয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

পেকুয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৭৫(নয়শত পচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০৪ জন আসামী গ্রেফতার।************...
14/09/2023

পেকুয়া থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ৯৭৫(নয়শত পচাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০৪ জন আসামী গ্রেফতার।
*************************

ইং-১৩/০৯/২০২৩ তারিখ দিবাগত রাতে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর হায়দার মহোদয়ের দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ ইব্রাহীম, এএসআই রইস উদ্দিন আহমেদ সহ পেকুয়া থানার একটি চৌকস টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং- ১৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ২২.১৫ ঘটিকার সময় অত্র পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়নের ইসলামী ব্যাংকের পূর্বপার্শ্বে কবীর আহমদ চৌধুরী বাজারস্থ জে.কে এন্টার প্রাইজ নামক ব্যাটারির দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ৯৭৫(নয়শত পচাত্তর) পিচ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট’সহ ০৪জন আসামী যথাক্রমে ১। মোঃ সোহেল(২৭), পিতা-বদি আহমদ, মাতা-মৃত আছিয়া বেগম, সাং-রমিজ পাড়া(ঢালারমুখ), ০৭নং ওয়ার্ড, টৈটং ইউপি, ২। আব্দুর রহিম(২৬), পিতা- মোঃ হোসেন, মাতা-জোহরা বেগম, সাং- কুম পাড়া, ০৬নং ওয়ার্ড, মগনামা ইউপি, ৩। বদি আলম(২৭), পিতা- মৃত আব্দুর শুক্কুর, মাতা- রোকেয়া বেগম, সাং- দারিয়াখালী, ০৬নং ওয়ার্ড, মগনামা ইউপি, ৪। জয়নাল আবেদীন(১৮), পিতা- আবুল হোসেন, মাতা- রাশেদা বেগম, সাং- কুম পাড়া, ০৬নং ওয়ার্ড, মগনামা ইউপি, সর্বথানা- পেকুয়া, জেলা- কক্সবাজার’গণকে গ্রেফতার করেন। পরবর্তীতে এসআই মোহাম্মদ ইব্রাহীম বাদী হইয়া এজাহার দায়ের করিলে পেকুয়া থানার মামলা নং-৬/১৭৩, তারিখ-১৪/০৯/২০২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়।

পেকুয়া থানা পুলিশ কর্তৃক ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন আসামী গ্রেফতার।ইং-২২/০৮/২০২৩ তারিখ জনাব মোহাম্মদ ওমর হায়দার, অ...
22/08/2023

পেকুয়া থানা পুলিশ কর্তৃক ১৮০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০১ জন আসামী গ্রেফতার।

ইং-২২/০৮/২০২৩ তারিখ জনাব মোহাম্মদ ওমর হায়দার, অফিসার ইনচার্জ, পেকুয়া থানা, কক্সবাজার মহোদয়ের দিক নির্দেশনায় এএসআই(নিঃ) মোঃ সামশুদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন কিলো-৮ ডিউটি করাকালিন সময়ে অত্র পেকুয়া থানাধীন চৌমুহনী হইতে টইটংগামী রাস্তার উপর টইটং ইউপিস্থ মৌলভীবাজার রাস্তার মাথায় চেক পোস্ট করিয়া মোঃ দিদারুল ইসলাম(২১), পিতা- আবুল কাশেম, মাতা- হাসিনা বেগম, সাং- পশ্চিম বাজার পাড়া, ১নং ওয়ার্ড, মগনামা ইউপি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার’কে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করিয়া তাহার হেফাজত হইতে ১৮০০ (এক হাজার আটশত) পিচ গোলাপী রংয়ের এ্যামপিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ইং-২২/০৮/২০২৩ খ্রি. সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় মোবাইল-৮ ডিউটির ইনচার্জ এসআই(নিঃ) মোঃ সামিম উদ্দিন জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসেন। উক্ত বিষয়ে এএসআই(নিঃ) মোঃ সামশুদ্দিন এজাহার দায়ের করিলে পেকুয়া থানার মামলা নং-১২, তারিখ-২২/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।

ধৃত আসামীকে যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পেকুয়া থানা পুলিশ কর্তৃক ৩৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন আসামী গ্রেফতার।ইং-২২/০৮/২০২৩ তারিখ জনাব মোহাম্মদ ওমর হায়দার, অ...
22/08/2023

পেকুয়া থানা পুলিশ কর্তৃক ৩৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন আসামী গ্রেফতার।

ইং-২২/০৮/২০২৩ তারিখ জনাব মোহাম্মদ ওমর হায়দার, অফিসার ইনচার্জ, পেকুয়া থানা, কক্সবাজার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ সামিম উদ্দিন, এএসআই(নিঃ) অর্পন সেন, এএসআই(নিঃ) রইস উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটি করাকালিন সময়ে অত্র পেকুয়া থানাধীন চৌমুহনী হইতে টইটংগামী রাস্তার উপর টইটং ইউপিস্থ মৌলভীবাজার রাস্তার মাথায় চেক পোস্ট করিয়া ১। মোঃ জসিম প্রকাশ শিভা(২০), পিতা- মৃত হোসেন আহমেদ, সাং- কাটাখালী, হোয়াইকং, ০১নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ২। মোঃ রুবেল(২২), পিতা- খুরশিদ আলম, সাং- কাটাখালী, হোয়াইকং, ০১নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারদ্বয়কে আটক করে। পরবর্তীতে তল্লাশী করিয়া তাহাদের হেফাজত হইতে ৩৭০০ (তিন হাজার সাতশত) পিচ গোলাপী রংয়ের এ্যামপিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও একটি সাদা ও কালো রংয়ের Yamaha FZ-S মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-২২/০৮/২০২৩ খ্রি. সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ সামিম উদ্দিন জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসেন এবং একটি এজাহার দায়ের করেন। যাহার প্রেক্ষিতে পেকুয়া থানার মামলা নং-১১, তারিখ-২২/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(খ)/৩৮ রুজু করা হয়।

ধৃত আসামীদ্বয়কে যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে পেকুয়া থানার অফিসার ইনচা...
15/08/2023

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে পেকুয়া থানার অফিসার ইনচার্জ এর শ্রদ্ধা নিবেদন

"শোকে মুহ্যমান
চেতনায় দীপ্যমান"

আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস.....সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এঁর অন্দ্রজালিক নেতৃত্ব এবং সম্মোহনী ব্যক্তিত্ব সমগ্র জাতিকে এক সূত্রে প্রথিত করেছিল। যার ফলে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিকাশ ঘটেছে বাঙালি জাতিসত্তার। তিনি যখন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করেন, তখনই ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার পরাজিত শক্তি তাঁকে পরিবারের বেশিরভাগ সদস্যসহ হত্যা করে। ১৫ই আগস্ট এর সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (১৫ আগস্ট) মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান –এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে পেকুয়া থানার পক্ষ থেকে জনাব মোহাম্মদ ওমর হায়দার, অফিসার ইনচার্জ, পেকুয়া থানা, কক্সবাজার পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পেকুয়া উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় পানিবন্দি লোকজনদেরকে উদ্ধারের জন্য পেকুয়া থানা পুলিশ নৌকা/ট্রলার নিয়ে...
07/08/2023

পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় পানিবন্দি লোকজনদেরকে উদ্ধারের জন্য পেকুয়া থানা পুলিশ নৌকা/ট্রলার নিয়ে প্রচেষ্টা অব্যাহত আছে।

07/08/2023

অতিরিক্ত বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে মানুষের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে পুকুরের মাছ সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকায় বন্যা মোকাবেলায় বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পেকুয়া থানা পুলিশ।

নিরাপত্তা সতর্কতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে বিট পুলিশিং এর মাধ্যমে পানি বন্দী সকল পরিবার, মৎস্যজীবী ও জেলে সসম্প্রদায় এবং উপকূলবাসীকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে আসাসহ সতর্কতামূলক করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া আপদকালীন ব্যবস্থার অংশ হিসেবে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, লাইটার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ঔষধ ইত্যাদি যার যার সাধ্যমত সংগ্রহ করে রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। গবাদি পশু, পোষা প্রাণি ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছেন।

যে কোন জরুরী বিষয়ে পেকুয়া থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার ০১৩২০-১০৮৬০৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

অনুরোধক্রমে
মোহাম্মদ ওমর হায়দার
অফিসার ইনচার্জ
পেকুয়া থানা, কক্সবাজার।

03/08/2023
অদ্য ইং-২৫/০৭/২০২৩ তারিখ পেকুয়া থানা গ্রাউন্ডে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়।চৌকিদারি প্যারেডে মোহাম্মদ ওমর হায়দার, অফিসার...
26/07/2023

অদ্য ইং-২৫/০৭/২০২৩ তারিখ পেকুয়া থানা গ্রাউন্ডে চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়।

চৌকিদারি প্যারেডে মোহাম্মদ ওমর হায়দার, অফিসার ইনচার্জ, পেকুয়া থানা, কক্সবাজার দফাদার/চৌকিদারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তাছাড়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, জঙ্গীবাদ, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও দূর্বৃত্ত্বদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও দূর্বৃত্ত্বদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতাকারীদের অফিসার ইনচার্জ মহোদয় পুরুস্কৃত করেন।

পেকুয়া থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত টমটম উদ্ধার’সহ ০২ জন আসামী গ্রেফতার।ইং ২৬/০৭/২০২৩ তারিখ পেকুয়া থানার অফিসার ইনচার্জ মহ...
26/07/2023

পেকুয়া থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত টমটম উদ্ধার’সহ ০২ জন আসামী গ্রেফতার।

ইং ২৬/০৭/২০২৩ তারিখ পেকুয়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের দিক নির্দেশনায়, এসআই(নিঃ) অমর চন্দ্র বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মহেশখালী থানা এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া পেকুয়া থানার মামলা নং-০৬, তারিখ-০৩/০৫/২০২৩ খ্রি. ধারা- ৩৭৯ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। শহিদুল ইসলাম(২৫), তদন্তে সন্দিগ্ধ আসামী ২। মুহাম্মদ ইশতেয়াক হোছাইন প্রকাশ ফারুক(২৭), উভয়পিতা- মৌলভী মোস্তাক আহমদ, মাতা- খালেদা বেগম, সাং- নোয়াখালী পাড়া, ফাসিয়াখালী, ৭নং ওয়ার্ড, বারবাকিয়া ইউপি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারদ্বয়কে ধৃত করেন। পরবর্তীতে তাদের স্বীকারোক্তিমতে মহেশখালী থানাধীন মাতারবাড়ী এলাকা হইতে উল্লেখিত মামলার চোরাইকৃত টমটম গাড়ীটি উদ্ধার পূর্বক থানায় নিয়া আসেন। থানার রেকর্ড পত্র যাচাই করিয়া ১নং আসামীর বিরুদ্ধে সিআর-১৬৩৮/২২, বন-১৩৪/১৯, বন-১৩৫/১৯, নাঃ শিশু-২৭/২২ এর পরোয়ানাভুক্ত আসামী বলিয়া তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে ধৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

অদ্য ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ পেকুয়া থানা পরিদর্শন করেন জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহ...
15/07/2023

অদ্য ১৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ পেকুয়া থানা পরিদর্শন করেন জনাব মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।

পুলিশ সুপার, কক্সবাজার জেলা মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান জনাব মোহাম্মদ ওমর হায়দার, অফিসার ইনচার্জ, পেকুয়া থানা, কক্সবাজার।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

পেকুয়া থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক চেকপোষ্ট পরিচালনা করিয়া ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার।***প...
12/07/2023

পেকুয়া থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক চেকপোষ্ট পরিচালনা করিয়া ৮০(আশি) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০৩ জন আসামী গ্রেফতার।
***

পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর হায়দার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ)হেশাম উদ্দিন মোঃ জোনাইদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মোবাইল-৮ পার্টি এবং এএসআই(নিঃ) অর্পন সেন মগনামা-৮ ডিউটি পার্টি সহ অত্র পেকুয়া থানাধীন টৈটং ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধনিয়াকাটা মিয়াজির ঘোনা সাকিনস্থ সততা নার্সারীর সামনে পাকা রাস্তার উপর পৃথক পৃথক চেক পোস্ট করাকালীন আসামী ১. হারুনুর রশিদ(৩৮), পিতা-মৃত আকতার আহমদ, মাতা-মৃত মালেকা বেগম ,সাং- বহনাকাটা মধ্যম পুইছড়ি, ১১নং পুইছড়ি ইউপি, ০১নং ওয়ার্ড, উপজেলা/থানা- বাঁশখালী, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ ২. জসিম উদ্দিন(৩৫), পিতা-মৃত শফিউল আলম, মাতা-সুরুজ জামাল , সাং- আবদোর পাড়া, ০১নং ওয়ার্ড, মধ্যম পুইছড়ি, ১১নং পুইছড়ি ইউপি, উপজেলা/থানা- বাশঁখালী, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ‘দ্বয়কে ৬০ লিটার দেশীয় তৈরী ছোলাই মদ সহ এবং ৩। জাহেদুল ইসলাম(২২), পিতা-জালাল আহমদ, মাতা-হাসিনা বেগম, সাং-জুম্মন পাড়া, ০৯নং ওয়ার্ড, চাম্বল ইউপি, উপজেলা/থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বাংলাদেশকে ২০(বিশ)লিটার দেশীয় তৈরী ছোলাই মদ সহ আটক করেন। পরবর্তীতে এসআই(নিঃ) হেশাম উদ্দিন মোঃ জোনাইদ এবং এএসআই অর্পন সেন পৃথক পৃথক বাদী হয়ে উক্ত বিষয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ মহোদয় পেকুয়া থানার মামলা নং-১০, তারিখ-১২/০৭/২০২৩ খ্রি. এবং পেকুয়া থানার মামলা নং-১১,তাং-১২/০৭/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২৪(খ)/৩৮ রুজু করেন। পরবর্তীতে ধৃত আসামী‘দ্বয়কে যথা নিয়মে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Address

Pekua
4770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pekua Police Station, Cox's Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pekua Police Station, Cox's Bazar:

Share