Tariqul Islam Shaon

Tariqul Islam Shaon উত্তরাধুনিক এই যুগে আমরাও আশাহত হতে চ?

15/11/2022

সুখময় জীবনের সহজ উপায়।

১. রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।’ (তির...
01/11/2022

১. রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত।’ (তিরমিযী হাদিস, ১৮৯৯)

২. ‘পিতা হলেন জান্নাতের মধ্যম দরজা। এক্ষণে তুমি চাইলে তা রেখে দিতে পার অথবা বিনষ্ট করতে পার’। (ইবনু মাজাহ হাদিস, ২০৮৯)

৩. ‘তিনটি দোয়া কবুল হয়। যাতে কোনরূপ সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলূমের দোয়া’ (আবুদাউদ হাদিস, ১৫৩৬)

13/10/2022
পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাক...
24/09/2022

পবিত্র মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন
প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম ৩য় স্থান অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পুরস্কার হিসাবে পেয়েছে সাড়ে সাতাইশ লাখ টাকা।

বিশ্বজয়ী কোরআনের সুমিষ্ট স্বরের পাখি হাফেজ তাকরীম কে আন্তরিক অভিনন্দন।

29/04/2022
তারার মতো তন্দ্রাহারা তোমার দুটি আঁখিতারাআমার চোখে চেয়ে চেয়ে অশ্রুসজল হোক॥
08/04/2022

তারার মতো তন্দ্রাহারা
তোমার দুটি আঁখিতারা
আমার চোখে চেয়ে চেয়ে
অশ্রুসজল হোক॥

ছবির লোকটাকে চেনেন ? চিনলেন না তো ?ইনার জন্ম ও বেড়ে ওঠা—সবই ডেনমার্কে।  বাংলাদেশ থেকে মাইগ্রেট করা বাবা-মা ছেলেকে বানাত...
16/10/2019

ছবির লোকটাকে চেনেন ? চিনলেন না তো ?

ইনার জন্ম ও বেড়ে ওঠা—সবই ডেনমার্কে।

বাংলাদেশ থেকে মাইগ্রেট করা বাবা-মা ছেলেকে বানাতে চেয়েছিলেন ডাক্তার -কিন্তু তিনি হতে চেয়েছিলেন অন্য কিছু ।

ডেনমার্কের একটি হাইস্কুলে ছাত্রছাত্রীদের ইতিহাস ও ইংরেজি বিষয়ে পড়িয়েছেন। ইন্টারনেট ঘেঁটে নিজে নিজেই পড়াশোনা করেছেন আইটিতে !

কিন্তু তিনি এসবের কিছুই হতে চান নি।

তিনি হতে চেয়েছিলেন ফুটবলার।

একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার- যিনি খেলেছেন ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগে !

শিকড়ের টানে চলে আসেন বাংলাদেশে। যদিও ঠিক মতো বাংলাটাও বলতে পারতেন না।

২০১১ সালে এলেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে।

কিন্তু এ দেশের কন্ডিশন ও ফুটবল মাঠের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না। ভুগছিলেন পানি শূন্যতায়। ফলাফল,তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হলো।

অভিমান নিয়ে ফিরে গেলেন ডেনমার্কে।

অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে তোলার ইচ্ছেটা পূরণ হলো ২০১৩ সালে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে।

আর ছয় বছর পর এখন সেই তিনিই বাংলাদেশ দলের অধিনায়ক - জামাল ভূঁইয়া। গতকালকের ইন্ডিয়ার বিরুদ্ধে খেলায় জামাল ভুঁইয়ার ক্রসটা ইউরোপিয়ান ফুটবলে প্রায় দেখা যায়।

এঁকে ভালো করে চিনে রাখুন। কারণ উনি আপনার দেশের সবচেয়ে পপুলার খেলাটার ক্যাপ্টেন।

শুধু শাকিব, তামিম, মাশরাফিকে চিনলেই হবে ?

আর স্মার্টনেসেও তিনি সাকিব, তামিমদের চেয়ে কম যান না - এটা আমরা যারা তার ফেসবুক ফলো করি তারা জানি।

শুধু একটা তথ্য দেই, খেলার পাশাপাশি উনি কিন্তু সময় পেলে স্প্যানিশ লা লিগার ম্যাচে মাঝে মাঝে কমেন্ট্রিও করেন। বিশ্বাস না হলে ইউটিউবে একটা সার্চ মেরেই দেখেন।

#আবার_জেগে_উঠুক_ফুটবল

Address

Dashmina
Patuakhali
8360

Telephone

+8801712349498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tariqul Islam Shaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tariqul Islam Shaon:

Share

Category